রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ড. মনমোহন সিং ৯২ বছর বয়সে পৃথিবী ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টা ৫১ মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে চেতনা হারান মনমোহন সিং। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে রাত ৮টার দিকে তাকে এআইআইএমএসের জরুরিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা রইছ উদ্দিনের সুস্থতা কামনা প্রেসক্লাব নেতৃবৃন্দের

কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার শ্যামলীর বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক আরিফ মাহমুদ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাইফুল্লাহবিস্তারিত পড়ুন

পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে কলারোয়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন

কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় মানববন্ধন করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল চত্বরে ওই মানববন্ধন করেন তারা। পরে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, উপসচিব পদে সকল কোটার অবসান ও বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা বন্ধ করতে হবে। প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করার প্রতিবাদ জানান তারা। আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ব্যানারে আয়োজিত ওই মানববন্ধনে উপস্থিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংস জব্দ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনবিভাগের সদস্যরা শ্যামনগর উপজেলার গাবুরা এলাকা থেকে তিন কেজি হরিণের মাংস জব্দ করেছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে ইয়াসিন আলীর ফ্রিজ থেকে উক্ত হরিণের মাংস গুলো জব্দ করে বনবিভাগ। তবে, এ সময় কোন চোরাশিকারিকে আটক করতে পারেনি বনবিভাগ। বনবিভাগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে কয়েকজন চোরাশিকারী সুন্দরবন থেকে হরিণ শিকার করে কৌশলে মাংস বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনীবিস্তারিত পড়ুন

তালায় উপসচিব পদে সকল কোটার অবসান দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার তালায় প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করার প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচিপালন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় তালা প্রেসক্লাবে সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক জয়দেব ঘোষ, সহকারী অধ্যাপক স্বপন কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাবিস্তারিত পড়ুন

কলারোয়ার সীমান্ত সম্প্রীতি সংঘের মাহফিলে আসছেন সাদিকুর রহমান আজহারী

সাতক্ষীরার কলারোয়ার উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত সম্প্রীতি সংঘের ধর্মীয় কার্যাবলীর মধ্যে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন অন্যতম। এবারের আয়োজন চতুর্থ বার্ষিক। উক্ত আয়োজনে প্রধান বক্তা হিসেবে জনপ্রিয় ইসলামিক স্কলার সাদিকুর রহমান আল আজহারী উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন হোসেন। তিনি বলেন, “সম্মিলিত মিটিং এর মাধ্যমে আমরা মাহফিলের তারিখ চূড়ান্ত করেছি তা হলো ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, সন্ধ্যা। আলহামদুলিল্লাহ প্রধান বক্তার সাথে আমরা ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়ছি। তবে অন্যান্য বক্তা,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনায় জেলা কমিটি বাতিলের দাবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপির একটি গ্রুপের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সংগীতা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। তবে ৩১ দফা নিয়ে আলোচনা না হলেও সভাজুড়ে বর্তমান কমিটির আহবায়কের সাংগঠনিক ব্যর্থতা ও কমিটি বাতিলের দাবিতে সোচ্চার থাকেন বক্তারা। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপি আহবায়ক সিরাজুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপি সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ,বিস্তারিত পড়ুন

সচিবালয়ের ৭ নম্বর ভবন: ৬ থেকে ৯ তলা পুড়ে ছাই

আগুনে সচিবালয়ের সাত নম্বর ভবনের ৬ থেকে ৯ তলা পর্যন্ত চারটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া ভবনটিতে এ চিত্র দেখা গেছে। এ চারটি তলায় আর কিছুই অবশিষ্ট নেই। ছাই হয়ে যাওয়া চারটি ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ছিল। দেখা গেছে, চারটি ফ্লোর একেবারে পুড়ে গিয়ে ধ্বংসস্তূপে পরিণতবিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কারা কোন রাজনৈতিক দল করবেন, কারা নির্বাচিত হবেন এটা নির্ধারণ করে দেন তাহলে হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের আর কি মানে থাকলো। এটির আর কোনো দাম থাকলো না। শেখ হাসিনাও গোয়েন্দা সংস্থা দিয়ে বিরোধী দলের লোকদেরবিস্তারিত পড়ুন

আল-আকসায় ধর্মীয় পোশাকে রোনালদো’র সাথে তাঁর স্ত্রী

ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন, পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো- এমন খবরে তোলপাড় উঠে সারাবিশ্বে। ইউরোপের পাট চুকিয়ে কয়েক বছর ধরে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলছেন সৌদি আরবে। প্রো লিগের দল আল নাসেরের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। এরই মধ্যে পর্তুগীজ মহাতারকাকে নিয়ে চমকপ্রদ এক তথ্য দিয়েছেন রোনালদোর সাবেক আল নাসের সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ। ওয়ালিদ জানিয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন রোনালদো। সৌদি আরবের এক টিভি প্রোগ্রামে ওয়ালিদ বলেন, ‘রোনালদোবিস্তারিত পড়ুন