শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে অজ্ঞান পার্টির ২ মহিলা সদস্য আটক

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালীগঞ্জের পল্লীতে অজ্ঞান পার্টির দুই মহিলা সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাহাপুর গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে খাবারের সাথে চেতনাশক ঔষধ মিশানোর সময় হাতেনাতে তাদেরকে আটক করে বাড়ির মালিক হাবিবুর রহমানের স্ত্রী শাহানারা খাতুন।

আটককৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের বাবুর স্ত্রী রাবেয়া খাতুন (৩০) ও শরিফুল ইসলামের মেয়ে ইতি (১৫)।

হাবিবের স্ত্রী শাহানারা খাতুন বলেন, আটককৃত রাবেয়া ও ইতি তাদের বাড়িতে প্রবেশ করে একজন থ্রি পিস দেখানোর কথা বলে এবং অন্যজন ওয়াশরুমে যাওয়ার কথা বলে রান্না ঘরে প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে রান্না ঘরে প্রবেশ করে রান্না করে রাখা ভাত-তরকারিতে সাদা গুড়া জাতীয় কিছু মিশ্রণ করা হয়েছে এমনটি দেখতে পায় এবং সাথে সাথে তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেন।

অজ্ঞান পাটির সদস্য আটকের খবর পেয়ে উপজেলার মৌতলা গ্রামের শেখ মনিরুল ইসলাম কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে আসে এবং গত শনিবার এই দুইজন থ্রি পিস বিক্রির কথা বলে হাবিবুর রহমানের বাড়ির অনুরুপ ভাবে খাদ্যেতে চেতনানাশক ঔষধ দিয়ে তাকে এবং তার স্ত্রী সনিয়া খাতুন, মেয়ে মিম (১৪), শিশু ছেলে ইভান (২) কে অচেতন করে রাতে স্বর্ণালংকার সহ ৩-৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আটক রাবেয়া ও ইতিকে কালিগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার