শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ভিলেজ ডক্টরস ফোরামের সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ভিলেজ ডক্টরস ফোরামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুলিয়া এলাহী বক্স দাখিল মাদ্রাসার সভাকক্ষে ভিডিএফের উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেনের সঞ্চালনায় ভিডিএফের উপজেলা সভাপতি ডা: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর হাফেজ মাও: মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ভিডিএফের জেলা কমিটির বিশেষ উপদেষ্টা ও সাতক্ষীরা সিটি কলেজের উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, জেলার অন্যতম সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুুল, ভিডিএফের জেলা কমিটির সভাপতি আফতাবুজ্জামান, উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাও: অলিউল ইসলাম, বিশেষ উপদেষ্টা ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ।

উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, কুলিয়া ইউনিয়ন কমিটির বিশেষ উপদেষ্টা ও ইউনিয়ন জামায়াতের আমীর মাও: আনারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন কমিটির বিশেষ উপদেষ্টা ও ইউনিয়ন জামায়াতের আমীর মাও: আবু ইউসুফ, সখিপুর ইউনিয়ন কমিটির বিশেষ উপদেষ্টা ও ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী, নওয়াপাড়া ইউনিয়ন কমিটির বিশেষ উপদেষ্টা ও ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুব আলম, দেবহাটা ইউনিয়ন কমিটির বিশেষ উপদেষ্টা ও ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন।

বক্তরা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একটি স্বাস্থ্যসমৃদ্ধ জাতি দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা ৮৫ ভাগ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। এই গ্রামাঞ্চলে এমবিবিএস পাশ করা ডাক্তার নেই বললেই চলে, ফলে গ্রাম পর্যায়ের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার জন্যে পল্লী চিকিৎসকদের শরণাপন্ন হতে হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বাড়ির দোরগোড়ায় অত্যাবশ্যকীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা পল্লী চিকিৎসকদের মাধ্যমে পেয়ে থাকেন।

গ্রামের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়াতে পল্লী চিকিৎসকগণ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারেন আমাদের দেশে এমবিবিএস পাশ করা ডাক্তারের যথেষ্ট অভাব রয়েছে, সেক্ষেত্রে বিশেষ করে গ্রাম পর্যায়ের চিকিৎসা ব্যবস্থায় পল্লী চিকিৎসকদের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনস্বীকার্য।

দ্রুততম সময়ের মধ্যে তৃণমূল জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে পল্লী চিকিৎসকগণ ভ‚মিকা রাখতে পারে। এজন্য ডাক্তার একটা মহান পেশা ডাক্তাররা পারে মানবসেবার কাজ করতে। মানুষের সেবার পাশাপাশি দ্বীনের কাজ করতে হবে তাহলে দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তি লাভ করা যাবে।

একজন ডাক্তারের যেমন মানুষ সেবার প্রয়োজন তেমনি ইসলামের দাওয়াত দেওয়া প্রয়োজন রয়েছে, সাধারণ মানুষ যতটা দাওয়াতী কাজ করতে না পারে তার থেকে দ্বিগুন পারে একজন গ্রাম ডাক্তার। এজন্য সমাজে গ্রাম ডাক্তারের বা পল্লী চিকিৎসকদের ভুমিকা অনেক বেশি।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার