বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কর্মবিরতি প্রত্যাহার, মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু

কর্তৃপক্ষের আশ্বাসের দেড় ঘণ্টা পর মেট্রোরেলের কর্মবিরতি প্রত্যাহার করেছে কর্মীরা। একই সঙ্গে চালু হয়েছে টিকিট ব্যবস্থা। সোমবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিক কাজে ফেরেন। এর আগে এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চার কর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতির ঘোষণা দেন মেট্রোরেল কর্মীরা। তবে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে সোমবার মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এবিস্তারিত পড়ুন

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৫৩

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথির স্বাস্থ্য বিভাগ। খবর বিবিসির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের জাহাজে সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণেই এই বিমান হামলা বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ওয়াশিংটন জানিয়েছে, নিহতদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন হুথিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাবেক এসপি মঞ্জুরুল কবীর ও এমপি মোস্তফা লুৎফুল্লাহসহ ২২ জনের নামে হত্যা মামলা

সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম বিপ্লব কবীরকে পিটিয়ে ও গুলি করে হত্যার অভিযোগে সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা এড. মোস্তফা লুৎফুল্লাহসহ ২২জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের হয়েছে। সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালত-৩ এ রবিবার মামলাটি দায়ের করেন, ভুক্তভোগী তালা উপজেলার দোহার গ্রামের মৃত শেখ শের আলীর ছেলে ও নিহতের বড় ভাই মো.বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিদ্যুতের খুঁটি রেখে ভবনের ছাদ ঢালাই!

মোস্তফা হোসেন বাবলু: সাতক্ষীরার কলারোয়া-সোনাবাড়িয়া রোড সংলগ্ন দমদম বাজার এলাকায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি রেখেই ভবনের ছাদ ঢালাই সম্পন্ন করেছে। এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। তবে বিষয়টি নিয়ে মাথা ব্যথা নেই ভবন মালিকের। ঝুঁকির বিষয়টি জেনেও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। নির্মাণ শ্রমিকরাও ঝুঁকি নিয়ে কাজ করছেন ভবনটিতে। ভবনটির মালিক হলো উপজেলা চেড়াঘাট গ্রামের আজিবারের ছেলে আব্দুল ডালিম। তিনি পেশায় একজন ব্যবসায়ী। স্থানীয় বাসিন্দারা জানান,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধি ভ্যান চালকের জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দক্ষিন আলীপুর গ্রামে প্রভাবশালী কর্তৃক এক প্রতিবন্ধি ভ্যান চালকের জমি দেখলের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৬ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ওই গ্রামের মৃত আকছেদ আলী মোল্যার ছেলে মোঃ শফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন অসহায় ও প্রতিবন্ধী ভ্যান চালক। আমি সদর উপজেলার আলীপুর গ্রামের আয়জদ্দীন সরদারের ছেলে আজিজার সরদার এবং শিবপুর গ্রামের বাকের আলীর ছেলে মনিরুলবিস্তারিত পড়ুন

দৈনিক ‘যায়যায় কাল’ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন সাংবাদিক আব্দুর রহমান

সাতক্ষীরা প্রতিনিধি: ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘যায়যায় কাল’ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আব্দুর রহমান। পাশাপাশি তিনি জাতীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ জি ২৪ ডট কম’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকায় কর্মরত রয়েছেন। রোববার (১৬ মার্চ) দৈনিক ‘যায়যায় কাল’ পত্রিকার কর্তৃপক্ষ স্বাক্ষরিত নিয়োগপত্র ও আইডি কার্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য, আব্দুর রহমান ২০০৮ সালের সেপ্টেম্বর মাস থেকে ‘মাসিক সাহিত্যপাতা’র সম্পাদনা এবং ২০০৯বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

এস এম ফারুক হোসেন : রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় জেলা নাগরিক প্লাটফর্ম এর অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ, ২০২৫ ইং তারিখ রোজ রবিবার বেলা ৩ টায় সাতক্ষীরা ম্যানগ্রাভ সভাঘরে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় জেলা নাগরিক প্লাটফর্ম এর অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান। সভায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার আলাইপুর হিলফুল ফুজুল ফাউন্ডেশনের নতুন সভাপতি জাকির, সম্পাদক সবুজ

ফারুক হোসেন রাজ, কলারোয়া: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর হিলফুল ফুজুল ফাউন্ডেশন এমনই একটি সামাজিক সংগঠন, যা আত্মশুদ্ধি ও কল্যাণমূলক সমাজ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। শনিবার ১৫ই মার্চ আসরের নামাজের পর সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর এবং ইফতার মাহফিল অনুষ্ঠানটি আড়াইপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাকির হোসেন এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন সামিউলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সিটি কলেজ ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মামুন হোসেন : ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সিটি কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ (রবিবার) বিকাল চারটায় সাতক্ষীরা সিটি কলেজ প্রাঙ্গণে কলেজ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি বনি আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ক্যাপ সদস্য আব্দুর রহিম ও সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন। এসময় প্রধান অতিথি সকলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফানুস নাট্যদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় ফানুস নাট্যদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) শহরতলীর বাকাল ডিসি ইকো পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফানুস নাট্যদলের সভাপতি প্রতীক রুদ্র, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক নরোত্তম সরকার, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুননাহার, তথ্য ও যোগাযোগ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ। ইফতার মাহফিলে ফানুস নাট্যদলের সকল শিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিতবিস্তারিত পড়ুন