মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আ.লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায়

আওয়ামী লীগ জনগণকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সহিংসতা চালাতে চায় উল্লেখ করে সবাইকে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেবিস্তারিত পড়ুন

বিবিসির প্রতিবেদন

জামায়াতের নজর ‘হিন্দু ভোটব্যাংকে’

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. শওকত আলী বলেছেন, আমরা কয়েকমাস ধরে সনাতন ধর্মের অনুসারীদের মধ্যে কাজ করছি। তারা রাজনৈতিকভাবে আমাদের সমর্থক হয়েছেন, দাঁড়িপাল্লার সমর্থক হয়েছেন। জামায়াতের কেন্দ্র থেকেই ভিন্ন ধর্মের যারা আছেন, তাদের কাছে দলের ‘রাজনৈতিক’ আহ্বান পৌঁছে দেওয়ার নির্দেশনা আছে। খবর বিবিসি বাংলার। ঝিনাইদহে জামায়াত যেভাবে হিন্দু ধর্মের অনুসারীদের নিয়ে কাজ করছে, সম্প্রতি এরকম বিভিন্ন ঘটনা দেশের বিভিন্ন জেলা থেকে গণমাধ্যমের খবরে এসেছে। যেগুলোতে বলা হচ্ছে, জামায়াতেবিস্তারিত পড়ুন

বিএনপির র‍্যালি ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’- এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ (৭ নভেম্বর) র‌্যালির আয়োজন করেছে বিএনপি। এজন্য দুপুর থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নামে। বিকাল নাগাদ পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। র‌্যালি পূর্ব আলোচনা সভাকে ঘিরে ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা। দুপুর দেড়টার পর থেকেই রাজধানীর বিভিন্ন দিক থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে আসা শুরু করেন। ঢাকারবিস্তারিত পড়ুন

জাহানারার অভিযোগ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

নারী ক্রিকেটার জাহানারা আলম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। তার এই অভিযোগকে কেন্দ্র করে এখন টালমাটাল দেশের ক্রিকেট। দেশের ক্রিকেট অঙ্গনে নারীরা কতটা নিরাপদ, সে বিষয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, জাহানারা চাইলে সরকার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি যোগ করেন, ক্রীড়াঙ্গনে নারীদেরবিস্তারিত পড়ুন

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয় বলে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন। তালেবুর রহমান জানান, রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও এর অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি। তারা ঢাকায় এসে মিছিল করে নাশকতার পরিকল্পনা করে আসছিল।সরকার পতনের জন্য তারা সংঘবদ্ধ হয়ে কাজ করছিল।বিস্তারিত পড়ুন

নয়াপল্টনে বিএনপির সমাবেশ

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে কুরআন তিলাওয়াতের মাধ্যমে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা–পূর্ববর্তী এ সমাবেশ শুরু হয়। কেন্দ্রীয় কমিটি আয়োজিত সমাবেশ সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন। এতে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া আরও বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস প্রমুখ। সমাবেশ শেষে বিএনপির মহাসচিবের নেতৃত্বে দলেরবিস্তারিত পড়ুন

মবের ভয়ে থাকা সাংবাদিকরা ‘ফ্যাসিবাদের দোসর: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর ছিলেন। এ সরকার তো কাউকে ডিজিএফআই বা এনএসআই দিয়ে হয়রানি করে নাই। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব এ সময় দাবি করে বলেন, সত্যিকার অর্থে অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলক নিরপেক্ষভাবে কাজ করতে পেরেছে। কিন্তু আওয়ামী লীগের আমলেবিস্তারিত পড়ুন

পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা যায়। সংবিধানে এতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার রায় একটি মাইলফলক হবে। জনগণ যেভাবে চাইবেন সেভাবেই আইন হবে। জনগণই দেশ চালাবেন। রাষ্ট্রপক্ষের শুনানির সময় অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজকে কুঠারাঘাত করেছে। এরবিস্তারিত পড়ুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের এপিএস মনিরের দুই নৌযান জব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহকারী একান্ত সচিব (এপিএস) মনির হোসেনের মালিকাধীন দুটি নৌযান জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগে মনিরের বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। জব্দ দুটি নৌযান হলো- এমডি সেইলর-১ ও এমডি সেইলর-২। এগুলোর মূল্য ১০ কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।বিস্তারিত পড়ুন

পিআর হলে দেশে কোনো সরকার গঠন না-ও হতে পারে -খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পিআর নিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করছে। পিআর হলে এমনও হতে পারে দেশে কোনো সরকার গঠন হবে না। এই পদ্ধতিতে এমপি হলে- তা জনগণের নয়, দলীয় হবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান পলিটিক্স এবং পলিসি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ভোটকে বিলম্বিত বা বাতিল করার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, কিছু ব্যক্তি নন-ইস্যুবিস্তারিত পড়ুন