Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য চাইলো পুলিশ

অপরাধ নির্মূলে মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রূপনগর থানার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় নজরুল ইসলাম বলেন, আপনারা শুধু আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। যদি কোনো পুলিশ সদস্য অপরাধে জড়িত হয় এই তথ্যওবিস্তারিত পড়ুন
প্রত্যর্পণ : হাসিনার মতো ‘বিশ্বস্ত মিত্র’কে হারানোর ঝুঁকি নেবে না ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের ফিরিয়ে দেওয়ার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। ভূ-রাজনৈতিক কারণ এবং দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির বিধান উল্লেখ করে সম্প্রতি নয়াদিল্লিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা থেকে পাঠানো চিঠির বিষয়টি নিশ্চিত করেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কিন্তু ওই চিঠি পেলেও শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধ মেনে নেওয়ার আগ্রহ দেখাচ্ছে না ভারত।বিস্তারিত পড়ুন
সচিবালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে যা বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। ওই বার্তায় বলা হয়, ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে উপরিউক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি সাময়িক। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ এরবিস্তারিত পড়ুন
প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতি
পর্যালোচনা করে শিগগিরই সাংবাদিকদের নতুন অ্যাক্রেডিটেশন কার্ড দেবে সরকার

বাংলাদেশ সচিবালয়ে ঢুকতে সাংবাদিকদের শিগগিরই নতুন করে আবেদন নিয়ে মাধ্যমে অ্যাক্রেডিটেশন কার্ড দেয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গত বুধবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে এর নিরাপত্তা ও সুরক্ষা বিবেচনায় সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বার্তায়। শনিবার ওই বার্তায় বলা হয়, ‘চলতি সপ্তাহে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা তথা কী পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে প্রশাসনেরবিস্তারিত পড়ুন
সাংবাদিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান
আ.লীগ নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড

প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিসট্যান্ট প্রেস সেক্রেটারি আহম্মদ ফয়েজ বলেছেন, ছাত্রলীগ, যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড আছে। সে কারণেই সচিবালয়ে প্রবেশে সাময়িক সময়ের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড স্থগিত করা হয়েছে। সাংবাদিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। যুগান্তর পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘প্রিয় পেশাদার সাংবাদিক বন্ধুরা উদ্বিগ্ন হবেন না। আপনার কাছে যে অ্যাক্রিডিটেশনবিস্তারিত পড়ুন
ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্যও বন্ধ রাখা হবে না, আগামি রোববার থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরভবনের শূন্য কক্ষগুলোতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। শনিবার ঢাকার হেয়ার রোডের স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এবিস্তারিত পড়ুন
আমাদের প্রধান তিন কাজ- গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হচ্ছে- গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত গুম-খুন থেকে গণহত্যার বিচার চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল না, তদন্ত কর্মকর্তা ছিল না। এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে।বিস্তারিত পড়ুন
পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২০ বিলিয়নের ওপরে। আর গত ৫ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার। এছাড়াও ১০টি দুর্বল ব্যাংক এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইলের উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংকের ঘাটাইল শাখা উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংক এখন শীর্ষে অবস্থান করছে এবং আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে চলেছে।বিস্তারিত পড়ুন
হেলিকপ্টার ভ্রমণ নিয়ে সমালোচনা, ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনা হচ্ছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তিনি গত ছয় দিনে ২৮ বার হেলিকপ্টারে চড়েছেন। যেমন, মেহেদী হাসান নামক একজন ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করে এক পোস্টে লিখেছেন, ‘নয় কিলো রাস্তা, উনি চাইলে রকেটে চড়েও যেতে পারতেন।’ ওই ফেসবুক পোস্টটি এখন অনেকেই তাদের নিজ নিজ প্রোফাইলে শেয়ার করছেন। চলমান এই বিতর্কবিস্তারিত পড়ুন
পেশাদার সাংবাদিকদের আর্থিক সুরক্ষায় সবকিছু করবে কল্যাণ ট্রাস্ট : সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, সাংবাদিক সংগঠনের নির্বাচনকে সামনে রেখে ভোটকে প্রভাবিত করার জন্য এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রাস্ট্রীয় অনুদান ব্যাবহার করা হয়েছে, যা মোটেও কাঙিক্ষত নয়। বর্তমানে এ ধরনের কোনো অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকছি। শুক্রবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের অনুদানেরবিস্তারিত পড়ুন

