শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘ফুলকপি’ প্রতীকে নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) ‘ফুলকপি’ প্রতীকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগের (রিট ৬৪৩১/২০২৩) গত ১২ ডিসেম্বরের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ‘ফুলকপি’। নিবন্ধন নম্বর ৫৪।বিস্তারিত পড়ুন

৮ জেলায় বিএনপির আহবায়ক কমিটি

মেহেরপুরে পূর্ণাঙ্গ, সিরাজগঞ্জে সম্মেলন ও ৭ জেলায় আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। আজ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল হাসানকে সদস্য সচিব করে মেহেরপুর জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি এবং আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটিবিস্তারিত পড়ুন

বইমেলায় শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেললেন প্রেস সচিব

অমুর একুশে বইমেলার প্রথম দিনে বাংলা একাডেমিতে স্থাপন করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ময়লা ফেলার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শফিকুল আলম। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ।’ (Throwing trash at a bin on the first day of the Ekushey Book Fair atবিস্তারিত পড়ুন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিলেন ৭ লেখক

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ নিলেন সাত লেখক। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। আগেই জানানো হয়েছিল পুরস্কার প্রাপকদের নাম। সেই তালিকা নিয়ে ওঠে বিতর্কও। পুরস্কার ঘোষণা, স্থগিতের পর নতুন তালিকা প্রকাশ আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও কিছু অবশিষ্ট রয়ে গেছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, স্বৈরাচারের মাথাটা পালিয়ে গেছে, কিন্তু কিছু কিছু অবশিষ্ট রয়ে গেছে বাংলাদেশে। যেকোনো সময় তারা ভিন্ন আঙ্গিকে মাথাচাড়া দেওয়ার অপচেষ্টা করছে। যদি দেশকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয় তাহলে ঐক্যের বিকল্প নেই। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে,বিস্তারিত পড়ুন

প্রয়োজনে নির্বাচন আরও বিলম্বে দেওয়া হোক: জামায়াতের আমীর

নির্বাচনের আগেই জুলাই-আগস্ট বিপ্লবে গণ-হত্যার বিচার দাবি করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘বিগত সময়ে যারা (আওয়ামী লীগ) মানুষ হত্যা করেছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। প্রয়োজনে নির্বাচন আরও বিলম্বে দেওয়া হোক।’ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা অতীত নিয়ে কামড়া-কামড়ি চাই না। তবে যারা গণহত্যা, ছাত্র হত্যা, গুম করেছে,বিস্তারিত পড়ুন

ভূমধ্যসাগর উপকূলে ২০ লা*শ উদ্ধার, ‍সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা

লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীরে বেশ কিছু অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় ২০টি মরদেহ সমাহিত করা হয়েছে। লিবিয়ার স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করছে, তারা বাংলাদেশি নাগরিক। তবে তারা বাংলাদেশি নাগরিক কি না-লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তা এখনো নিশ্চিত হতে পারেনি। শনিবার (১ ফেব্রুয়ারি) ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। দূতাবাস থেকে পাওয়া তথ্য বলছে, ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায়বিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয় স্বীকৃতির ‘একদফা’ ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় স্বীকৃতির একদফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সাত দফা থেকে একদফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন ও ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ (ঢাকা উত্তর সিটি করপোরেশন অবরোধ) কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থী মাহমুদুল হাসান মুক্তার। তিনি বলেন, আজ থেকে আমরা আর সাত দফা চাই না।বিস্তারিত পড়ুন

খেলাধূলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে: তালায় সাবেক এমপি হাবিব

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় ৮ দলীয় চেয়ারম্যান কাপ ডাবল মোটরসাইকেল মেগা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া রথখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে ফাইনাল খেলায় শ্যামনগর নঁওয়াবেকি শামীমা ক্লিনিক ফুটবল একাদশ ও সাতক্ষীরা ধুলিহর ফুটবল একাদশ অংশগ্রহন করে। খেলায় ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি করা হয়। শ্যামনগর নঁওয়াবেকি শামীমা ক্লিনিক ফুটবল একাদশ ৩-২ গোলেবিস্তারিত পড়ুন

দুর্নীতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : কালিগঞ্জে মন্ত্রিপরিষদ সচিব

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): মন্ত্রিপরিষদ সচিব ড.মো.আব্দুর রশিদ বলেছেন, ‘সম্মিলিত প্রচেষ্টা ও প্রতিরোধ ছাড়া দুর্নীতি রোধ করা সম্ভব না। উন্নয়নমূলক সকল প্রকল্পে দুর্নীতির লাগাম টেনে সবাইকে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।’ নিজ জন্মস্থান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খড়িতলায় যাকাত ফাউন্ডেশনের অর্থায়নে সুপেয় পানির প্রকল্প উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব ড. মো. আব্দুর রশিদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘রাস্তার জন্য বরাদ্দের অর্থের ২০-৩০% কাজ হয়বিস্তারিত পড়ুন