Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাড়ে চার বছরে ৪৭৯ দিন হাসপাতালে খালেদা জিয়া

গত সাড়ে ৪ বছরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৪৭৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই চিকিৎসক বলেন, আপনাদের বুঝতে হবে, ম্যাডামকে আওয়ামী লীগ সরকার জেলখানায় নেওয়া পর কারান্তরীণ করে একাকিত্বের মধ্যে রেখেছে, তাকে চিকিৎসা দেয়নি। তাকে ধীরে ধীরেবিস্তারিত পড়ুন
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় বাবরের জামিন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছেন আদালত। বুধবার (১১ সেপ্টেম্বর) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া নিহত হন। এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন
লেফটেন্যান্ট জেনারেল মজিবুর বরখাস্ত ও সাইফুল বাধ্যতামূলক অবসরে

সেনাবাহিনীর দুই পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে বরখাস্ত এবং লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই দুই কর্মকর্তার ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয়। লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান এর আগে সেনা সদরদপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিডবিস্তারিত পড়ুন
৭ দিনের রিমান্ডে ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া

প্রায় এক দশক আগে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশিবিস্তারিত পড়ুন
১৪ সেপ্টেম্বর গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণসভা হচ্ছে না

বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের শহিদদের অবদান স্মরণে আগামি ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য স্মরণসভা স্থগিত করা হয়েছে। গণঅভ্যুত্থানে শহিদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এ তথ্য জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যার শহিদদের স্মরণে স্মরণসভাটি ১৪ তারিখে হবে না। তারিখ পরে ঠিক হবে। স্মরণসভার বাজেট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ৫ কোটি টাকা যেটা বরাদ্দ দেয়া হয়েছে সারাদেশবিস্তারিত পড়ুন
ড. ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক চলে। চলতি বছরের গত জুলাই থেকে শুরু হওয়া সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন গত আগস্টের শুরুতে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে ১৫ বছর ধরে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। এরপর গত ৮বিস্তারিত পড়ুন
শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রশ্নে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। জার্মানির বার্লিনে এক সংবাদ সম্মেলনে তাকে এ নিয়ে প্রশ্ন করা হয়। দ্য ইকোনমিক টাইমসের বুধবারের (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে তথ্যটি জানা গেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারত চলে যান শেখ হাসিনা। তখন থেকে তিনি সেখানে অবস্থান করছেন। এদিকে বাংলাদেশে ছাত্র-জনতা হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। চলছে তদন্ত। এবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়নে মতবিনিময় সভা

কলারোয়ায় ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। আগামি ২৪, ২৫ ও ২৬ অক্টোবর কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ঐতিহাসিক তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল এর আয়োজন করতে যাচ্ছে কলারোয়া ইসলামী পাঠাগার ও যুব কল্যাণ পরিষদ। আয়োজক সংগঠনের সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে সভায় মাহফিল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। এসময় উপস্থিতিরাবিস্তারিত পড়ুন
অতিরিক্ত পুলিশ মোতায়েন
নড়াইলে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে দুজন নিহত

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে নড়াইলে লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- চরমল্লিকপুর এলাকার সামাদ শেখের ছেলে মিরান শেখ (৪৮) ও জিয়া শেখ (৪০)। তারা আপন দুই ভাই। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী জানায়, লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি মাহামুদবিস্তারিত পড়ুন
নদী-খালখোরদের শাস্তির দাবি
তালায় ৩৩ বিঘা জলমহাল বেদখল, ৪০ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত সরকার

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর মৌজার ৩৩ বিঘা জলমহাল প্রায় সাত বছর ধরে বেদখল হয়ে আছে। এই সময়ে এই জলমহাল থেকে প্রায় ৪০ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার। দয়ানি-সরিগাতি খাল জলমহাল যার দাগ নং-৯৪৪৮ ও ৯৪৮১ এবং জমির পরিমাণ যথাক্রমে প্রায় ৩ একর ৯৪ শতাংশ ও ৭ একর ২ শতাংশ। জানা গেছে, সরকারের সংশ্লিষ্ট প্রশাসন দীর্ঘকাল যাবত জলমহালটি খাস খাল হিসাবে ভাল মূল্যে স্থানীয়বিস্তারিত পড়ুন

