Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ কমিশনের হাতে নয় : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ নির্বাচন কমিশনের হাতে নয়। তবে প্রধান উপদেষ্টা যেমন বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথমার্ধে যে কোনো সময় দিনক্ষণ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই টাইম ফ্রেমকে ধরে নির্বাচন হবে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের হল রুমে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবুল ফজল মো. সানাউল্লাহবিস্তারিত পড়ুন
ডিসেম্বরে নির্বাচন চাইলে সব প্রস্তুতি অক্টোবরের মধ্যে সারতে হবে : সিইসি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হলে তফসিল ঘোষণাসহ এ সংক্রান্ত সব প্রস্তুতি অক্টোবরের মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে উৎসবমুখর পরিবেশে ভোট করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি। রোববার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চলমান সংস্কারে সীমানা পুনর্নির্ধারণ, নতুন দল নিবন্ধনসহ নানান বিষয় তুলেবিস্তারিত পড়ুন
বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই, দুটিই জরুরি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটির পক্ষেই। দুটিই জরুরি। সংস্কার নাকি নির্বাচন- কেউ কেউ এমন উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে। শনিবার (২৫ জানুয়ারি) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বক্তব্য প্রকাশ করা হয়। তারেক রহমান দেশের জনগণের চাহিদা তুলে ধরে বলেন, আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি, সেটা কিন্তু ভিন্ন। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সংসারবিস্তারিত পড়ুন
টাকা না পেয়ে বিদেশিদের ম্যাচ বর্জন, দেশিদের নিয়ে মাঠে রাজশাহী

রংপুর রাইডার্সের বিপক্ষে বিদেশিদের বাদ দিয়েই একাদশ সাজিয়েছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ইস্যুতে বেঁকে বসেছেন দলটির বিদেশি ক্রিকেটাররা। ম্যাচের আগেই দল সূত্রে ইঙ্গিত মিলেছিল, পারিশ্রমিক ইস্যু সুরাহা না হলে বিদেশিরা মাঠে নামবেন না। এবার একাদশ প্রকাশের পর বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বর্জনের সে খবর সত্যতা পেল। বিপিএলের নিয়ম অনুযায়ী, ম্যাচের একাদশে অন্তত দুইজন বিদেশি ক্রিকেটার রাখতেই হবে। তবে ‘বিশেষ ব্যবস্থায়’ রাজশাহীকে কোনো বিদেশি ছাড়াই একাদশ সাজানোর অনুমতি দিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। এদিকে ম্যাচবিস্তারিত পড়ুন
বাংলা একাডেমি পুরস্কারের নামের তালিকা স্থগিত

বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একাডেমির আমূল সংস্কারের কথা জানিয়ে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পোস্টে লেখেন, ‘বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে।’ তিনি আরও লেখেন, ‘পাশাপাশি এটাও বলা প্রয়োজন, যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয়,বিস্তারিত পড়ুন
কলারোয়া পাবলিক ইন্সটিটিউটে ৪টি নতুন পদ কো-অপ্ট, বার্ষিক বনভোজন ৮ ফেব্রুয়ারি

সাতক্ষীরার কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার পর ইন্সটিটিউটের অফিস কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট মিজানুর রহমান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী। সভায় সর্বসম্মতিক্রমে আগামি ৮ ফেব্রুয়ারি শনিবার ঝিনাইদহের ড্রিভভ্যালি জোহান পার্কে বার্ষিক বনভোজনের সিদ্ধান্ত নেয়া হয়। ওইদিন ইন্সটিটিউটের সদস্য ও তাদের পরিবার জনপ্রতি ৫শত টাকা হারে চাঁদা দিয়ে বনভোজনে অংশ নিতে পারবেন। এছাড়া ইন্সটিটিউটকেবিস্তারিত পড়ুন
নতুন দল গঠনের ব্যাপারে তারেক রহমানের বার্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায়, অবশ্যই বিএনপি তাকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেয়, তা হবে হতাশাজনক। তিনি বলেন, অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ ঝগড়াসুলভ বা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত হবে। তরুণরা আগামীর ভবিষ্যৎ। তারাই সামনে নেতৃত্ব দেবে। তবে তা যেন কোনো প্রশ্নবিদ্ধ পথে না হয়, এমনবিস্তারিত পড়ুন
ইসরায়েল-হামাস বন্দি বিনিময় : ৪ নারী সেনার বিনিময়ে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি

গাজা থেকে চারজন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার (২৫ জানুয়ারি) গাজার প্যালেস্টাইন স্কোয়ারে তাদের রেড ক্রস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। হামাস জানিয়েছে, মুক্তি পাওয়া চার সেনা হলেন কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ। তারা ইসরায়েলি সামরিক পোশাক পরিহিত অবস্থায় ছিলেন এবং মুক্তির সময় ভিড় করা জনতার উদ্দেশে হাত নাড়েন। কী আছে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তিতে? এই বন্দি বিনিময়ের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন
চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি, হবে না সরাসরি ভোট!

মেয়র (পৌরসভা-সিটি করপোরেশন) ও চেয়ারম্যান (ইউনিয়ন-উপজেলা-জেলা পরিষদ) পদে সরাসরি ভোট হবে না। এসব পদে যারা নির্বাচন করবেন, তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট (স্নাতক) বা সমমান। নিরক্ষর বা স্বল্পশিক্ষিতরা নির্বাচন করতে পারবেন না। মতামত বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে এমন সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। বুধবার (২২ জানুয়ারি) মাঠ পর্যায়ে মতামত নেওয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এমন সিন্ধান্তে উপনিত হয়েছে কমিশন। এখন চলছেবিস্তারিত পড়ুন
কাউন্সিলর-সদস্য হতে পারবেন সরকারি ‘চাকরিজীবীরা’

সিটি করপোরেশন-পৌরসভার কাউন্সিলর ও ইউপি সদস্য পদে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। বুধবার (২২ জানুয়ারি) মাঠ পর্যায়ে মতামত নেওয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এমন সিদ্ধান্তে উপনিত হয়েছে কমিশন। এখন চলছে সংকলন কার্যক্রম। এর পর আরেক দফা যাচাই-বাছাই শেষে প্রতিবেদন ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কমিশন মনে করে, স্থানীয় পর্যায়ের অনেক চাকরিজীবীর নির্ধারিত কর্মঘণ্টার বাইরে অনেক সময় থাকে। সে সময় তারা এ কাজবিস্তারিত পড়ুন

