Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১৭৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক-এডিবি

দেশের ব্যাংকখাত সংস্কারে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার বা ১৭৫ কোটি ডলারের ঋণ দিচ্ছে। এর মধ্যে এডিবি তিন ধাপে ১৩০ কোটি ডলার আর বিশ্বব্যাংক দেবে ৪০ থেকে ৪৫ কোটি ডলার। ব্যাংকখাত সংস্কারের পাশাপাশি এ ঋণসহায়তা বাংলাদেশ ব্যাংকের আধুনিকায়ন এবং সক্ষমতা বাড়ানোর কাজেও ব্যয় করা হবে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক নতুন একটি প্রকল্প হাতে নিচ্ছে। ঋণসহায়তা মিলতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকেও। বাংলাদেশ ব্যাংকবিস্তারিত পড়ুন
নড়াইলে মাশরাফী ও তার পিতাকে আসামী করে মামলা

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে সাবেক এমপি ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় মাশরাফীর পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ৯০ জনকে আসামী করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে ৪০০-৫০০ জনকে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেছেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। মামলার অন্যান্য আসামীদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,বিস্তারিত পড়ুন
নড়াইলে স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রী গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছে। এ ঘটনায় স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, মোঃ ইমরুল ইসলাম (৩৭), পিতা-মোঃ আব্দুল্লাহ গাজী, মাতা-রাজিয়া বেগম, সাং-শ্রীধরপুর, থানা-অভয়নগর, জেলা-যশোর এর আপন ছোট ভাই মোঃ শিমুল হোসেন গাজী (৩৪) অনুমান ৫ বছর পূর্বে বিধবা মোছাঃ পলি খাতুনকে বিবাহ করেন। মোছাঃ পলি খাতুন অনুমান ২ বছর পূর্বে হতে নড়াইল সদর থানাধীন কাইচদাহ গ্রামেবিস্তারিত পড়ুন
মাইজিপি অ্যাপ- এর জন্য এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড পেলো গ্রামীণফোন

এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড ২০২৪ পেলো দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। ‘ডিজিটাল-টেলিযোগাযোগ’ ক্যাটাগরিতে ‘মাইজিপি’ অ্যাপ- এর জন্য এই স্বীকৃতি পেয়েছে অপারেটরটি। এই স্বীকৃতি দেশজুড়ে ডিজিটাল অভিজ্ঞতাকে রূপান্তরিত করতে এবং অ্যাপের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সব ডিজিটাল সেবাকে হাতের মুঠোয় আনতে মাইজিপি -এর ভূমিকাকে তুলে ধরে। এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড এশিয়ার আয়োজক হচ্ছে এশিয়ান বিজনেস রিভিউ, যারা এশিয়াজুড়ে বিভিন্ন খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে স্বীকৃতি দেয়। প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নিজ নিজ খাতে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানগুলোকেবিস্তারিত পড়ুন
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর আগে গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাংবাদিকের বাড়ি ভাংচুর-লুটতরাজ ও অগ্নিসংযোগ

সাতক্ষীরা প্রতিনিধি: পূর্ব শত্রুতার বিরোধে সাতক্ষীরায় সাংবাদিকের বাড়িতে ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর রাজনৈতিক অস্তিতার সুযোগ নিয়ে অনুমান রাত ৮ টার দিকে মুখোশধারী দৃবৃত্তরা বে-আইনীভাবে অস্ত্রশস্ত্র ও ধারালো দা, লোহার রড, হকিস্টিক নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে সাংবাদিক সেলিম হোসেনের বাড়িতে ঢুকে সাংবাদিক সেলিম হোসেনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিক সেলিম হোসেন ও তার ছোট ভাই ইলেকট্রনিক মিস্ত্রিবিস্তারিত পড়ুন
কলারোয়ার বামনখালিতে যুবদল নেতার মায়ের মৃত্যু

কলারোয়ার বামনখালিতে যুবদল নেতা আতাউর রহমানের মাতা মেহেরুন্নেসা (৭০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ভোররাতে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জোহর নামাজের পর বামনখালির নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন বামনখালী জামে মসজিদের ইমাম ক্বারী রফিকুল ইসলাম। জানাযায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু,বিস্তারিত পড়ুন
বিএনপি মহাসচিবের সঙ্গে বিজিএমইএ নেতাদের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাদের মধ্যে সাক্ষাৎ হয়। বিজিএমইএ নেতারা এ সময় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমান সরকারের সময়ে গার্মেন্ট শিল্পের মধ্যে কোনো গোষ্ঠী এক ধরণের অস্থিরতা তৈরির চেষ্টা করছে। দলের সিদ্ধান্ত মোতাবেক ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তাত্ক্ষণিকভাবে স্থানীয় বিএনপি নেতারাবিস্তারিত পড়ুন
৩৪ জেলায় নতুন ডিসি

দেশের ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে ওইসব জেলার ৩৪ জন ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সোমবার দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। এ নিয়ে দুই দিনে মোট ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার। কে কোন জেলার ডিসি হলেন অর্থ বিভাগের উপসচিব ড. মনোয়ার হোসেন মোল্লাকে মানিকগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাবেক আলীকে টাঙ্গাইল,বিস্তারিত পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে নিহত ৬৩১, আহত ১৯ হাজার ২০০: প্রতিবেদন

সারাদেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘাত-সহিংসতায় অন্তত ৬৩১ জন ছাত্র-জনতা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১৯ হাজার ২০০ জনের বেশি। আন্দোলনে হতাহতদের পরিপূর্ণ তালিকা তৈরি করতে গত ১৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ওই কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫০ জনেরও বেশি মানুষকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল এবং এই ২১ দিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১৮১ জন মারা গেছেন। এই আন্দোলনে হতাহতদেরবিস্তারিত পড়ুন

