Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৪ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নুরুল হুদা চৌধুরীর আদালত এসব আদেশ দেন। এ ছাড়া রাজধানীর মতিঝিল, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, বাড্ডা, বনানী থানার প্রায় অর্ধশতাধিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুবিস্তারিত পড়ুন
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেভাবে পালিয়ে ভারত থেকে রাশিয়ায়

শাহরিয়ার আলম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের চারবারের সংসদ-সদস্য (এমপি)। এর মধ্যে দুই দফায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর তার দোসররাও ভারত পালিয়ে যায়। এদের মধ্যে অনেকেই এখনও ভারতে অবস্থান করছেন মোদির আশীর্বাদে। তবে কেউ কেউ ভারত থেকে চলে গেছেন অন্য দেশে। তাদের মধ্যেই একজন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শাহরিয়ারের বর্তমান অবস্থান সম্পর্কে বাঘা-চারঘাটের বাসিন্দারা বলছেন, ৪ আগস্ট বিকালেও শাহরিয়ার তার আড়ানির বাসায়বিস্তারিত পড়ুন
শান্তিরক্ষীদের ওপর ইসরাইলের হামলা ‘যুদ্ধাপরাধ’: জাতিসংঘ

লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি যুদ্ধাপরাধ হতে পারে বলে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। রোববার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেছেন। সাম্প্রতিক সময়ে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর তিন দফা হামলা করেছে ইসরাইল। এতে দেশটির শান্তিরক্ষা মিশনে অবদান রাখা ৪০টি দেশ ইসরাইলি হামলার নিন্দা জানায়। কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অবিলম্বে জাতিসংঘ শান্তিরক্ষী যেনো লেবানন থেকে সরিয়ে নেওয়া হয়। তার মতে, শান্তিরক্ষীদেরবিস্তারিত পড়ুন
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরা এই ফল প্রকাশ করবেন। প্রতিবারের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠান এবং বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। এইচএসসির ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2024 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আসবেবিস্তারিত পড়ুন
কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের উদ্যোগে গুনিজন সংবর্ধনা

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের উদ্যোগে সাতক্ষীরা- ১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব ও দুদকের পরিচালক ড. খান মিজানুল ইসলাম সেলিমকে ‘গুনিজন সংবর্ধনা’ প্রদান করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর পাবলিক ইন্সটিটিউট চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সহযোগী আয়োজক ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা। সংবর্ধিত ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে পাবলিক ইন্সটিটিউট, সেবা ও বেঙ্গল টাইগার স্কাউট গ্রুপ। তবে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ব্যস্ততার কারণেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় হাজী সম্মেলন ও হজ পুনর্মিলনী

সানবীম করিম সিয়াম: সাতক্ষীরার কলারোয়ায় হাজী সম্মেলন ও হজ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে ত্বহা হজ্ব কাফেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন ত্বহা হজ্ব কাফেলার চেয়ারম্যান মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা অধ্যাপক তৈয়েবুর রহমান। কলারোয়া সরকারি কলেজে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো. আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী, জালালাবাদবিস্তারিত পড়ুন
কেশবপুরে পূজা মন্ডপ পরিদর্শনে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব

সোহেল পারভেজ, কেশবপুর: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়ার দুর্গাপূজা। এ উপলক্ষে যশোরের কেশবপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। কেশবপুরে মাগুরাডাঙ্গা ত্রিপল্লী সার্বজনীন মন্দির কমিটির উদ্যোগে সিনিয়র সচিব নাসিমুল গনিকে সংবর্ধনাও প্রদান করা হয়। উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ ও কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা। পরে তিনি ভেরচিবিস্তারিত পড়ুন
অযথা সময় নষ্ট না করে নির্বাচনের ব্যবস্থা করুন: গয়েশ্বর

অযথা সময় নষ্ট না করে অবিলম্বে কমিশন সংস্থার করে নির্বাচনের ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার (১৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জাতীয়তাবাদী প্রচার দল এই সভার আয়োজন করে। গয়েশ্বর, ‘সরকার বদলে গেছে, তুমি আমি একই আছি, যা ছিলাম আগে। শুধু শেখবিস্তারিত পড়ুন
নেতাকর্মী নিয়ন্ত্রণে ‘হিমশিম’ খাচ্ছে বিএনপি : বিবিসি বাংলার প্রতিবেদন

গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখতে ‘হিমশিম’ খাচ্ছে বিএনপি। গত দুই মাসে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটি সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত এক হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে দলটিকে। এর বাইরে দলটির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে ‘বেআইনি কর্মকাণ্ডে’ জড়িয়ে পড়ার অভিযোগ আসার পর দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেয়াবিস্তারিত পড়ুন
আশাশুনিতে দুই শতাধিক অসহায়-দুঃস্থ পরিবারকে মধ্যাহ্নভোজ করালেন ‘উদারতা’

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলাতে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ‘অসহায়ত্বের খোঁজে, মনুষ্যত্বের পাশে’ স্লোগানকে সামনে রেখে ১২ অক্টোবর দুপুরে মধ্যাহ্নভোজ এর আয়োজন করেন জেলার অন্যতম প্রবীণ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘উদারতা’। মধ্যাহ্নভোজ অনুষ্ঠানটি আলা-আমিনের দিকনির্দেশনায় সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিষ্ঠানটির পক্ষ হতে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মধ্যাহ্নভোজ শেষে মোমেনা বেগম জানান, ‘আমার সাথে থাকে অসহায় নাতি। অনেকদিন ধরে গোস্ত কেনার কথা বলছে, পারছিলাম না। আজ ভাইরা আমার আর নাতির নেমতন্নবিস্তারিত পড়ুন

