শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বেকার যুবক-যুবতীদের মাঝে সিসিডিবি’র আর্থিক সহায়তা বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় বেকার যুবক-যুবতীদের মাঝে সিসিডিবি’র আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

‘কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, বেকারমুক্ত সমাজ গড়ি’- শীর্ষক স্লোগানে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের ডিজিটাল সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিসিডিবির ইয়ুথ প্রকল্পের উদ্যোগে কলারোয়ার ২২ জন উপকারভোগী বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রকল্প নির্ধারিত বেকার যুব যুবতীদের মাঝে নেদারল্যান্ডভিক্তিক সংস্থা কার্ক ইন এক্টি এর অর্থায়নে বেসরকারী সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এণ্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের সহযোগিতায় জনপ্রতি ৩হাজার টাকা করে আর্থিক সহয়তা প্রদান করা হয়।
প্রকল্প নির্ধারিত উপকারভোগী বেকার যুবক-যুবতীগণ যারা ৬মাস বিভিন্ন ট্রেডের উপর কারিগরী প্রশিক্ষণ গ্রহণ করেছে, তাদেরকেই প্রত্যেকে তিন হাজার টাকা করে কর্ম সহায়ক যন্ত্রপাতি ক্রয়ের জন্য উক্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে অনুষ্ঠানে জানানো হয়।

প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাজাহারুল ইসলাম।

এ সময় সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাসসহ উপকারভোগী বেকার যুবক-যুবতী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- যে কোন কাজের দক্ষতা অর্জন করতে হবে। বেকার সমস্যা সমাধান কল্পে করিগরী প্রশিক্ষনের কোন বিকল্প নেই। কাজ শিখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।

আয়োজকরা জানান, সাতক্ষীরা সদর উপজেলা ও কলারোয়া উপজেলায় মোট ৭৫ জন উপকারভোগী বেকার যুবক-যুবতীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দাখিল পরীক্ষার ফলাফলে এবার চরম হতাশাজনক চিত্র দেখা গেছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির