Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেবহাটা শিক্ষার্থী আসিফ হাসানের পরিবারের সাথে স্বাক্ষাত করলেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ

দেবহাটা প্রতিনিধি: বৈষম্য কোটা বিরোধী আন্দোলনে নিহত দেবহাটার আসিফ হাসানের কবর জিয়ারত করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দরা। শুক্রবার (৯ আগস্ট) সকালে উপজেলার আস্কারপুরের আসিফ হাসানের বাড়িতে যান নেতৃবৃন্দরা। জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে নিহত আসিফ হাসানের পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত করেন এবং আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়াতর ও দোয়া মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীরবিস্তারিত পড়ুন
দেবহাটার বহেরায় সড়ক দূর্ঘটনায় নাতী নিহত, আহত নানি

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বহেরায় মাইক্রোবাসের ধাক্কায় আলী হাসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) উপজেলার বহেরা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন উপজেলার সেকেন্দ্রা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী শাহিন হোসেন জানান, শুক্রবার সেকেন্দ্রা থেকে শিশু আলী হাসান নানারবাড়ি যাচ্ছিল। নানির সাথে আলী হাসান বহেরা এলাকায় পৌঁছালে পেছন থেকে (ঢাকা মেট্রো-চ ৫১-৫৮১২) মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এসময় শিশু আলী হাসান ঘটনাস্থলে মারা যায় এবং তার নানীবিস্তারিত পড়ুন
তালায় হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে জামায়াত নেতাদের মতবিনিময়

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলার পক্ষ ৫ নং তেঁতুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আড়ংপাড়া কাটিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কাটিপাড়া পূজামন্ডপ চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী ৫ নং তেঁতুলিয়া ইউনিয়ন শাখার আমীর মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও মাও আব্দুল হালীম এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের সঙ্গে ভারতের আলোচনা

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সমসাময়িক ঘটনাবলি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (৮ আগষ্ট) এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্টে এই বিষয়টি জানিয়েছেন জয়শঙ্কর। ওই পোস্টে তিনি লেখেন, আজ যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে ফোন পেয়েছি। বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে ভারত কিংবা যুক্তরাজ্য কেউই শেখ হাসিনার পরবর্তী গন্তব্য সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করেনি।বিস্তারিত পড়ুন
রাজধানীর ২৯ থানার কার্যক্রম শুরু, সহায়তায় সেনা সদস্যরা

কোটা সংস্কার আন্দোলন একদফা রূপ নিলে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই বিক্ষুব্ধ জনতার হামলায় ভেঙে পড়ে থানার সার্বিক কার্যক্রম, জীবন বাঁচাতে আত্মগোপনে যান পুলিশ সদস্যরা। শুক্রবার থেকে সেনাবাহিনীর সহায়তায় স্বল্প পরিসরে থানার কার্যক্রম শুরু করছে পুলিশ। শুক্রবার (৯ আগষ্ট) সকাল থেকে রাজধানীর প্রায় ২৯টি থানার কার্যক্রম শুরু করেন পুলিশ সদস্যরা। প্রতিটি থানায় পুলিশ সদস্যদের সহায়তায় থাকছে সেনা সদস্যরা। শুক্রবার বেলা ১১টায় তেজগাঁও থানায় এক সংবাদ সম্মেলনেবিস্তারিত পড়ুন
ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদি

ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। শপথের কিছুক্ষণ পর তাকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় ড. ইউনূসকে শুভেচ্ছা জানান মোদি। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি। মোদি লিখেছেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দুসহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের নাগরিকদের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তির জন্যবিস্তারিত পড়ুন
ট্রাফিক সেবায় নিয়োজিত শিক্ষার্থীদের ছাতা দিল বসুন্ধরা সিমেন্ট ও শুভসংঘ

রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ট্রাফিক সেবায় নিয়োজিত আছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ সদস্যরা। এই রোদ এবং বৃষ্টি থেকে সাধারণ শিক্ষার্থীদের বাঁচাতে বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে ছাতা বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শুভসংঘ বন্ধুরা। এছাড়াও আজ (৮ আগষ্ট) সকালে পলাশী বাজার এবং ফকিরাপুল বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন এবং বাজারে ভারসাম্য বজায় রাখতে কাজ করছে বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময়বিস্তারিত পড়ুন
কেশবপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা

সোহেল পারভেজ, কেশবপুর: ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা যশোরের কেশবপুরে বৃহস্পতিবার সকালে সারা দেশের ন্যায় স্বাভাবিক জীবনে ফিরে আনতে কাজ করে চলেছে। গত দিনের তুলনায় আজ অনেক বেশি মানুষ জন দেখা যায়। পুরো স্বাভাবিক হতে সময় লাগবে। সিএনজিচালিত অটোরিকশা ও মটর চালিত ভ্যান চলতে দেখা গেছে। তবে এখনোও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন ছাত্ররা। কেশবপুর শহরের গাজির মোড় চৌরাস্তা এলাকায় কলেজ ও স্কুলের শিক্ষার্থীদেরই সকাল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। অনেক শিক্ষার্থীরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি কলেজকে সবধরণের রাজনীতি ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার সব থেকে বড় এবং ঐতিহ্যবাহী শিক্ষপ্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি কলেজকে সবধরণের রাজনীতি ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা কলেজ ক্যাম্পাসকে রাজনীতি ও সন্ত্রাসমুক্ত ঘোষণা দিয়ে কলেজের প্রধান ফটকে একটি ব্যানার টানিয়ে দেন। ক্যাম্পাসকে রাজনীতি ও সন্ত্রাসমুক্ত ঘোষণাকালে সাতক্ষীরা সরকারি কলেজের ভ‚গোল ও পরিবেশ বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী মোঃ তানজিদুর রহমান বলেন, শুধুমাত্র অপরাজনীতি এবং সন্ত্রাসবাদেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সীমান্তদিয়ে দেশত্যাগের সময় বরিশাল মহানগর আওয়ামিলীগ নেতা আটক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশত্যাগের সময় বরিশাল মহানগর আওয়ামিলীগ নেতাকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবি তাকে আটক করে। আটককৃতের নাম নিরব হোসেন টুটুল (৫৫)। তিনি বরিশাল সদরের মৃত হারুনার রশিদ এর ছেলে ও বরিশাল চেম্বার অব কমার্স এর পরিচালক, জেলা মৎস্য মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ মহানগর আওয়ামিলীগ নেতা বলে জানিয়েছে বিজিবি। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ান বিজিবির ভোমরা ক্যাম্প কমান্ডার সুবেদারবিস্তারিত পড়ুন

