শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কালিগঞ্জে দুস্থদের মাঝে বিন্দুর ঈদ উপহার প্রদান

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে বিন্দু নারী উন্নয়ন সংগঠন’র উদ্যোগে এ সামগ্রী প্রদান করা হয়। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, জনপ্রতি ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি পেয়াজ, আধা লিটার তৈল, ১ কেজি সেমাই, আধা কেজি লাচ্চা ও ১ কেজি চিনি প্যাকেজ আকারে প্রদান করা হয়। তিনি আরও বলেন, ২০১৮ সালেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যােগে দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রেসবিজ্ঞপ্তি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও সাতক্ষীরা শহরতলীর কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যােগে প্রতিবন্ধী ও দুঃস্থ পরিবারের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। (৬ এপ্রিল) শনিবার বিকেলে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গোলাম রসুল রাসেল এর সভাপতিত্বে ও কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সিমাই চিনি,বিস্তারিত পড়ুন

সমাজের বিত্তবানদের মানবিক সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান

স্টাফ রিপোর্টার: যশোর জেলার শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের গাজীর কায়বা গ্রামের মোঃ নয়ন (২৪) পিতা জালালউদ্দিনের মাতা নাছিমা পুত্র সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যর আবেদন জানিয়েছেন। ২০২৩ সালে ১৩ নভেম্বর আনুমানিক রাত্র ৮ টার সময় যশোর রাজার হাট নামক স্থানে মটর সাইকেল ও মহেন্দ্র দুর্ঘটনায় তার কোমরে থাকা বেল পেটের ভিতরে ঠুকে যায়, তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের আয়োজনে ইফতার মাহফিল, আলোচনা সভানও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ২৬ শে রমজান শনিবার (৬ এপ্রিল) কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ- সভাপতি ইকবাল হোসেন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমানবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, নির্বাহী সদস্য শাহিনুর রহমান। হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, সদস্য আতিয়ার রহমান, আমিনুর রহমান, শফিকুল ইসলাম, মুজিবর রহমান, ইউনুস গাজী, স্বেচ্চাসেবক লীগ নেতা জুয়েল রানা অপু, হাবিবুর রহমান, মনা প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন- হাফেজ মোঃ আজমিরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো- বারপাড়া গ্রামের শহিদুল ইসলাম মাষ্টারের মেয়ে সামিয়া (৪) ও ছেলে সাবিদ (৩)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ। একই পরিবারের দুই শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারে মাঝে চলছে শোকের মতম। পুলিশ ও স্থানীয়রা জানায়- সামিয়া ও সাবিতবিস্তারিত পড়ুন

সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

তিনটি ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলেও জানান মন্ত্রী। শনিবার (৬ এপ্রিল) রুমায় ব্যাংক পরিদর্শনকালে রুমা উপজেলা কমপ্লেক্সে সাংবাদিকদের একথা বলেন তিনি। এছাড়া এ ঘটনা ঘটার আগাম তথ্য দেওয়ার বিষয়েবিস্তারিত পড়ুন

পাকিস্তানের ‘অভ্যন্তরে ঢুকে’ হামলার হুমকি ভারতের

ভারত বরাবরই সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে দায়ী করে আসছে; সেটার বিস্তৃতি অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক ফোরাম পর্যন্ত। একই ইস্যুতে এবার পাকিস্তানের ভেতরে ঢুকে অভিযান চালানোর হুঁশিয়ারি দিল দেশটি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন বলে খবর দিয়েছে সিএনএন নিউজ নেটওয়ার্ক ১৮। তিনি বলেছেন, ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে কেউ সীমান্ত পেরিয়ে পালালে তাকে পাকিস্তানে ঢুকে মেরে আসবে ভারত। শুক্রবার (৫ এপ্রিল) সংবাদমাধ্যমটিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনাথ এই হুঁশিয়ারি দেন।বিস্তারিত পড়ুন

কলেরার প্রাদুর্ভাব বাড়া নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বের বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই সঙ্গে পানিবাহিত এই প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব ঠেকাতে বড় আকারের টেস্ট কর্মসূচি ঘোষণা করেছে বৈশ্বিক এই সংস্থাটি। গতকাল শুক্রবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, গত দুই-তিন বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে আমরা কলেরার অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক প্রাদুর্ভাব লক্ষ্য করছি। এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কলেরার বৈশ্বিক টেস্টবিস্তারিত পড়ুন

বিদেশি ঋণ বাড়ায় চাপ বাড়ছে সুদ পরিশোধের

মেগা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িতরাই অনিয়ম- দুর্নীতিতে সম্পৃক্ত। এমনকি অর্থপাচারও করছেন বিদেশে! এই পর্যবেক্ষণ দিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। তারা বলছে, অপরিকল্পিতভাবে প্রকল্প নেয়ায় বিদেশি ঋণ বাড়ছে। ফলে চাপ বড় হচ্ছে সুদ পরিশোধের। গেলো এক যুগে মেগা প্রকল্প বাস্তবায়নের ধুম পড়েছে বাংলাদেশে। যার বেশিরভাগই হয়েছে ঋণের টাকায়। এরই মধ্যে কিস্তি পরিশোধও শুরু হয়েছে দু’একটির। যেমন- রূপপুর প্রকল্পে বিদ্যুৎ পাওয়ার আগেই গুণতে হয়েছে সুদের টাকা। প্রায় সাড়ে ১১ বিলিয়ন ডলারের এই প্রকল্পে সুদেরবিস্তারিত পড়ুন