বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় দলে আর খেলছি না, আফ্রিদিকে জানালেন তামিম

এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল। আদৌ তিনি ফিরবেন কিনা, কিংবা অবসর নিচ্ছেন কিনা; সেই ধোঁয়াশা কাটেনি। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যেতে পারে তামিমকে।

আসলেই কি তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে জাতীয় দলে ফিরবেন? বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক কদিন আগে বিপিএলের ম্যাচের পর ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দল নিয়ে আর ভাবছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে বিসিবির পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি, তিনিও নিজ থেকে যোগাযোগ করেননি; এমনটাই জানিয়েছিলেন তামিম।

তারপরও দেশসেরা ওপেনারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। এরই মধ্যে তামিম আরও একবার ইঙ্গিত দিলেন, জাতীয় দলে আর ফেরার সম্ভাবনা নেই। পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির একটি ইউটিউব ব্লগে এমন কথা বলতে শোনা গেছে তামিমকে।

আফ্রিদি তামিমকে জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি কি একেবারেই অবসর নিয়ে নিয়েছো?’ জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে। জাতীয় দলে আর খেলছি না।’

পরে একপর্যায়ে তামিমও আফ্রিদিকে জিজ্ঞেস করেন, তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কিনা! জবাবে পাক কিংবদন্তি মজা করে উত্তর দেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখছি, আমি (রাজনীতিতে) আসছি না।’

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হকবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান