সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৫ বছরে কাশ্মীরে যেসব প্রাণঘা*তী হা*মলা

ভারত-শাসিত কাশ্মীরে কয়েক দশক ধরে স্বাধীনতাকামী ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সঙ্গে ভারতের নিরাপত্তা বাহিনীর সংঘাত চলছে। এই সংঘাতের পটভূমিতে বিগত ২৫ বছরে অনেক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে, যার ফলে অসংখ্য নিরীহ মানুষের জীবন ঝরে গেছে। সাম্প্রতিক পাহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে ফিরে দেখা যাক কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর দিকে।

১. চিত্তি সিংপোরা গণহত্যা (২০ মার্চ, ২০০০)

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ভারত সফরের ঠিক আগে, চিত্তি সিংপোরা গ্রামের শিখ সম্প্রদায়ের ৩৬ জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করেন অজ্ঞাত বন্দুকধারীরা। এই হামলা কেবল প্রাণহানির জন্য নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষাপটেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

২. অমরনাথ যাত্রায় হামলা (আগস্ট, ২০০০)

অমরনাথ যাত্রা, যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থযাত্রা, সেই সময় বিদ্রোহীদের একটি বড় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হন। পরবর্তী বছরগুলোতেও (২০০১, ২০০২, ২০১৭) এই তীর্থযাত্রায় হামলা চালানো হয়।

৩. শ্রীনগরের বিধানসভা ভবনে আত্মঘাতী হামলা (১ অক্টোবর, ২০০১)

কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিধানসভা ভবনের ওপর এক আত্মঘাতী হামলা চালানো হয়। এতে অন্তত ৩৬ জন নিহত হন। ওই হামলায় বিস্ফোরক ভর্তি গাড়ি ব্যবহার করা হয়।

৪. কালুচক সেনা ঘাঁটিতে হামলা (১৪ মে, ২০০২)

তৎকালীন মার্কিন কূটনীতিক ক্রিস্টিনা রোকা ভারতে সফররত অবস্থায়, তিনজন সন্দেহভাজন বিদ্রোহী একটি বাসে গ্রেনেড ছুড়ে সেনা ঘাঁটির ভেতরে ঢুকে পড়েন। তারা সেনাবাহিনীর আবাসিক এলাকাতেও গুলি চালায়। হামলায় ৩৬ জন প্রাণ হারান।

৫. নদিমার্গ হত্যাকাণ্ড (২৩ মার্চ, ২০০৩)

কাশ্মীরের নদিমার্গ গ্রামে অন্তত ২৪ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করেন বন্দুকধারীরা। এই হামলাটিও দেশের ভেতরে ও বাইরে গভীর শোক ও ক্ষোভের জন্ম দেয়।

৬. উরি সেনাঘাঁটিতে হামলা (১৮ সেপ্টেম্বর, ২০১৬)

পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা ভারতের উরি শহরের সেনা ঘাঁটিতে এক সশস্ত্র হামলা চালিয়ে ১৯ জন ভারতীয় সেনাকে হত্যা করেন। এই হামলার জবাবে ভারত ‘সার্জিকাল স্ট্রাইক’ পরিচালনা করে বলে দাবি করে।

৭. পুলওয়ামা আত্মঘাতী হামলা (১৪ ফেব্রুয়ারি, ২০১৯)

জইশ-ই-মোহাম্মদের এক আত্মঘাতী বোমারু বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ভারতের আধাসামরিক বাহিনীর একটি বাসকে আঘাত করেন। এতে ৪০ জন জওয়ান নিহত হন। এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ও সীমান্তে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়।

৮. জম্মুতে তীর্থযাত্রীবাহী বাসে হামলা (৯ জুন, ২০২৪)

সবচেয়ে সাম্প্রতিক হামলাটি ঘটে ২০২৪ সালের ৯ জুন, যখন জম্মুর একটি ধর্মীয় তীর্থস্থানে যাওয়ার পথে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে গুলি চালান সন্দেহভাজন বিদ্রোহীরা। এতে অন্তত ৯ জন নিহত হন ও আরও অনেকে আহত হন। এই ঘটনায় ভারতের বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে এবং নিরাপত্তা জোরদার করা হয়।

সূত্র: আল জাজিরা

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি