বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাত কলেজ নিয়ে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রস্তাব

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি। এ কমিটির সদস্যরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নাম প্রস্তাব করেছেন। সেটি হলো- ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি নামটি প্রস্তাব করে। শিক্ষার্থীরা একমত হলে নামটি গ্রহণ করে চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা কয়েকটি নাম নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে ‌‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামটি বিশেষভাবে আকৃষ্ট করেছে। শিক্ষা উপদেষ্টাও নামটির প্রশংসা করেছেন। শিক্ষার্থীরা যদি সেটি মেনে নেয়, তাহলে এটি চূড়ান্ত করা হতে পারে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি বড় সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে যেসব লক্ষ্যে এটি করা হয়েছিল, তা বাস্তবায়ন না হওয়ায় কয়েক বছর ধরে অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

সবশেষ গত ২৬ জানুয়ারি দিনগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে শিক্ষার্থী, পুলিশসহ শতাধিক আহত হন। এর পরদিন ২৭ জানুয়ারি অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ সাত কলেজের অধিভুক্তি বাতিল করার ঘোষণা দেন।

অধিভুক্তি বাতিলে ভর্তিসহ শিক্ষা কার্যক্রম পরিচালনা নিয়ে সংকটে পড়েছে কলেজগুলো। এখন শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের কাঠামো ঘোষণার দাবি জানিয়েছেন। সে লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে সামাজিক মাধ্যমে ছড়ানো বিষয়টিবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি বলেবিস্তারিত পড়ুন

  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর