রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ‘সুর নরম’ বাংলাদেশের : টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, দুর্নীতিসহ নানা আভিযোগে মামলা করা হয়। যেসব মামলায় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এতদিন বেশ তোড়জোড় চালালেও এখন নাকি সুর নরম করেছে বাংলাদেশ; এমন দাবি ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাম ইন্ডিয়ার। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধবিস্তারিত পড়ুন

ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো

রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি সংস্কার কমিশনের মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।কমিশনগুলোকে প্রতিবেদন দেয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে। ছয় কমিশনের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশনকে ১৫ জানুয়ারি এবং বিচার বিভাগ সংস্কার কমিশনকে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় ড.বিস্তারিত পড়ুন

ছাত্রশিবির গুপ্ত নয়, ৭৭ সাল থেকে প্রতি বছর সম্মেলন হয়েছে: জাহিদুল

ইসলামী ছাত্রশিবির মিছিলের সংস্কৃতি দিয়ে কমিটি প্রকাশ করে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম। তিনি এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির নিয়ে তো আমাদের আগের প্রজন্মের ভাইয়েরা তো বলেছেন; আগের প্রজন্মকে কিভাবে উনারা সে সময় রান করেছেন। তো প্রত্যেকটা জিনিসের আসলে এভাবে প্রজন্মের একটা স্টেপ বাই স্টেপ থাকে সময়টাকে উপলব্ধি করে সেই আলোকে ডিসিশন নেন। তিনি বলেন, গত ১৫ বছর একটা ছাত্র সংগঠনের ওপর যেবিস্তারিত পড়ুন

চীনে আইফোনের দামে বড় ছাড়, বিরল সিদ্ধান্ত অ্যাপলের

চীনের ক্রেতাদের আকৃষ্ট করতে আইফোনে বিরল মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে অ্যাপল। চার দিনব্যাপী এই প্রচারণা শুরু হবে আগামী ৪ জানুয়ারি থেকে। এতে অ্যাপলের কিছু নতুন মডেলের ওপর ৫০০ ইউয়ান (৮ হাজার ২০০ টাকা প্রায়) পর্যন্ত ছাড় দেয়া হবে। কেন এমন ছাড় চীনে স্থানীয় স্মার্টফোন নির্মাতা, যেমন- হুয়াওয়ে, ভিভো এবং শাওমির সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে অ্যাপলকে। হুয়াওয়ে এরই মধ্যে তাদের প্রিমিয়াম ডিভাইসগুলোর দামে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। অ্যাপলের নতুন সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

সিরিয়ার দেইর ইজ-জোর কারাগার

ভয়ঙ্কর বন্দি নির্যাতনের কেন্দ্র এখন ধ্বংসস্তূপে পরিণত

সিরিয়ার দেইর ইজ-জোর সেন্ট্রাল কারাগার। যেখানে বহু পুরুষ, নারী এবং শিশুসহ বর্বর নির্যাতনের শিকার হয়েছিলেন হাজারো মানুষ। সেটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কারাগারের গোপন বাস্তবতা বাইরে থেকে পরিত্যক্ত দেখালেও এই কারাগারটিই দীর্ঘদিন ধরে ছিল ভয়ঙ্কর নির্যাতনের কেন্দ্র। সম্প্রতি বাথ শাসনের পতনের পর কারাগারটির ভেতরের অমানবিক চিত্র উন্মোচিত হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, এই কারাগারের ওয়ার্ড এবং সেলগুলোতে বছরের পর বছর ধরে অমানবিক অবস্থায় রাখা হতো বন্দিদের। সাবেক বন্দির বর্ণনা দেইরবিস্তারিত পড়ুন

বিশ্বের মুসলমানদের কাছে সোলাইমানি এক আদর্শের নাম: পেজেশকিয়ান

৩ জানুয়ারি ২০২০, ড্রোন হামলায় মারা যান ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানি। বৃহস্পতিবার ছিল সোলেইমানির পঞ্চম শাহাদতবাষির্কী। বিশেষ এই দিনটি রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যেখানে বক্তব্য দিতে গিয়ে আবেগী হয়ে উঠেন তিনি। বক্তব্যে পেজেশকিয়ান বলেন, শহিদ জেনারেল কাসেম সোলেইমানি তার পুরো জীবন নিপীড়িত জনগণকে রক্ষা করতে এবং ইসলামী দেশগুলির মধ্যে ঐক্য বাড়ানোর প্রচেষ্টায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্রদল এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করে। শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের নেতৃত্বে র‍্যালিটি শুক্রবার বিকাল ৪টায় চিত্ত ময়রার মোড় থেকে শুরু হয়ে সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকার ইজি শো রুমের সামনে শেষ হয়। এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশী, আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম ও নয়ন ইসলাম। এছাড়াও সদর থানা ছাত্রদলের আহ্বায়কবিস্তারিত পড়ুন

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচ

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ায় জমজমাট এক প্রীতি ক্রিকেট ম্যাচ শুক্রবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলায় কারাগারে মৃত্যুবরণকারী চার নেতাকে স্মরণ করে খেলাটি আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদল আয়োজিত এই প্রীতি ম্যাচে প্রতিদ্বন্দ্বী দল ছিলো সাবেক ছাত্রদল ও বর্তমান ছাত্রদল একাদশ। শুক্রবার সকাল ১১ টায় কলারোয়া কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত এ ক্রিকেট ম্যাচে সাবেক ছাত্রদল একাদশের নেতৃত্ব দেন আশরাফ হোসেন ও বর্তমান ছাত্রদল একাদশের নেতৃত্ব দেনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের ডাক

ছাত্র-জনতার জুলাই বিপ্লবের প্রথম সারির সংগঠনদের বাদ দিয়ে দলছুট, অনগপ্রবেশকারী, বহিরাগত ও আন্দোলনে যাদের কোনো ভৃমিকা ছিলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করার অভিযোগ উঠছে। এ কমিটি বাতিলের দাবিতে শুক্রবার (৩ জানুয়ারি) খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে জরুরী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সংগঠক মুহাম্মদ ইমরান হোসেন। উল্লেখ্য গত ২রা জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিববিস্তারিত পড়ুন

শ্যামনগরের পথশিশু তামিমকে সাতক্ষীরা শিশু পরিবারে হস্তান্তর

শ্যামনগরের পথ শিশু তামিমকে (৭) শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সাতক্ষীরা শিশু পরিবার (বালক)এ হস্তান্তর করা হয়েছে। শিশুটি শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরে ঘোরাঘুরি করতে দেখে সাইবার ক্রাইম এলার্ট টিমের সদস্যরা তারা প্রথমে থানায় নিয়ে যায়। থানা গ্রহন না করায় পরে সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সুমনা শারমিন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে শিশু পরিবার (বালক)কে শিশুদনের অফিস সহায়ক নাজমুল হুদার কাছে তাকে হস্তান্তর করা হয়। শিশুবিস্তারিত পড়ুন