সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস-নানা কর্মসূচির মধ্যে দিয়ে মেমোরিয়াল ডে-২০২৪ পালিত। কর্তব্যের তরে, করে গেল যারা, আত্মবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস-এ আয়েজিত নান কর্মসূচির মধ্যে দিয়ে শনিবার (৯ মার্চ) পুলিশ মেমোরিয়াল ডে- ২০২৪ পালিত হয়েছে। মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার’র সভাপতিত্বে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বিস্তারিত পড়ুন

ফিরোজ আহমেদ স্বপন এমপি কে সংবর্ধনা দিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি

জাহাঙ্গীর হোসেন, কলারোয়া: শনিবার (৯ মার্চ) সকাল ১০ কলারোয়া উপজেলা অডিটরিয়ামে সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন এমপি মহাদ’কে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি। সেলিম মোঃ সিদ্দিকী’র সঞ্চালন (সাধারণ সম্পাদক, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, কলারোয়া) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ফিরোজ আহমেদ স্বপন এমপি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসময় তিনি তালা কলারোয়ার আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি গ্রাম ডাক্তার’দের বিভিন্ন দাবি পূরণবিস্তারিত পড়ুন

দেবহাটায় হাফেজা হত্যা, দোষিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় গৃহবধুকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পারুলিয়া এলাকার শ্বশুরবাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার ও তাঁর স্বামীকে আটক করে পুলিশ। শনিবার (৯ মার্চ) এ ঘটনায় নিহতের মা রাবেয়া খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। জানা গেছে, নিহত নারীর নাম সায়মা খাতুন (১৮)। তিনি কালীগঞ্জ উপজেলার মৌখালী গ্রামের হারুন অর রশিদের মেয়ে। আর তাঁকে হত্যার অভিযোগে আটক স্বামীর নামবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কে,কে,ই,পি মাধ্যমিক বিদ্যালয়ে ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা

জুলফিকার আলী, কলারোয়া: কলারোয়ায় কে,কে,ই,পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে নব-নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে আড়ম্বর পূর্ণ সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৯মার্চ) সকালে বিদ্যালয়ের চত্বরে ওই সংবর্ধনা অনুষ্ঠারে আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান মিলন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কেড়াগাছি ইউনিয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে”২৪ পালিত

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: “কর্তব্যের তরে, করে গেলে যারা আত্মবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান” স্লোগানকে সামনে রেখে শনিবার (৯ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে”২০২৪ পালিত হয়। এ উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাঠে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলারর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৩দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে ৩দিন ব্যাপী কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় সদর উপজেলার বিভিন্ন কৃষি উৎপাদিত পণ্য ৯টি স্টলে স্থান পেয়েছে। মেলার উদ্বোধনবিস্তারিত পড়ুন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবীতে জেলা বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: “দেশ বাঁচাও, মানুষ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবীতে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ। শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ইটাগাছা হাটের মোড়, সুলতানপুর বড় বাজারসহ শহরের বিভিন্ন স্থানে পথচারী ও ব্যবস্যা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী। জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুরবিস্তারিত পড়ুন

উন্নয়ন সংস্থা লিডার্স এর বার্ষিক পশ্চাদানুসরণ-২০২৪ সম্পন্ন

বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে“ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড” এর আর্থিক সহযোগিতায় বার্ষিক পশ্চাদানুসরণ- ২০২৪ সম্পন্ন হয়েছে। গত ২০ ফেব্র“য়ারি ২০২৪ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রী. পর্যন্ত বার্ষিক পশ্চাদানুসরণ -২০২৪ অনুষ্ঠানটি কক্সবাজারে অনুষ্ঠিত হয়। বার্ষিক পশ্চাদানুসরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিডার্স এর সাধারন পরিষদের বর্তমান সদস্য এবং অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ও লিডার্সের প্রাক্তন সভাপতি জনাব বিধুস্রবা মণ্ডল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারন পরিষদের সদস্য ও সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষকবিস্তারিত পড়ুন

কেশবপুরে উপনির্বাচনে টিপু সুলতান ২২ ভোট বেশি পেয়ে বিজয়ী

সোহেল পারভেজ, কেশবপুর: যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপনির্বাচনে টিপু সুলতান হাতি প্রতীকে ২২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী মোছাঃ রেহেনা খাতুন ৫১ ভোট পেয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল নয়টা হতে বেলা ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ইভিএমের মাধ্যমে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের সদস্য পদে এ উপনির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্তীতা করে। তারা হলেন- টিপু সুলতান-হাতি, রেহেনা খাতুন-তালা, আব্বাস আলী-টিউবওয়েল, আলতাফবিস্তারিত পড়ুন

সাংবাদিক শেখ আমিনুর হোসেনের বড় বোনের মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন সংগঠনের শোক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাতক্ষীরা ব্যুরো চীফ, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ টাইমস deshtimes24.news এর সম্পাদক ও প্রকাশক শেখ আমিনুর হোসেন ও নলকুড়া নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আলমগীর হোসেনের বড় বোন এবং সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস এর স্ত্রী মোছাঃ আফরোজা পারভীনের মৃত্যুতে সাতক্ষীরার রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দবিস্তারিত পড়ুন