বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ রমজান) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ৪০ টি পরিবারকে এ উপহার প্রদান করা হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান। সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহম্মেদের সঞ্চালনায় ও কার্যনির্বাহী সদস্য আরাফাত আলীর তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নিম্ন ও মধ্যবিত্তদের ঈদের কেনাকাটা, ফুটপাত বাজার নির্ভর

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: দরজায় কড়া নাড়ছে ঈদ। আর মাত্র ৩দিন বাকী। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদ আনন্দ উপভোগ করতে ধনী দরিদ্র সবাই যার যার মতো করে প্রস্তুতি নিচ্ছেন। ছোট-বড়, ধনী-দরিদ্র সবাই ব্যস্ত হয়ে পড়ছেন ঈদ কেনা কাটায়। ঈদকে সামনে রেখে কলারোয়া পৌর শহরের মার্কেট ও ফুটপাতগুলোতে জমে উঠেছে কেনাকাটা। সাধ আর সাধ্যের মধ্যে ধনীদের পাশাপাশি নিম্ন আয়ের লোকজনরাও চায় তাদের পরিবার পরিজন নিয়ে এই ঈদে আনন্দ উপভোগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উদারতার ঈদ উপহার সামগ্রী বিতরন

সাতক্ষীরা জেলার অন্যতম স্বেচ্ছা‌সেবী সামা‌জিক সংগঠন উদারতা যুব ফাউন্ডেশ‌নের উদ্দ্যো‌গে আশাশু‌নির শ্রীউলাতে দুই শতা‌ধিক অসহায় এবং ষা‌টদ্ধো মানুষ‌দের ভিত‌রে ঈদ উপল‌ক্ষে নতুন শা‌ড়ি এবং পাঞ্জাবী বিতরন করা হ‌য়ে‌ছে। সংগঠ‌নের প্রধান কার্যালয় থে‌কে, সংগঠ‌নের চেয়ারম্যান নী‌লিমা জিসা‌নের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সংগঠ‌নের অন্যতম উপ‌দেষ্টা সহঃউপ‌জেলা ‌শিক্ষা কর্মকর্তা হুমায়ুন ক‌বির। সংগঠ‌নের প‌রিচালক শিমুল আহ‌ম্মে‌দের সা‌র্বিক ব‌্যবস্থাপনায় অন্যান্যদের ভিত‌রে উপ‌স্থিত ছি‌লেন আল-আমিন, স্বাধীন, এলিট, আইরিন, সে‌লিম প্রমুখ। সমগ্র বিতরন কার্যক্রম প‌রিচালনা ক‌রেনবিস্তারিত পড়ুন

নড়াইলে ঈদ সামগ্রী প্রদান ও পুলিশ লাইনস্ জামে মসজিদের ছাদ ঢালাই’র উদ্বোধন

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে ঈদ সামগ্রী প্রদান ও পুলিশ লাইনস্ জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এসপি মেহেদী হাসান। নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ২০২৩ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ঈদ উপহার সামগ্রী প্রদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইল জেলার মৃত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃবিস্তারিত পড়ুন

ঈদুল ফিতরে নির্বিঘ্নে ঘরে ফেরার লক্ষ্যে সাতক্ষীরার পরিবহন কাউন্টারে মনিটারিং

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসন ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের যৌথ আয়োজনে সাতক্ষীরার ঢাকা গামি সকল পরিবহন কাউন্টারে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সরকার নির্ধারিত ভাড়ার ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা, যাত্রীদের সাথে আচার-আচারণ ও ভালো ব্যবহার হচ্ছে কিনা মনিটারিং করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থিত পরিবহন কাউন্টার গুলোতে ভাড়া সংক্রান্ত মনিটরিং করা হয়। বিআরটিএ সাতক্ষীরা সার্কেল অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল-ফিতর উৎযাপনেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আশরাফ আলীর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরার সদর উপজেলার লাবসা পল্লী মঙ্গল সমিতির সভাপতি, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও প্রাক্তন ফুটবলার শেখ আশরাফ আলী খুলনা শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৭ এপ্রিল) বিকাল ৪:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার মৃত্যুতে সাতক্ষীরার রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকবিস্তারিত পড়ুন

তালার খলিলনগরে ১৩১৫ পরিবারের মাঝে চাল বিতরণ

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরা তালার খলিলনগর ইউনিয়নে ঈদ উপলক্ষে ১৩১৫ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু তত্বাবধায়নে ইউনিয়নের ভিজিএফ কার্ডভুক্ত অসহায় দরিদ্রের মাঝে এ চাল বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, ট্যাগ অফিসার সহকারীবিস্তারিত পড়ুন

কেশবপুরের খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): কেশবপুর উপজেলার খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে রবিবার (৭ এপ্রিল) সকালে প্রতিবন্ধী ২২০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির সভাপতি শিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সাগরদাঁড়ী পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোছাঃ নাসিমা খাতুন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন খোপদহি আইপিএমবিস্তারিত পড়ুন

কেশবপুরে এক ব্যবসায়ীকে মারপিট করায় টিপুসহ তিন জনের নামে মামলা গ্রেফতার ২

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): কেশবপুরে পৌর শহরের পবিত্র সাহা নামের এক ডেকোরেটর ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার (৬ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। মামলার প্রধান আসামি জেলা পরিষদের সদস্য টিপু সুলতানসহ অন্যরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। পুলিশ জানান মামলার পলাতক আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতরা হলো সাবদিয়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন রকি (৩০) ও তেঘরীবিস্তারিত পড়ুন

আমি দূর্নীতির উর্ধ্বে: কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন আমি দূর্নীতির উর্ধ্বে। রবিবার (৭ এপ্রিল) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রহমতপুর নবযুগ হাইস্কুল সংলগ্ন মসজিদে ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠানের বক্তব্য উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী উপস্থিত রোজাদারদের উদ্দেশ্য বলেন, আমি সার্বক্ষণিক জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। আমি যদি আমার অজান্তে কোন ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি বিশ্বস্ততার সাথে বলতে পারি আমি দূর্নীতির উর্ধ্বে, আমি সাধারণবিস্তারিত পড়ুন