Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখা গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র উপদেষ্টা

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারত এবং চীনের মধ্যে এক ধরনের সংঘাত আছে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে এক ধরনের সখ্য আছে। আবার আমাদের কিন্তু এ তিন দেশের সঙ্গেই সম্পর্ক ভালো রাখাটা গুরুত্বপূর্ণ। ভালো রাখাটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের স্বার্থ আছে এ তিনটা জায়গাতেই। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপের এক অধিবেশনেবিস্তারিত পড়ুন
এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা : চালকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ, বাসের ছিলো না ফিটনেস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট ছয়জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসটির চালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানায়, বাসচালকের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ দুই বছর আগেই শেষ হয়ে গিয়েছিল। তবুও তিনি নিয়মিত বাস চালিয়ে আসছিলেন। এছাড়া ঘাতক বাসটির কোনো ফিটনেস ছিল না। এরপরও সেটি চালানো হচ্ছিল মহাসড়কে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য জানান র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ডবিস্তারিত পড়ুন
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে: উপদেষ্টা সাখাওয়াত

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতেই হবে। সেখানে যারা আসবেন তারা নির্বাচন নিয়ে একটি গাইডলাইন তৈরি করতে পারেন। তখন হয়তো আলাদা করে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন পড়বে না। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ক জাতীয় সংলাপের ‘সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা’ শীর্ষক সংলাপ অধিবেশন–৪ এ বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার সম্ভব না হলে আর কখনোই হবে নাবিস্তারিত পড়ুন
‘বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী’ : কলারোয়ায় সাবেক এমপি হাবিব

বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী। আমরা জনগণের সেবার জন্য রাজনীতি করি। জনগণের কল্যাণে জনগণের পাশে থাকি।’ শুভ বড়দিন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়েকটি মিশনে খ্রিস্টান ধর্মাবলীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘দল-মত-ধর্ম নির্বিশেষে একে অপরের পাশে থাকি। কোন সংখ্যাগুরু-সংখ্যালঘু বুঝি না; আমরা মানুষ আমরা বাংলাদেশি। শান্তি ও সৌহার্দ্য পরিবেশে আমরা বসবাস করি।বিস্তারিত পড়ুন
দিনের পর দিন অনির্বাচিত সরকার দেশ চালাতে পারে না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন আমরা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাগপা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার নিয়ে কমিশন কাজ করছে ভালো কথা। সংস্কার নতুন কোন ধারণা নয়। সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই। কিন্তু দেশে যেবিস্তারিত পড়ুন
অপরাধ কমাতে পুলিশের কাছে ‘ম্যাজিক’ নেই: আইজিপি

অপরাধ কমাতে পুলিশের কাছে ওইভাবে কোনো ‘ম্যাজিক’ নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, অপরাধ কমাতে ব্যবস্থা নিচ্ছি। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওয়া) অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকাসহ সারাদেশে চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড বেড়েছে। এসব অপরাধ কমাতে পুলিশ কি ভূমিকা নিচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আপনারা দেখছেন আমরা কি কি ব্যবস্থা নিচ্ছি, এসববিস্তারিত পড়ুন
সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। শনিবার ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক জাতীয় সংলাপ ২০২৪-এর প্রথম দিনের সমাপনী অধিবেশনে তিনি এ কথা বলেন। মাহফুজ বলেন, ‘কমিশন থেকে রিপোর্ট পাওয়ার পর সব রাজনৈতিক দল এবং স্টেকহোল্ডারদের সঙ্গে বৃহত্তর পরিসরে আলোচনার পরিকল্পনা করছে সরকার। যা জানুয়ারিতে হবে বলে আশা করা হচ্ছে।বিস্তারিত পড়ুন
আনন্দবাজারে প্রকাশিত খবরের প্রতিবাদ জানালো আইএসপিআর

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন সংস্করণে প্রচারিত ‘উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে! ৫৩ বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার আইএসপিআর থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৭ ডিসেম্বর ভারতীয় গনমাধ্যম আনন্দবাজার পত্রিকায় (অনলাইন) প্রকাশিত ‘উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে! ৫৩ বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ’ শিরোনামের প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনীবিস্তারিত পড়ুন
আগামি বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে: আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামি বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা আমলের গুম-খুন ও জুলাই-আগস্ট গণহত্যার বিচারের চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে এই সংলাপ। আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল না, তদন্ত কর্মকর্তা ছিল না। এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। তড়িঘড়িবিস্তারিত পড়ুন
গণহত্যার ‘মূলহোতাদের’ বিচার এক বছরের মধ্যে শেষ হবে: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধে সাধারণত শীর্ষ অপরাধীদের বিচার করা হয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্ত ব্যক্তিদের সবার বিচারই প্রায় আগামি এক বছরের মধ্যে শেষ করা হবে। শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ নিয়ে দুই দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে ‘গুম-খুন থেকে জুলাই গণহত্যা: বিচারের চ্যালেঞ্জ’ শীর্ষক প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী এইবিস্তারিত পড়ুন

