সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডেসটিনি রফিকুলের নতুন দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম

নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন। তার দলের সদস্য সচিব হচ্ছেন ফাতিমা তাসনিম।

মঙ্গলবার তিনি ভিপি নূরের গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য থেকে পদত্যাগ করেছেন। ওইদি তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তার আগেই পদত্যাগপত্রটি ফাতিমা তাসনিম নিজের ফেসবুকে পোস্ট করেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তবে নতুন দলের নাম জানা না গেলেও অনুষ্ঠানে যোগদানের জন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, অপার সম্ভাবনাময়ের দেশ-বাংলাদেশ আজ নতুন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।

জুলাই ২৪-এর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থানে, মহান শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে, সূচনা হয়েছে নতুন রাজনৈতিক ধারা। ‘৫২-এর ভাষা আন্দোলন. ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে মহান শহিদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জনআকাঙ্ক্ষার প্রতি দায়বদ্ধতায় গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে আমরা নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। আত্মপ্রকাশের শুভ এই দিনে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

ওই শুভেচ্ছা বার্তার আহ্বায়ক হিসেবে রফিকুল ইসলামের নাম এবং সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিমের নাম আছে।

এদিকে পদত্যাগের পর ফাতিমা তাসনিম গণমাধ্যমকে বলেছেন, ‘আগামী ১৭ এপ্রিল ঢাকার বনানীর শেরাটন হোটেলে সকাল ১০টায় আমি নিজেই একটি দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং মানুষের অধিকার যেন আপামর জনগণ প্রত্যেকের কাছে যেন পৌঁছে দিতে পারি এটিই হবে আমার নতুন রাজনৈতিক দলের প্রত্যয়, আমাদের মিশন ও ভিশন।’

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ