Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘গুলিতে নিহতদের মৃত্যু সনদ পরিবর্তনের নির্দেশ ছিলো’!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহতদের মৃত্যু সনদ পরিবর্তন করতে চিকিৎসকদের ‘প্রশাসন’ নির্দেশ দিয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশতাক আহমেদ। তিনি বলেন, গুলির ঘটনাগুলোকে পাশ কাটিয়ে সাধারণ মৃত্যুর বর্ণনা দিয়ে মৃত্যু সনদ দিতে বলা হয়েছিল। রোববার (৯ সেপ্টেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘হেফাজতে নির্যাতন ও দায়বদ্ধতা: প্রতিবন্ধকতা ও প্রতিকার’ শিরোনামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডা. মোশতাক এসব কথা বলেন। ঢামেকে এত লাশ ধারণের সক্ষমতাও ছিল না বলেবিস্তারিত পড়ুন
গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩৩ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে অবরুদ্ধ ভূখণ্ডটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪১ হাজারে পৌঁছেছে। খবর আনাদোলু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৩ জন নিহত এবং আরও ১৪৫ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থলবিস্তারিত পড়ুন
নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে ৪৮ জন নিহত

নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। রবিবাব দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। খবর এএফপির। স্থানীয় দুর্যোগ ব্যবস্থা সংস্থা জানিয়েছে, যাত্রী ও গবাদি পশু বহনকারী একটি ট্রাকের সঙ্গে জ্বালানিবাহী ট্যাংকারটির সংঘর্ষ হলে আরও কয়েকটি যানবাহন এ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জন মারা গেছেন বলে সংস্থাটির মুখপাত্র হুসাইনি ইব্রাহিম জানিয়েছেন। নাইজেরিয়ায় গত সপ্তাহে পেট্রোলের দাম ৩৯ শতাংশ বাড়িয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা এনএনপিসি লিমিটেড। এবিস্তারিত পড়ুন
মোটর শোভাযাত্রা ও পোস্টার-ব্যানার নিষিদ্ধ করলো বিএনপি

দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছে বিএনপি। এতে দলীয় কর্মীদের উদ্দেশে মোটর শোভাযাত্রা ও ব্যানার ফেস্টুনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। রবিবার রাতে দলের জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা ও তৃণমূল পর্যায়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এতদ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় সদ্যকারামুক্ত প্রায় অর্ধশত নেতার সংবর্ধনার জনসভা
মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানোই বিএনপির রাজনীতি : তারেক রহমান

আরিফ মাহমুদ ও সানবীম করিম সিয়াম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি। বিএনপি উন্নয়ন ও উৎপাদনশীল দেশ গড়তে চাই। বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, কলারোয়ার মানুুষ, সাতক্ষীরার মানুষ তার স্বাক্ষী। দীর্ঘ ১৫ বছর পরে জনগণ এই স্বৈরাচারকে বিদায় করেছে, স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। মানুষ অত্যাচারিত নির্যাতিত হয়েছে। বিএনপির লক্ষ্য মানুষের প্রত্যাশা অনুযায়ী সামনে এগিয়ে নিয়ে যাওয়া। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশকে গড়ে তোলা। বিএনপি জনগণেরবিস্তারিত পড়ুন
ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার। কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। তিনি প্রতিবেশীর সঙ্গে পারস্পারিক সমান সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। রোববার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত একবিস্তারিত পড়ুন
ভারতের ভেতরে ঢুকে ক্যাম্প স্থাপন চীনা সেনাদের

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সেনারা অরুণাচল প্রদেশের আনজাও জেলায় ভারতীয় ভূখণ্ডের অন্তত ৬০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। তারা কিছু সময়ের জন্য ওই জেলার কাপাপু এলাকায় শিবিরও স্থাপন করেছিল। খবর অরুনাচল টোয়েন্টিফোরের। প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে পাওয়া বনফায়ার, স্প্রে পেইন্টেড পাথর এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে সহজেই অনুমেয়, সম্প্রতি এ অঞ্চলে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এর আগে ১৮ সালের অক্টোবরে প্রায় ১০ চীনা সেনা দিবাং উপত্যকার মথুবিস্তারিত পড়ুন
গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে যে সিদ্ধান্ত নিল মন্ত্রিপরিষদ বিভাগ

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত নিয়েছে ২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত সব গুমের ঘটনা তদন্তে গঠিত হওয়া কমিটি। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকার আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী,বিস্তারিত পড়ুন
এক যুগ পর কলারোয়ায় হতে যাচ্ছে তিন দিনব্যাপী তাফসির মাহফিল, কমিটি গঠন

এক যুগেরও বেশি পর কলারোয়ায় আবারো হতে যাচ্ছে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। ওই মাহফিল আয়োজনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একটি কমিটিও গঠন করা হয়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে কলারোয়া ইসলামি পাঠাগার ও যুব কল্যান পরিষদের সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে তাফসির মাহফিল কমিটির সাধারণ সভায় জানানো হয়- দীর্ঘ ১৩ বছর পরে নতুনভাবে স্বাধীন বাংলার স্বাধীন পরিবেশে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কলারোয়া ফুটবল ময়দানে আগামি অক্টোবর মাসের শেষ দিকেবিস্তারিত পড়ুন
সাবেক নৌমন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। শাজাহান খান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিকবিস্তারিত পড়ুন

