শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চলবে বিচারিক কার্যক্রম

আগামীকাল বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চলবে বিচারিক কার্যক্রম। বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সরাসরি বা ভার্চুয়ালি চলবে। এছাড়া, এসময় আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। আর, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন। তিনি আগামীকাল থেকে চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

প্রতিশোধ নয়, সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে

গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোয় আন্দোলনকারী শিক্ষার্থীসহ দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এ তথ্য জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাসপোর্ট হাতে পেয়েছেন। এতদিন সরকার পাসপোর্ট নিয়ে ঝামেলা করছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি আমাদের আছে। তবে দেশের যে চিকিৎসকরা তাকে দেখছেন, তারা এখনো ফ্লাই করারবিস্তারিত পড়ুন

বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করল পাকিস্তান

বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান সরকার। আজ বুধবার বার্তা সংস্থা এএফপি ও পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, কয়েক সপ্তাহের বিক্ষোভ ও অস্থিরতার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পাকিস্তান বুধবার বলেছে, তারা বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা নিশ্চিত যে বাংলাদেশি জনগণের দৃঢ় চেতনা ও ঐক্য তাদের একটি সম্প্রীতিপূর্ণ ওবিস্তারিত পড়ুন

তালায় কোটা সংস্কার আন্দলোনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সেলিম হায়দার, তালা: সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা নীপিড়ন ও গণ গ্রেফতারের প্রতিবাদে এই প্রথমবার সাতক্ষীরার তালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৫ আগষ্ট) শনিবার সকাল ১১ টায় তালা পুরাতন ফুটবল মাঠে জড়ো হয়ে শিক্ষার্থীরা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি তালা হাসপাতাল রোড, থানা মোড় এলাকা হয়ে তালা তিন রাস্তার মোড়ে বিক্ষোভ করে। এসময় অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। মিছিল থেকেবিস্তারিত পড়ুন

কেশবপুরে সরকারি অফিস, আওয়ামী লীগ কার্যালয়, পৌরসভা, হামলা-ভাঙচুর, লুটপাট অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে সরকারি অফিস, আওয়ামী লীগ কার্যালয়, পৌরসভা, ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, লুটপাট অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার (৪ আগষ্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে দুর্বৃত্তরা সরকারি অফিস আদালতসহ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, পৌরসভা, কেশবপুর প্রেসক্লাব, ব্যবসায়ী, প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। প্রথমে আন্দোলনকারীরা কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে জড়ো হয়। কিছু সময় পরে উপজেলার নানা প্রান্ত হতে ট্রাক-ইজিবাইক যোগে তাদের সাথে মিলিত হয়ে পৌরশহরে মিছিল বের করে। এসময়বিস্তারিত পড়ুন

এখন যারা নাশকতা করছে তারা ছাত্র নয় সন্ত্রাসী : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। রোববার (৪ আগস্ট) দুপুরে নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। তিনি বলেছেন, ‘এখন যারা নাশকতা করছেন তারা ছাত্র না, সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই। এর যেসব জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে, জ্বালাও-পোড়াও করেছে সব তদন্তবিস্তারিত পড়ুন

কিংবদন্তি কমল দাশগুপ্ত শেষ জীবনে মুদির দোকান, অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যু

উজ্জ্বল রায়, নড়াইল: কিংবদন্তি কমল দাশগুপ্ত শেষ জীবনে মুদির দোকান, অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যু। শেষ জীবনে মুদির দোকান, অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যু অথচ কিংবদন্তি কমল দাশগুপ্ত ১৯৪৬ সালে ৩৭ হাজার টাকা আয়কর দিয়েছেন, তিনি গাড়ি ছাড়া পা রাখেন নি কোলকাতার রাস্তায়! কাজী নজরুল ইসলামের প্রায় ৪০০ টি গানে সুর করেছেন এই অসাধারণ প্রতিভাধর সুরকার। উল্লেখ্য, কমল দাশগুপ্ত’র কথা মনে পড়লো কারণ তাঁর পুত্র সাফিন আহমেদ কয়েক দিন আগে মারা গেছেন। কমলবিস্তারিত পড়ুন

আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস,এম আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি আলী নেওয়াজ, সাবেক সেক্রেটারী সমীর রায়, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন। কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সাহিত্য, ক্রীড়া ওবিস্তারিত পড়ুন

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

জি, এম আল ফারুক, আশাশুনি: আইন শৃঙ্খলার উপর নির্ভর করে এলাকায় সুখ ও সমৃদ্ধি। যে এলাকার মানুষ যত সুশৃঙ্খল সেই এলাকা ততই উন্নত। আশাশুনি উপজেলায় আইন শৃঙ্খলার যেন কোন প্রকার অবনতি না হয় সে বিষয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে সাতক্ষীরা ০৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক-এমপি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের সকলকেবিস্তারিত পড়ুন

দেশ ব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে কলারোয়ায় আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় আ’লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই গেয়ে শ্রোগান ও কোটা আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরীর প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সাতক্ষীর-১ সংসদ সদস্য ও কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নির্দেশনায় সোমবার(১৫ জুলাই) সন্ধ্যায় শ্লোগানে শ্লোগানে মুখরিত বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিতবিস্তারিত পড়ুন