Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মাস্টার রোলের কর্মচারীদের অব্যাহতির প্রজ্ঞাপন ভুয়া: মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মাস্টার রোলের কর্মচারীদের অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার ২০২৪ সালের নভেম্বর ৭ তারিখে ১৪১ নং স্মারকে বিভিন্ন সংস্থার চাকরিতে মাস্টার রোলের কর্মচারীদের চাকরি/কর্মে সাময়িকভাবে অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া। সুতরাং, এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হলো।
বঙ্গভবন থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। রোববার (১০ নভেম্বর) তিন উপদেষ্টার শপথগ্রহণের সময় পেছনে বঙ্গবন্ধুর ছবি থাকায় অনেকে সমালোচনা করেছিলেন। সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, উপদেষ্টা শপথগ্রহণের স্থানে দাঁড়িয়ে রয়েছেন। রোববার শপথগ্রহণের পেছনের দেওয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। ছবিটি শেয়ার করে তার ক্যাপশনে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন,বিস্তারিত পড়ুন
প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন তিনজন

উপদেষ্টাদেরকে সহায়তা দেওয়ার জন্য প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনজন। তারা হলেন- খোদা বকশ চৌধুরী, ড. সায়েদুর রহমান এবং প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। তারা তিনটি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা পেয়েছেন। রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদেরকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন। উপদেষ্টাদেরকে সহায়তা দেয়ার জন্য তাদেরকে যথাক্রমে- ১. স্বরাষ্ট্র মন্ত্রণালয়; ২ স্বাস্থ্য ও পরিবারবিস্তারিত পড়ুন
অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার ১০ বছরের কারাদণ্ড স্থগিত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ড স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে, রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ-টু-আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ-টু-আপিলের ওপর শুনানিবিস্তারিত পড়ুন
উপদেষ্টাদের দায়িত্বে রদবদল, কে কোন মন্ত্রণালয়ে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন আরো তিনজন। রবিবার সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন তারা। এরপরই এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুনদের মধ্যে মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই দায়িত্ব পালন করে আসছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেখ বশির উদ্দিন পেয়েছেনবিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় সাবেক এমপি হাবিবের সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান

বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনায় কলারোয়ার দেয়াড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দেয়াড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন। সাধারণ সম্পাদক আমিনুর রহমান মেম্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহউদ্দিন পারভেজ। দোয়া পরিচালনা ছলিমপুর ওয়ার্ড বিএনপির সভাপতিবিস্তারিত পড়ুন
শপথ নিলেন আরো ৩ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরও তিনজন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়ান। উপদেষ্টা হিসেবে শপথ নিলেন শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তবে কে দপ্তর পেয়েছেন তা এখনো জানা যায়নি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যানবিস্তারিত পড়ুন
শহীদ নুর হোসেন দিবসে সাতক্ষীরায় জেলা যুবদলের মিছিল ও সমাবেশ

‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’- এই স্লোগানকে সামনে রেখে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে সাতক্ষীরায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর ২০২৪) সকালে জেলা যুবদলের আয়োজনে শহরে করিম সুপার মার্কেট মাওয়া চাইনিজ রেস্তোরাঁর সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সদর থানা যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলেরবিস্তারিত পড়ুন
কপ-২৯ কে সামনে রেখে
সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতার দাবিতে যুববন্ধন

আসন্ন জলবায়ু সম্মেলনকে (কপ-২৯) সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতার দাবিতে যুববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম যৌথভাবে এই যুববন্ধনের আয়োজন করে। এই বন্ধনে অংশ নিয়ে তরুণরা ‘উপকূলের চিৎকার, জলবায়ু সুবিচার’, ‘জলবায়ুর ন্যায় বিচার এখনই দরকার’, ‘এক বিশ্ব, একটি সুযোগ’, ‘জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই’, ‘তোমাদের জলবায়ু জলসার শেষ কোথায়?’, ‘আমাদেরবিস্তারিত পড়ুন
শহিদ আসিফের কবর জিয়ারত করলেন দেবহাটা থানা ওসি হযরত আলী

জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ আফিস হাসানের কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেবহাটা থানার নবাগত ওসি হযরত আলী। রবিবার (১০ নভেম্বর) দেবহাটা উপজেলার আস্কারপুরে শহীদ আসিবের আত্মার মাফিরাত কামানায় দোয়া মোনাজাত করেন তিনি। পরে শহিদ আসিফের পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ গাজী, পুলিশ সদস্য, শহিদ আসিফ হাসানের পিতা মাহমুদ আলম ও ভাই রাকিববিস্তারিত পড়ুন

