Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের নামের খসড়া তালিকা প্রকাশ

জুলাই-আগস্ট-এ সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট www.hsd.gov.bd-এ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd-এ তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন ও সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকেবিস্তারিত পড়ুন
এবার বাংলাদেশকে ৩৫০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে বৈশ্বিক দাতা সংস্থা বিশ্বব্যাংক সহজশর্তে সাড়ে তিনশ কোটি মার্কিন ডলার ঋণ দেবে। নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশেনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই সহায়তার ঘোষণা দেন। অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, “কমপক্ষে ২০০ কোটি ডলার হবে নতুন ঋণ এবং আরও ১৫০ কোটি ডলার বিদ্যমান কর্মসূচি থেকে পুনঃব্যবহার করা হবে। বিশ্বব্যাংকবিস্তারিত পড়ুন
অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় বাইডেন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে তার দেশের পূর্ণ সমর্থনের কথা জানান। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক হয়। গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি। বাংলাদেশে রাজনৈতিক পট-পরিবর্তনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। সম্প্রতি মার্কিন একটি প্রতিনিধিদল ঢাকাবিস্তারিত পড়ুন
বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী মারা গেছেন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী মারা গেছেন। মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেন রুহুল আমিন গাজী।
কলারোয়ার আবু আসাদকে পাসপোর্টের অতি. ডিজি পদে পুনর্বহাল

আওয়ামী লীগ সরকারের আমলে অবসরে পাঠানো বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ টি এম আবু আসাদকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়েছে। চাকরি মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২১ সালের ৩১ মে এই কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছিল তৎকালীন সরকার। জারি করা চাকরিতে পুনর্বহালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এ টি এম আবু আসাদকে চাকরি থেকে অবসর প্রদান সংক্রান্ত এ বিভাগের ৩১বিস্তারিত পড়ুন
কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষের সাথে মতবিনিময়ে ছাত্রদল

কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষের সাথে মতবিনিময় করেছেন ছাত্রদল নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এএসএম আনোয়ারুজ্জামানের সাথে তার অফিসে ওই সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকিফুর রহমান আকিব, ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবির, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফয়সাল, সদস্য সচিব কাইফুর রহমান সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
১৮ মাসের মধ্যে নির্বাচন করতে সরকারকে সহায়তা করবো: সেনাপ্রধান

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, যা কিছুই ঘটুক না কেন, গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে আগামী ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করা হবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানান। বিরল এই সাক্ষাৎকারে রয়টার্সকে সেনাপ্রধান জানান, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। তাছাড়া, তিনি নিজেও সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করতে চান বলেবিস্তারিত পড়ুন
‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্ত থাকবে যুক্তরাষ্ট্র’

বাংলাদেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র যুক্ত থাকবে বলে আশ্বস্ত করেছেন দেশটির ডেপুটি সেক্রেটারি অব স্টেট (ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স) রিচার্ড ভার্মা। নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন ডেপুটি সেক্রেটারির সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকে রিচার্ড ভার্মা এ আশ্বাস দেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্যবিস্তারিত পড়ুন
রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের জন্য উদ্বেগের নয়: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, মিয়ানমার যে সংকটের সম্মুখীন হয়েছে, তা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। প্রতিবছর ৩২ হাজার শিশু এর সঙ্গেবিস্তারিত পড়ুন
নিউইয়র্কে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত পোষণ করেন তারা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে বৈঠকের এ তথ্য জানায়। এতে দুদেশের শীর্ষ কর্তাদের একটি ছবিও প্রকাশ করা হয়। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তৌহিদ হোসেনের সঙ্গে এসবিস্তারিত পড়ুন

