মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শ্যামনগরে কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ

শ্যামনগরের গাবুরা ইউনিয়নের কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। লিডার্স-এর উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসী অব সুইডেনের সহযোগিতায় ‘ক্রিয়া’ প্রকল্পের আওতায় গাবুরা ইউনিয়ন পারিষদ ভেন্যুতে মঙ্গলবার ডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. মাসুদুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী মো. আরিফুর রহমান। ডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠানে মাসিকের স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করেন সুলতা রানী সাহা।বিস্তারিত পড়ুন

কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দরপত্র আগেই স্থগিত করে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)। সিপিজিসিবিএল নতুন করে এমন একটি কোম্পানির সঙ্গে দরকষাকষি করেছে, যারা দরপত্রের নিয়ম লঙ্ঘন করে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টে কয়লা সরবরাহ বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি (২৭ মে) ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের আর্থিক প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রকল্পটির কারিগরি মূল্যায়ন কমিটি। তবে সিপিজিসিবিএলের একটি অংশ অবৈধ সুবিধা পাওয়ার জন্য বাতিল আর্থিক প্রস্তাব পুনরায় চালুর চেষ্টা করছে বলে একটিবিস্তারিত পড়ুন

বাসায় ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ৪ টুকরো করে খুনিরা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওমর ফারুক সৌরভকে বাসায় ডেকে নিয়ে চাচা ও তার শ্যালক ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে মরদেহ বাথরুমে রেখে চাপাতি দিয়ে কুপিয়ে চার টুকরো করে কালো রঙের লাগেজে ভরা হয়। এরপর রাতের আঁধারে একটি প্রাইভেটকারে করে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের মনতলা ব্রিজের নিচে সুতিয়া নদীর কচুরিপানাতে মরদেহভর্তি লাগেজটি ফেলে দেয়। হত্যাকাণ্ডের একদিন পরই কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার মূল হোতা সৌরভের চাচাবিস্তারিত পড়ুন

তৃতীয় মেয়াদে সরকার গঠনের আভাস মোদির

ভারতের সাধারণ নির্বাচনে বিজেপি ও এনডিএ-র বিজয় দাবি করেছেন নরেন্দ্র মোদি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটসঙ্গীদের নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের আভাস দিয়েছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যার পরে নয়াদিল্লির বিজেপি সদর দপ্তরে একটি সমাবেশে তিনি বিজয়ী করার জন্য দেশবাসী ও এনডিএ সমর্থকদের ধন্যবাদ জানান। মোদি বলেন, আজকের বিজয় ভারতের সংবিধানের ওপর অটুট বিশ্বাসের জয়। বিজয়ের এই মুহূর্তে আমি জনগণকে অভিনন্দন জানাই। সবাইকে আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গেবিস্তারিত পড়ুন

ফেরত যাচ্ছে এমপিও খাতের ২৫০ কোটি টাকা

সারাদেশে যোগ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরও (মান্থলি পেমেন্ট অর্ডার) এমপিওভুক্ত দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। ফলে ২০২৩-২৪ অর্থ বছরে এ খাতের জন্য বরাদ্দ ২৫০ কোটি টাকা ফেরত যাচ্ছে। গত কয়েক বছরে ধরে এ খাতে ২৫০ কোটি বরাদ্দ দিলেও আসন্ন অর্থ বছরের বাজেটে সেই টাকা নাও পেতে পারে। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীরা আগামী বছরে এমপিওভুক্ত নাও হতে পারেন। এ নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়,বিস্তারিত পড়ুন

আনার হত্যায় শিলাস্তিরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃত শিলাস্তি রহমান। সোমবার (৩ জুন) রিমান্ড চলাকালীন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হলে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকেবিস্তারিত পড়ুন

বেনজীরের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দেশত্যাগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। ৬ জুন তিনি দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপস্থিত হন কিনা, নাকি তিনি সময় নিচ্ছেন, সেটাই এখন দেখার বিষয়। সাম্প্রতিক এন্টিগুয়া ও নিইউয়র্ক সফর শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিং হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদবিস্তারিত পড়ুন

এক ঘণ্টা বাড়লো অফিস সময়

দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ঈদের পর থেকে এসব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি ৯টা থেকে ৪টাবিস্তারিত পড়ুন

এমপি আজিম হত্যার রহস্য উদঘাটনকারী পুলিশ কর্মকর্তাকে বদলি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপহরণের পর হত্যার ঘটনায় রহস্য উদঘাটনকারী পুলিশ কর্মকর্তাকে হঠাৎ বদলি করা হয়েছে। তার নাম শাহিদুর রহমান রিপন। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগে অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত। এর আগে তিনি আলোচিত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা ও বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর ঘটনার রহস্যও উদঘাটন করেছেন। রোববার পুলিশ সদর দপ্তরের আদেশে তাকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ববিস্তারিত পড়ুন

তালায় শিক্ষার্থীদের বৃক্ষরোপণের শপথ করালেন এমপি সেঁজুতি

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় আত্মনিয়োগের শপথ বাক্য পাঠ করিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। রবিবার (২ জুন) তালা শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশনের আয়োজিত বৃক্ষ বন্ধু সমাবেশে শিক্ষার্থীদের তিনি এই শপথ বাক্য পাঠ করান। এসময় শিক্ষার্থীরা সংসদ সদস্যের সাথে কণ্ঠ মিলিয়ে বলে ‘গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের খাদ্য দেয়, গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা গাছেরবিস্তারিত পড়ুন