বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চেন্নাই টেস্টে হারলো বাংলাদেশ

চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে রেকর্ড রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩৪ রানেই অলআউট নাজমুল হোসেন শান্তরা। রানের বিচারে ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় হার ছিলো ২০৮ রানে। সেই রেকর্ড টপকে এবার ২৮০ রানের বিশাল ব্যবধানের হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। একইসঙ্গে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক ভারত।

চেন্নাই টেস্ট জিততে শেষ দুইদিনে বাংলাদেশের দরকার ছিলো আরও ৩৫৭ রানের। সেই লক্ষ্যে রোববার ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ।

দিনের প্রথম ৪৫ মিনিট কোনো উইকেট হারায়নি শান্তরা। সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত ছিলেন বড় জুটি গড়ার পথে। ব্যক্তিগত ১৭ রানে স্টাম্পড হওয়া থেকে অল্পের জন্য বেঁচে যান সাকিব। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।

রবিচন্দ্রন অশ্বিনের ওভারে সামনে এগিয়ে ব্লক করতে গেলে ব্যাকওয়ার্ড শর্ট লেগে ক্যাচ তুলে দেন সাকিব। বল চলে যায় ইয়াশভি জায়সাওয়ালের হাতে। ২৬ বলে ২৫ রান করে ফিরে যান সাকিব। ১৯৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

সাকিবের পর লিটন দাস, মেহেদী হাসান মিরাজ কেউই ক্রিজে টিকতে পারেননি। ১০ বলে ১ রান করে আউট হন লিটন। মিরাজ সমান বলে করেছেন ৮ রান। সেঞ্চুরির খুব কাছে চলে যাওয়া শান্তও মিস করেছেন সেঞ্চুরি। ১২৭ বলে ৮২ রানের ইনিংস খেলে আউট হন শান্ত।

শেষ পর্যন্ত ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১৪ বলে ৭ রান করা হাসান মাহমুদকে ফিরিয়ে ভারতের জয় নিশ্চিত করেন রবীন্দ্র জাদেজা।

ভারতের হয়ে ৬ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ৩ উইকেট তোলেন রবীন্দ্র জাদেজা। আর ১ উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ।

ভারত (প্রথম ইনিংস)- ৩৭৬/১০ (৯১.২ ওভার) (অশ্বিন ১১৩, জাদেজা ৮৬; হাসান ৫/৮৩, তাসকিন ৩/৫৫)

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৪৯/১০ (৪৭.১ ওভার) (শান্ত ২০, সাকিব ৩২, লিটন ২২, মিরাজ ২৭)

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট দিলো ভারতজোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট দিলো ভারত ভারত (দ্বিতীয় ইনিংস)- ২৮৭/৪ (৬৪ ওভার) (ইনিংস ঘোষণা) (গিল ১১৯*, পান্ত ১০৯; মিরাজ ২/১০৩)

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- (লক্ষ্য ৫১৫ রান)- ২৩৪/১০ (৬২.১ ওভার) (জাকির ৩৩, শান্ত ৮২, সাকিব ২৫; অশ্বিন ৬/৮৮, জাদেজা ৩/৫৮)।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে ১৯৩০ সালে। অথচ আর্জেন্টিনার জার্সিতে ১৮৯৩ লেখা কেন?বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন

কলারোয়া ফুটবল একাডেমিকে দুইটি নতুন ফুটবল উপহার দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন।বিস্তারিত পড়ুন

  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে দক্ষিণ কোরিয়া চেক রিপাবলিককে হারালো
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের