Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চাঁদা না দেয়ায়
কালিগঞ্জে টাকা, স্বর্ণালঙ্কার ও মটরসাইকেল ছিনতায়ের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের রাজ কুমার দেবনাথ গংয়ের বিরুদ্ধে চাঁদার টাকা না দেওয়া এক ব্যক্তির রাস্তা আটকে নগদ টাকা এবং মোটর সাইকেলসহ স্বর্ণের গহনা ছিনতায়ের অভিযোগ উঠেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাব মিলানয়তনে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জের বামনহাট গ্রামের মৃত অমল দেবনাথের ছেলে রঞ্জন দেবনাথ এই অভিযোগ করেন। তিনি এঘটনার প্রতিকারের দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি চাকুরির সুবাধে সাতক্ষীরা শহরে বসবাস করি এবং মাঝে মধ্যে গ্রামের বাড়িতে যাই।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার পলাশপোল সবুজবাগে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল সবুজবাগ এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে অতিথি হিসেবে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার উপসহকারি প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, ঠিকাদার সৈয়দ শাহিনুর রহমান, এডভোকেট আবুল বাসার, শিক্ষানবিশ এ্যাড মোঃ আব্দুল হামিদ, মো.বিস্তারিত পড়ুন
কালিগঞ্জের সাংবাদিক আব্দুল হামিদের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা।। দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য ও প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক ও শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন
দেবহাটায় মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম এর পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা

দেবহাটা সদর ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম এর পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম এর পুষ্টি কমিটি গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। বুধবার ( ১১ সেপ্টেম্বর) দেবহাটা সদর ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি অফিসের আয়োজনে পুষ্টি বিষয়ক মাল্টি স্টেকহোল্ডারদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়নবিস্তারিত পড়ুন
আগামী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাহী বিভাগে রদবদলের ক্ষেত্রে সবার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হবে। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। খসরু বলেন, ‘গত ১৫-১৬ বছরে দেশে চরম রাজনীতিকরণ হয়েছে। ক্ষমতার অপব্যবহার হয়েছে। দলীয় নির্বাহী বিভাগে পরিণত হয়েছে, সেখানে থেকে বেরিয়ে আসতে হবে।’ পদে পদে সুযোগ সন্ধানীরা বসে আছে, তাদের সুযোগবিস্তারিত পড়ুন
দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে কিছু অপশক্তি: র্যাব

সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে এই অপশক্তি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে। বুধবার র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। জাতি-ধর্ম-বর্ণ–দলনির্বিশেষে দেশের সব মানুষ শান্তিপূর্ণভাবে সবার উৎসব, অনুষ্ঠান পালন করে থাকে। উগ্রবাদে জড়িত দুষ্কৃতকারী চক্রগুলোকে চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে র্যাব অঙ্গীকারবদ্ধ। জঙ্গিবাদ, উগ্রবাদবিস্তারিত পড়ুন
বাংলাদেশের ঢেউ ভারতের মনিপুরে, কারফিউ, ইন্টারনেট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ভারতের মনিপুরে গত দুদিন ধরে ছাত্র ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পরে বুধবার সকাল থেকে নতুন করে কোনও সংঘর্ষের খবর পাওয়া যায় নি, যদিও রাজধানী ইম্ফলে উত্তেজনা রয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় সাংবাদিকরা। ইম্ফলের সিনিয়র সাংবাদিক ওয়াই রূপাচন্দ্র সিং বলছেন যে কাল রাত পর্যন্তও তিনি অশান্তির খবর পেয়েছেন। কিন্তু দুপুর পর্যন্ত নতুন করে কোনও ঘটনা হয়নি। খবর বিবিসি বাংলার। রাস্তায় কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনীর যৌথ টহল চলছে বলে জানাচ্ছেন তিনি। রাজ্যেবিস্তারিত পড়ুন
৮ ডিসির নিয়োগ বাতিল, ৪ ডিসি রদবদল

বঞ্চিত কর্মকর্তাদের অসন্তোষের পর দেশের নবনিযুক্ত ৫৯ ডিসির মধ্যে আট ডিসির নিয়োগ বাতিল করার পাশাপাশি চার জেলার ডিসি রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। বদলি হওয়াদের মধ্যে টাঙ্গাইলের ডিসিকে পঞ্চগড়, নীলফামারীর ডিসিকে টাঙ্গাইল, নাটোরে ডিসিকে লক্ষ্মীপুর এবং পঞ্চগড়ের ডিসিকে নীলফামারীতে বদলি করা হয়েছে। সিনিয়র সচিব বলেন, একটি বাছাই কমিটির মাধ্যমে ফিটলিস্ট তৈরিবিস্তারিত পড়ুন
আশুলিয়ায় লা*শের স্তুপে আগুন: হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরো অভিযোগ

বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়ায় গুলি করে হত্যার পর থানা এলাকায় গাড়িতে মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট আশুলিয়ায় নিহত সবুরের ভাই এবং সজলের মায়ের পক্ষে বুধবার (১১ সেপ্টেম্বর) আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন। আইনজীবী জানান, আন্দোলনের সময় সাভারেরবিস্তারিত পড়ুন
৪ দিনের রিমান্ডে তৌফিক-ই-ইলাহী চৌধুরী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১১ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার চারদিনের রিমান্ডবিস্তারিত পড়ুন

