Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাবেক এমপি রবির শুভেচ্ছা

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর-২ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাতক্ষীরা জেলা ও দেশবাসী তথা সারা বিশ্বের সকল মুসলমানদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। আমি সকল মুসলমানদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। পবিত্র রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমবিস্তারিত পড়ুন
বিআরটিএ খুলনার পরিচালক কর্তৃক সাতক্ষীরা অফিস পরিদর্শন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা বিভাগীয় কার্যালয়ের সদ্য যোগদান কারি পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান কর্তৃক বিআরটিএ সাতক্ষীরা সার্কেল পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে সাতক্ষীরা বিআরটিএ কার্যালয়ের দাপ্তরিক কাজের মনিটরিং, দালালদের দৌরাত্ম্য ও গ্রাহকদের হয়রানি বন্ধে এবং সেবার মান বৃদ্ধিসহ কাজের স্বচ্ছতা আনতে কার্যালয় পরিদর্শনে আসেন পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান। পরিদর্শন কালে যারা প্রবেশ করেছে তাদের সাথে কথা বলে আসার উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয়ে কথাবিস্তারিত পড়ুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় যানবাহনের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘর মুখে মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এ লক্ষ্যে সাতক্ষীরার বিভিন্ন সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের লাবসা বাইপাসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিআরটিএ সূত্রে জানা যায়, নতুন বাইপাস সড়কসহ বিভিন্ন সড়কে নিয়মিত যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা জন্য জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির নির্দেশনায় জেলা প্রশাসন,বিস্তারিত পড়ুন
বগুড়ায় পুলিশ ফাঁড়িতে যুবলীগ-ছাত্রলীগ নেতাদের পিটিয়ে ছেলেকে নিয়ে গেলেন এমপি

বগুড়ায় তুচ্ছ ঘটনাকে ঘিরে সদর আসনের সংসদ সদস্য (এমপি) রাগেবুল আহসান ওরফে রিপুর উপস্থিতিতে সদর পুলিশ ফাঁড়ির ভেতরে যুবলীগ-ছাত্রলীগ নেতাদের পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত ১১টায় বগুড়া সদর পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটেছে। বগুড়া-৬ (সদর) আসনের এমপি রাগেবুল আহসান রিপুর লোকজনের মারধরে আহত হয়ে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক জিহাদুশ শরীফ পরাগ (৪৮)। এই ঘটনায় ভুক্তভোগী বগুড়া শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু বলেন,বিস্তারিত পড়ুন
বিএনপি নেতাদের উচিত জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বৈরাচারের গর্ভে জন্ম নেওয়া বিএনপি সুপরিকল্পিতভাবে মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ এবং গণতন্ত্রকে নস্যাৎ করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিএনপিই এ দেশে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধক। বিএনপি নেতাদের উচিত ছিল তাদের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা। অথচ তারা সেটা না করে বরাবরের ন্যায় দুরভিসন্ধিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের ‘মিথ্যাচারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অসহায় মানুষের ঈদ সামগ্রী বিতরণ করলেন জিল্লুর রহমান

ওমর ফারুক বিপ্লব, সাতক্ষীরা: অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ সামিল হলো বিশিষ্ট সমাজ সেবক ও মেসার্স মা মটরস্ এর প্রোপাইটর জিল্লুর রহমান। গত কয়েক দিন ধরে সাতক্ষীরা পৌর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর পলাশপোল সহ বিভিন্ন এলাকায় তিন হাজার অসহায় মানুষের হাতে সেমাই-চিনি বিতরণ কর্মসূচি পালন করছে বিশিষ্ট সমাজ সেবক জিল্লুর রহমান। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে, সেমাই, চিনি। বিশিষ্ট সমাজ সেবক ও মেসার্স মা মটরস্ এর প্রোপাইটর জিল্লুর রহমান বলেন, প্রতি বছরেরবিস্তারিত পড়ুন
দেবহাটায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংগঠন দরদি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার

দেবহাটা প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংগঠন দরদি এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) পারুলিয়া বাসস্টান্ডস্থ এস,ই ম্যানশনের ৩য় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ও দরদি সংগঠনের কার্যনির্বাহি উপদেষ্টা মোঃ সফিকুল আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব ও কার্যনির্বাহী উপদেষ্টা মো.আবুল হাসান, ঢাকা মেট্রোপলিটনের আনসার প্রধান শাহাদাত হোসেন বিরু, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
দেবহাটায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার প্রদান

দেবহাটা প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) নলতাস্থ এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের দাতা সদস্য আনিছুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের সুপারভাইজার হেমায়েতউদ্দীন, সমাজসেবক ও তরুন নেতা খাদেমুল ইসলাম তুুফান, বীর মুক্তিযোদ্ধা সহিলউদ্দীন, বাশারাত হোসেন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এমপি আশরাফুজ্জামান আশুর সাথে স্বপ্নসিঁড়ির মতবিনিময়

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর সাথে সাতক্ষীরা প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সংসদ সদস্যের বাসভবনে মতবিনিময়কালে সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেন, মানুষের সেবা হলো বড় সেবা। মানুষের সেবা করার মধ্যে জীবনের স্বার্থকতা নিহিত। তিনি সকলকে মানবসেবায় কাজ করার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ। ঈদের পরদিনবিস্তারিত পড়ুন
আশাশুনি আম চাষিদের মাঝে ডিজিটাল স্প্রে মেশিন বিতরণ

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলায় আম চাষে পোকামাকড় ও রোগ বালাই দমনে ব্যবহারের জন্য আম চাষিদের মাঝে ডিজিটাল স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বেলা ১১টায় কুল্যার মোড়ে আম চাষিদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এ মেশিন বিতরণ করা হয়। বুধহাটা ও কুল্যা এলাকার বিভিন্ন আমবাগানে শুঁয়োপোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়ে আম চাষিরা। বিষয়টি নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশের পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টি আমলেবিস্তারিত পড়ুন

