মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা সদরের পিআইও হিসাবে যোগ দিলেন শাহিনুল ইসলাম

সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. শাহিনুল ইসলাম। রবিবার (১০ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে নতুন কর্মস্থলে তিনি যোগদান করেছেন। এর পূর্বে তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। মো. শাহিনুল ইসলাম ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসাবে প্রথম চাকুরীতে যোগদান করেন। নবাগত সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম বলেন,বিস্তারিত পড়ুন

দেবহাটায় সিভিএ কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যবেক্ষণ সভা

দেবহাটায় সিভিএ কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় আস্কারপুর কমিউনিটি ক্লিনিকে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন (সিভিএ) গ্রুপ মেম্বারদের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাইট টু গ্রো প্রজেক্টের জেন্ডার এন্ড এ্যাডভোকেসি অফিসার উজ্জল পলের সঞ্চালনায় জমিদাতা আমজাদ হোসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. শরিফ ইকবল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, সিভিএ সদস্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুই মাদ্রাসা শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জাফরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (১০ নভেম্বর) মাদ্রাসার সামনে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। শিক্ষকরা হলেন প্রধান শিক্ষক আব্দুস সাত্তার এবং সহকারী শিক্ষক ফারুক হোসেন। শিক্ষার্থীদের অভিযোগ, এই দুই শিক্ষক ফ্যাসিস্ট রাজনীতির সাথে জড়িত এবং মাদ্রাসায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন। তাদের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন, আর্থিক কেলেঙ্কারি, জমি দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা এই দুই শিক্ষকেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর বাবুর মায়ের মৃত্যুতে শোক

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবুর মাতা মোছাঃ মর্জিনা বেগম (৭০) শনিবার (০৯ নভেম্বর’২৪) মৃত্যু বরণ করেন। তিনি সাতক্ষীরার সাবেক এমপি মোঃ হাবিবুর রহমান হাবিবের সহধর্মিনী ছিলেন। তার মৃত্যুতে মরহুমার রুহের মাগফিরাতসহ শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন- সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়রবিস্তারিত পড়ুন

এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টাল ২৮ ফেব্রুয়ারি

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি এবং ব্যাচেলর অব ডেন্টাল সার্জারিতে (বিডিএস) ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রোববার(১০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায় এ তারিখ চূড়ান্ত করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দিন মাতুব্বর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করেই আজকের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি: দুদক

জিয়া অরফানেজ ট্রাস্টের কোন টাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আত্মসাৎ করেননি বলেই সর্বোচ্চ আদালতকে জানালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী আসিফ হাসান। তবে দুদকের এ সংক্রান্ত দুর্নীতির মামলাতেই ১০ বছরের সাজা ও ২৫ মাস কারাভোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রোববার ( ১০ নভেম্বর) সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানিতে দুদকের আইনজীবী জানান, মামলার নথিপত্র অনুযায়ী দেখা যায় ট্রাস্টের দুই কোটি ৩৩ লাখ টাকা ট্রান্সফার হয়েছেবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি হচ্ছে: আসিফ নজরুল

জুলাই-আগস্টের গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে রোববার (১০ নভেম্বর) এ কথা বলেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) প্রধান উপদেষ্টাসহ অন্যদের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। আইসিসিতে দেওয়া আওয়ামী লীগের অভিযোগ অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না বলেবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ ট্রাম্পসহ নানা বেশে আসার চেষ্টা করছে: খসরু

আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ নানা বেশে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করেন, আপনি একেক সময় একেক মোড়কে আসতে চান। কোন কোন সময় হিন্দু-মুসলিম ইস্যু নিয়ে আসবে। কিছু সময় হিন্দুদের ওপর নির্যাতনের চিত্র নিয়েবিস্তারিত পড়ুন

পাচারের অর্থ ফেরাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এবং বাংলাদেশ থেকে অভিবাসনের ব্যয় কমাতে সহায়তা করার জন্য সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১০ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় অধ্যাপক ইউনূস হাইকমিশনার লো’কে বলেন, ‘বাংলাদেশ থেকে সিঙ্গাপুরসহ অনেক দেশে প্রচুর অর্থ পাচার করা হয়েছে। সিঙ্গাপুরের কাছ থেকে পূর্ণ সহযোগিতা প্রয়োজন আমাদের, বলেন তিনি। হাইকমিশনার লো এ বিষয়ে অন্তর্বর্তীবিস্তারিত পড়ুন

সেন্টমার্টিনে প্রবেশে নতুন নিয়ম

সেন্টমার্টিনে যেতে হলে স্থানীয় বাসিন্দাদের লাগছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। পর্যটকসহ দ্বীপের বাইরের কেউ সেখানে যেতে পারছেন না। তবে গবেষণা কাজে এনজিওকর্মী বা সংবাদ সংগ্রহে সাংবাদিকরা যেতে পারবেন। লাগবে লিখিত অনুমতি। টেকনাফ উপজেলা প্রশাসন থেকে মৌখিকভাবে এ নির্দেশনা দেয়া হয়েছে। অথচ সরকারি ঘোষাণা অনুযায়ী, নভেম্বরে পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণে বাধা থাকার কথা নয়। নভেম্বর মাসে পর্যটকরা যেতে পারবেন তবে থাকতে পারবেন না এমন ঘোষণা ছিল। জানা গেছে, যাতায়াতের জন্য এখনো সেন্টমার্টিন রুটে পর্যটকবাহীবিস্তারিত পড়ুন