বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাকা না পেয়ে বিদেশিদের ম্যাচ বর্জন, দেশিদের নিয়ে মাঠে রাজশাহী

রংপুর রাইডার্সের বিপক্ষে বিদেশিদের বাদ দিয়েই একাদশ সাজিয়েছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ইস্যুতে বেঁকে বসেছেন দলটির বিদেশি ক্রিকেটাররা।

ম্যাচের আগেই দল সূত্রে ইঙ্গিত মিলেছিল, পারিশ্রমিক ইস্যু সুরাহা না হলে বিদেশিরা মাঠে নামবেন না। এবার একাদশ প্রকাশের পর বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বর্জনের সে খবর সত্যতা পেল।

বিপিএলের নিয়ম অনুযায়ী, ম্যাচের একাদশে অন্তত দুইজন বিদেশি ক্রিকেটার রাখতেই হবে। তবে ‘বিশেষ ব্যবস্থায়’ রাজশাহীকে কোনো বিদেশি ছাড়াই একাদশ সাজানোর অনুমতি দিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

এদিকে ম্যাচ শুরুর ঘণ্টাদুয়েক আগে দলটির দেশি ক্রিকেটারদের খাম হাতে একটি ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন এনামুল হক বিজয়।

ক্যাপশনে এই ক্রিকেটার লিখেছেন, ‘অল ইজ ওয়েল (সব ঠিক আছে)। লে ঘিরে লে।’ তার পোস্ট থেকে ধারণা করা হচ্ছে, দেশি ক্রিকেটাররা রাজশাহী ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে নিজেদের পাওনা বুঝে পেয়েছেন।

তবে বিদেশিদের পারিশ্রমিক নিয়ে সৃষ্ট সংকট এখনো কাটেনি।

পারিশ্রমিক ইস্যু নিয়ে চূড়ান্ত নাটকীয়তার মধ্যে আজ (রোববার) ম্যাচের দিন ঢাকায় হঠাৎ নিজেদের হোটেল পরিবর্তন করেছে রাজশাহী। ওয়েস্টিন ছেড়ে শেরাটনে উঠেছেন দলটির ক্রিকেটার ও স্টাফরা। হোটেল পরিবর্তনের কারণ সম্পর্কে এখনো দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রাজশাহী একাদশ

সাব্বির হোসেন, এনামুল হক, ইয়াসির আলী, আকবর আলী, এসএম মেহেরব, সানজামুল ইসলাম, জিসান আলম, তাসকিন আহমেদ (অধিনায়ক), মোহর শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মিজানুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর