Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১২৫ বছরে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে জাপানের জন্মহার

জাপানে জনসংখ্যা সংকট আরও গভীর হচ্ছে এবং সরকারের জন্মহার বাড়ানোর বিভিন্ন প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। প্রাথমিক সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জাপানে গত বছর নবজাতকের জন্মহার ১২৫ বছরে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ২০২৪ সালে জাপানে ৭ লাখ ২০ হাজার ৯৮৮ শিশুর জন্ম হয়েছে। বলা হয়েছে, আর্থিক ও অন্যান্য সরকারি প্রণোদনা সত্ত্বেও, বিবাহিত দম্পতিদের অধিক সন্তান নেওয়ার জন্য উৎসাহিত করার উদ্যোগগুলো তেমন কোনো প্রভাব ফেলছে না। ২০২৪ সালের জন্মহার পূর্ববর্তী বছরের তুলনায় ৫ শতাংশ কমবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পৌর যুবদল নেতা মোজাফফারের নেতৃত্বে ইফতার মাহফিল

কে এম আনিছুর রহমান : সাতক্ষীরার কলারোয়ায় পৌর যুবদলের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলারোয়া পাবলিক ইনস্টিটিউট সংলগ্ন কুদ্দুস মার্কেটে ইফতার-পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর হোসেন, পৌর কৃষক দলের সদস্য সচিব রুহুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল, দেয়াড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনজুর হোসেন, যুবদল নেতা আব্দুল ওহাব, সবুরবিস্তারিত পড়ুন
নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ:
সাতক্ষীরার নারায়নজোল ব্রীজটি সংস্কারের দাবী এলাকাবাসীর

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের মাধবকাটি টু সাতানী বাজার সড়কের মজুমদার খালের উপর স্থাপিত নারায়নজোল ব্রীজটি ষাটের দশকে নির্মিত। ব্রীজটি নতুনভাবে সংস্কার করার জন্য এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। প্রাকৃতিক দুর্যোগের সময় নারায়নজোলের এই ব্রিজটি কয়েকবার ভাঙ্গনের মুখে পড়ে। সেই থেকে এ ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাছাড়া ব্রিজটির পার্শ্ব রেলিং না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে। মঙ্গলবার (০৪ মার্চ) সরেজমিনে দেখা যায়, ব্রীজটির ডেক্সবিস্তারিত পড়ুন
কেশবপুরে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির সমন্বয় সভা অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি।। ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি যশোর জেলার কেশবপুর শাখার প্রশিক্ষণ কক্ষে ব্যবহারিক প্রশিক্ষক এবং তাত্তিক প্রশিক্ষকের অংশগ্রহণে দ্বিতীয় সমন্বয় সভা ৪ মার্চ সকালে অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ প্রকল্প বর্ষের দ্বিতীয় ফেজে উপজেলায় ৬০ জন প্রশিক্ষনার্থীর প্রশিক্ষণ কার্য সুসম্পন্ন করার লক্ষ্যে প্রকল্পের ডিজাইন অনুযায়ী ব্যবহারিক প্রশিক্ষক এবং তাত্ত্বিক প্রশিক্ষকের অংশগ্রহণে তিনটি সমন্বয় সভার দ্বিতীয়টি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি যশোর জেলার জেলা ব্যবস্থাপক শেখ সোবহান। সার্বিক সহযোগিতায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পিপি অফিস দুর্নীতিমুক্ত করতে যা করলেন এড. শেখ আব্দুস সাত্তার

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পি,পি) অ্যাড শেখ আব্দুস সাত্তার তার সাতক্ষীরা জজ কোর্টের পি,পি অফিসের কার্যালয়কে দুর্নীতিমুক্ত রাখতে বা কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সকল স্টাফদেরকে হুঁশিয়ারি করে দেন। জনগণ ও সাধারণ বিচার প্রার্থীদের কে অবগতি করার জন্য তিনি ৪ মার্চ মঙ্গলবার বেলা ১টার সময় তার কার্যালয় দুর্নীতিমুক্ত রাখার জন্য অফিসের দরজায় ‘সাতক্ষীরা পিপি অফিসে কেউ কোন ধরণের আর্থিক লেনদেন করবেন না।বিস্তারিত পড়ুন
‘গুমের’ দায় বাহিনীর ওপর বর্তায় না: কমিশন

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, গুমের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফৌজদারি দায় রয়েছে। এ দায় বাহিনীর ওপর বর্তায় না। মঙ্গলবার দুপুরে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, বলেন, অপরাধীরা অনেক সময় আইনের হাত থেকে বাঁচতে নিজেদের ধর্ম, সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠীর আড়ালে লুকানোর চেষ্টা করে। এই প্রবণতাকে বলা হয়বিস্তারিত পড়ুন
লন্ডনে ব্রিফিংয়ে ডা. জাহিদ
আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া, সম্মতি পেলে ফিরবেন দেশে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো—এমন তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এম জেড জাহিদ হোসেন। সোমবার (৩ মার্চ) লন্ডনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ সময় ডা. জাহিদ হোসেন বলেন, লন্ডনে তারেক রহমানের বাসায় বেগম খালেদা জিয়া অবস্থান করছেন। সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে। তিনি আরও বলেন, তিনি খুব সুস্থ হয়ে উঠেছেন এবিস্তারিত পড়ুন
গুমের শিকার ৩৩০ ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ: মইনুল ইসলাম

গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি মইনুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার (৪ মার্চ) সকালে গুলশান এভিনিউতে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মইনুল ইসলাম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যে সব সদস্য গুমের সাথে জড়িত- তা তাদের ব্যক্তিগত ফৌজদারি অপরাধ। ব্যক্তির অপরাধের জন্য কমিউনিটিকে দোষারোপবিস্তারিত পড়ুন
এনআইডি সেবা অবশ্যই ইসির অধীনে থাকা উচিত: সিইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা অবশ্যই নির্বাচন কমিশনের (ইসি) অধীনে থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ইসি থেকে এনআইডি সেবা সরিয়ে তা নেওয়া হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন কমিশন নামে নতুন একটি কমিশনের অধীনে। এ লক্ষ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন রহিতকরণ অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এনআইডিবিস্তারিত পড়ুন
স্বাস্থ্যসেবার উন্নয়নে ৫৪৯৩ চিকিৎসক নিয়োগ দেয়া হবে: রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানীসহ সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে পিএসসির মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আজ উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন

