Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জ্বালানিসংকট মোকাবিলায় আরও ১৮৮ মিলিয়ন ডলার সহায়তায় ইতিবাচক জাপান

জ্বালানিসংকট মোকাবিলায় বাংলাদেশকে দেওয়া ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বাড়িয়ে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে জাপান। বুধবার (১ জুলাই) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। প্রতিনিধিদলে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং জ্বালানি খাতে বাংলাদেশের জন্য জাপানের আর্থিক সহায়তা ৫০০ মিলিয়ন মার্কিন ডলারেবিস্তারিত পড়ুন
আশাশুনিতে র্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহিষকুড়াতে অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করা ১৫০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। বুধবার (১ জুলাই) বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুড়া এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়াতে তরল জেলি পুশ করছে এমন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ ও র্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরার সদরবিস্তারিত পড়ুন
তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা আসননগর মোড় থেকে মাছখোলা রোড ভায়া হরিণখোলা পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) বিকালে তালা উপজেলার গোয়ালপাতা মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, “এই এলাকার সবচেয়ে বড় সমস্যা পানি। যদি বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হয়, তাহলে সমস্যা হবে।বিস্তারিত পড়ুন
কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের কলেজছাত্র সোহানের মানবিক উদ্যোগের প্রশংসা করে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর পক্ষ থেকে অন্ধ একটি ঘোড়াকে আশ্রয় দিয়ে লালন-পালনের দায়িত্ব নেওয়া এই শিক্ষার্থীর জন্য আর্থিক সহায়তা পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সোহানের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় জাতীয় সংসদের হুইপবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংক পিএলসি, সাতক্ষীরা-এর কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন। বুধবার (১ জুলাই) দুপুর ১টায় সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জনতা ব্যাংকের কর্মকর্তারা নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় জনতা ব্যাংকের কর্মকর্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে জনতা ব্যাংক পিএলসির ভূমিকা তুলে ধরেন। জবাবে জেলাবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (১ জুলাই) ভোর ৪ টার দিকে উপজেলার কুশলিয়া ইউনিয়নের তুলাকঠি এলাকার একটি মাছের ঘেরের সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সঞ্জিব সরকার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে। নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার (৫৮) জানান, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ৮টার দিকে সঞ্জিব এবং তিনি বাড়ি থেকে নিজ নিজ মাছের ঘেরের উদ্দেশ্যে বের হন। রাতে সঞ্জিববিস্তারিত পড়ুন
বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা

যশোরের মনিরামপুর-ঝিকরগাছা সড়কের বিভিন্ন অংশে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ কাদা ও পিচ্ছিল অবস্থা। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান, বাই সাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক ও সাধারণ পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা। বুধবার (০১ জুলাই-২০২৬) সকালে তোলা একটি ছবিতে দেখা যায়, সড়কের বড় একটি অংশ কাদায় ঢেকে গেছে। কোথাওবিস্তারিত পড়ুন
তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

সাতক্ষীরার তালা উপজেলায় বাসচাপায় কুশল রায় সরদার (১৩) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা কানাই লাল সরদার। বুধবার (১ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে বৃষ্টির মধ্যে খুলনা-পাইকগাছা মহাসড়কের তালা সদর ইউনিয়নের শাহপুর বাজারে ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুশল রায় সরদার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে তালা উপজেলার নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলায় কেস ম্যানেজমেন্টের আওতাভুক্ত সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ শিশু এবং তাদের পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে উপজেলা সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরা সদর-এর আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মুর্শিদবিস্তারিত পড়ুন
মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম

ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তাদের দিনের কর্মযজ্ঞ। সূর্য অস্ত যাওয়ার পরও থামে না ব্যস্ততা। মাথায় ঘাসের বোঝা, কাঁধে সংসারের দায়িত্ব আর হৃদয়ে পরিবারের স্বপ্ন। এভাবেই প্রতিদিন জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন যশোরের মনিরামপুর উপজেলার ৯৬ অঞ্চলের পল্লী বধূরা। সম্প্রতি উপজেলার ৯৬ অঞ্চলের একটি গ্রামে গিয়ে দেখা যায়, জলাভূমির মাঝখান দিয়ে সরু বাঁধের ওপর মাথায় গবাদিপশুর খাদ্যের বোঝা নিয়ে বাড়ির পথে হাঁটছেন এক গৃহবধূ। চারপাশে বিস্তীর্ণ জলরাশি, সবুজ কচুরিপানা আর প্রকৃতির নীরবতারবিস্তারিত পড়ুন

