শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’, হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এ উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা বলেছে, যেকোনও ধরনের আগ্রাসন মোকাবিলায় পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত। এ প্রস্তুতির পরীক্ষা না নিতেও সতর্ক করে দিয়েছে পরমাণু অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী। বুধবার এক প্রতিবেদনে এবিস্তারিত পড়ুন

বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কোনো চুক্তি না করার আহ্বান ফখরুলের

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দয়া করে রাজনৈতিক দল ও জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না, যেটি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায়। বৃহস্পতিবার (১ মে) শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সমাবেশের আয়োজন করে শ্রমিক দল। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে একটা অস্বস্তিকর প্রস্তুতির মধ্যে বসবাস করছি। ফ্যাসিবাদের পতন ঘটলেও গণতন্ত্র ফিরে আসেনি। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন,বিস্তারিত পড়ুন

মহান মে দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

মহান মে দিবস উপলক্ষে আজ সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে কোন আমদানি-রপ্তানি হবে না। শুক্রবার সাপ্তাহিক ছুটি। শনিবার (৩ মে) সকালবিস্তারিত পড়ুন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

বেশ কয়েক দিন ধরে সারা দেশে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। এর মধ্যেই চলতি মাসে ধেয়ে আসতে পারে এক থেকে দুটি ঘূর্ণিঝড়। সেই সঙ্গে এ মাসে শিলা ও বজ্রবৃষ্টিসহ তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। বুধবার (৩০ এপ্রিল) বিকালে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এস এম কামরুল হাসানের সই করা একমাসের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবিস্তারিত পড়ুন

সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতির বিষয়ে যা জানা গেল

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার সংবাদ সম্মেলনে প্রশ্ন করার জের ধরে দুইটি টেলিভিশন মিডিয়ার দু’জন সাংবাদিককে চাকুরিচ্যুত করার অভিযোগ উঠেছে। একই ঘটনার জেরে আরেকটি চ্যানেল একজন সাংবাদিককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্ত শুরু করেছে। এসব টেলিভিশন চ্যানেলের মধ্যে একটি এটিএন বাংলা। ওই চ্যানেলটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার সংবাদ সম্মেলনে তাদের রিপোর্টারের প্রশ্নের বিষয়টিতে তারা বিব্রত। এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক মনিউর রহমান জানান, সংবাদ সম্মেলনের প্রশ্নেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রদান বন্ধ করতে পারবেন না বলে জানান মোদি

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য প্রদান বন্ধ রাখতে পারবেন না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার জনপ্রিয় অনুষ্ঠান ‘টক টু আল জাজিরা’য় এ কথা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ এপ্রিল) আল জাজিরায় প্রধান উপদেষ্টার এই ভিডিও সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। সাক্ষাৎকারটি নেন আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার। তিনি শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদবিস্তারিত পড়ুন

ভারত পানি ছেড়ে দেওয়ায় পাকিস্তানের কাশ্মীরে বন্যা, জরুরি অবস্থা জারি

পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সংকট বেড়েই চলেছে। পূর্ব সতর্কতা ছাড়াই ভারত ঝিলাম নদীর অতিরিক্ত পানি বেশি ছেড়ে দেওয়ায় পাকিস্তানের কাশ্মীরের একাংশে বন্যা দেখা দিয়েছে। এতে মুজাফফরাবাদে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসলামাবাদ। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দুনিয়া নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে মুজাফ্ফরাবাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন, ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬বিস্তারিত পড়ুন

‘বিদ্যুৎ সরবরাহ না থাকায়’ সাময়িক বন্ধ মেট্রোরেল

বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন শত শত সাধারণ যাত্রী। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫ টার পর এ পরিস্থিতি তৈরি হয়। মেট্রোরেল চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশনস) মোহাম্মদ ইফতিখার হোসেন। তিনি বলেন, ‘মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। বিদ্যুৎ সরবরাহ না থাকায় এ সংকট তৈরি হয়েছে।’ চলাচল বন্ধের কারণে যারা যাত্রা পথে ছিলেন, তাদের অনেকেই ট্রেনের ভেতর আটকা পড়েছেন। স্টেশনগুলোতেও যাত্রীদের অপেক্ষাবিস্তারিত পড়ুন

বিসিবির টাকা অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিক্সড ডিপোজিটের ২৩৮ কোটি টাকা ১৪ ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। তবে এই বিষয়টি বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই গণমাধ্যমে চলে আসে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে শুরুতে সদুত্তর দিতে পারেননি বিসিবির প্রভাবশালী পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। পরে অবশ্য জোরেশোরে আলোচনা হলে এর সারবত্তা গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরে বিসিবিও এক বিবৃতিতে ঘটনার আদ্যোপান্ত জানিয়েছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও।বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

আওয়ামী লীগের কৃষি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য শেখ হাবিবুর রহমানকে রাজধানীর পোস্তগোলা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের কৃষি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ হাবিবুর রহমানকে রাজধানীর পোস্তগোলা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।