Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এমপি আনারের খণ্ডিত লাশ নিয়ে বের হন আমানুল্লাহ-জিহাদ

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্ল্যাটে যাওয়ার পর তিনি আর জীবিত ফিরতে পারেননি। বের হয়েছেন খণ্ড খণ্ড লাশ হয়ে ট্রলি আর পলিথিন ব্যাগে। পুরো কিলিং মিশনে সবার সামনে ছিলেন শিমুল ভূঁইয়া ওরফে সৈয়দ আমানুল্লাহ। হত্যার পর তার হাত-পাসহ শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ টুকরো টুকরো করে আলাদা করে হত্যাকারীরা। ৫৮ সেকেন্ডের একটি সিসি ক্যামেরার ফুটেজ এসেছে জাগো নিউজের হাতে। ফুটেজটিতে দেখা যায়, ভারতীয় সময় ১৪ মেবিস্তারিত পড়ুন
স্বর্ণ চোরাচালান দ্বন্দ্বেই কি এমপি আজিম খুন?

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম গত ১২ মে ভারতে চিকিৎসা করাতে গিয়ে কলকাতার উত্তর সীমান্তে বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন। সেখান থেকে নিউটাউনে যান। এরপরই রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ হন আনোয়ারুল। পরে নিউটাউনে একটি ফ্ল্যাটে পাওয়া যায় আনোয়ারুলের খুন হওয়ার প্রমাণ। এখনো তার দেহ পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, কমপক্ষে এক মাস আগে ঝিনাইদহে এমপি আজিমকে খুনের পরিকল্পনা করা হয়। পুলিশ অনুমান করছে তাকে খুন করতেবিস্তারিত পড়ুন
এমপি হত্যার মূল ভাড়াটে খুনি রাবির সাবেক শিক্ষার্থী

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত ভাড়াটে খুনি আমানুল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম শহীদ ইকবাল ওই বিভাগের শিক্ষার্থীরা কিনা বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি। গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্রমতে, এমপি আনোয়ারুল আজিম হত্যায় নেতৃত্ব দেওয়া আমানের পুরো নাম আমানুল্লাহ সাঈদ। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) নেতা ছিলেন। ১৯৯১বিস্তারিত পড়ুন
আনোয়ারুল আজীম কোন অপকর্মে জড়িত কি না তদন্তে বেরিয়ে আসবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের এমপি অপকর্মে জড়িত কি না তা তদন্তে বেরিয়ে আসবে। তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলতে পারছি না। আওয়ামী লীগে অপরাধীদের কোনো ঠাঁই নেই। বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্যদের পরিচিতি সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে তৃতীয়বার মনোনয়ন দেওয়াবিস্তারিত পড়ুন
দেশ ভাড়া দিয়ে ক্ষমতায় যেতে চাই না: শেখ হাসিনা

বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিষ্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বঙ্গোপসাগরে ঘাঁটি বানানোর প্রস্তাবও দিয়েছে ‘সাদা চামড়ার’ দেশ। তবে কোন দেশ সেই প্রস্তাব দিয়েছে তা স্পষ্ট করেননি সরকারপ্রধান। বৃহস্পতিবার (২৩ মে) রাতে গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠকের শুরুতে বক্তব্য রাখছিলেন শেখ হাসিনা। বাংলাদেশে যাতে কোনোভাবেই নির্বাচন না হয়, বিএনপি সেই ষড়যন্ত্র করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন
বেনজীরের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আদালতের

সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ)করার আদেশ এসেছে ঢাকার একটি আদালত থেকে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এআদেশ দেন বলেদুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান জানান। সংবাদ মাধ্যমকে বলেন, “আদালত বেনজীর আহমেদের ব্যাংক হিসাব ফ্রিজ এবং গোপালগঞ্জের জমির ৮৩টি দলিল ক্রোকেরনির্দেশ দিয়েছে। অর্থাৎ এইসময়ে টাকা পয়সা ও জমি হস্তান্তর করা যাবে না।” অনুসন্ধানের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন
গ্রেপ্তারদের সঙ্গে কথা বললেন ভারতীয় কর্মকর্তারা কিন্তু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন সন্দেহভাজনের সঙ্গে কথা বলেছেন ভারত থেকে আসা চার তদন্তকারী। বৃহস্পতিবার (২৩ মে) রাতে তারা বেইলি রোডের গোয়েন্দা কার্যালয়ের ওয়ারী বিভাগের কক্ষে সন্দেহভাজন এবং ডিবি কর্মকর্তাদের সঙ্গে প্রায় ৩ ঘণ্টা ধরে কথা বলেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতীয় কর্মকর্তারা ডিবি কার্যালয়ে আসেন। রাত সাড়ে ৯টার দিকে তারা ওয়ারী বিভাগের কক্ষ থেকে বেরিয়ে ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদের দপ্তরে যান। পরেবিস্তারিত পড়ুন
আনার হত্যার তদন্তে ভারতীয় গোয়েন্দা দল ঢাকায়

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্তে ভারতীয় গোয়েন্দা সংস্থার চার সদস্যের দল ঢাকায় পৌঁছেছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ (ডিবি) বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে বেইলি রোডের গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি বলেন, “তারা বিকালে আমাদের সাথে বসবেন। আমরা যে তিনজনকে গ্রেপ্তার করেছি, প্রয়োজনে তাদের সাথেও কথা বলবেন ভারতীয় গোয়েন্দা টিমের সদস্যরা।” গ্রেপ্তার ওই তিনজন হলেন- আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সালবিস্তারিত পড়ুন
শ্যামনগরে ডাম্পার ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পার ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল করিম নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলার গোডাউন মোড়ে এই দুর্ঘটনা ঘটে।নিহতের আব্দুল করিম হায়বাতপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টার দিকে বাড়ি থেকে আব্দুল করিম মোটরসাইকেল যোগে শ্যামনগর সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গোডাউন মোড় এলাকায় আসলে তার মোটরসাইকেলের সাথে ডাম্পার ট্রাকের সাথে ধাক্কা লাগে।এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।বিস্তারিত পড়ুন
রাজধানী বোমা কারখানা থেকে ৬৫ হাতবোমা উদ্ধার, আটক তিন

রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়ির ভেতরে হাতবোমা তৈরির আস্তানায় অভিযান চালিয়ে ৬৫টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে র্যাব৷ এ সময় ঘটনাস্থল থেকে ৩ জন আটক করা হয়েছে। বুধবার (২২ মে) ১০টার দিকে সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিকাল ৪টার দিকে জরাজীর্ণ একটি ভবন ঘিরে শুরু হয় র্যাবের তৎপরতা। কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয় আশপাশের এলাকা। প্রায় ৭বিস্তারিত পড়ুন

