Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘হাসিনাকে আর রাজনীতি করতে দেব না, এই শপথ নিতে হবে- মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের আজ এই শপথ নিতে হবে যে আমরা এদেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না।’ রাজধানীর শাহবাগে রোববার (৩ আগষ্ট) জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে আমাদের বিভক্ত করার জন্য। আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছেন। সেখান থেকে মাঝে মধ্যেই হুমকি দিচ্ছেন। দেশকে অস্থিতিশীলবিস্তারিত পড়ুন
যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরে প্রায় ৬২ লক্ষ টাকা মূল্যের ২ টি স্বর্ণের বারসহ জাহিদ মন্ডল (৩৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। বুধবার ভোরে যশোর মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকা থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক কর হয়। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক জাহিদ মন্ডল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি এলাকার হান্নান মন্ডলের ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, একজন পাচারকারি ঢাকা থেকেবিস্তারিত পড়ুন
সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা, পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ

পুঁজিবাজারে অনিয়ম ও বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে ও সাবেক ভাইস-চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকে আজীবন পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের ৯৬৫তম সভায় আর্থিক জরিমানাসহ আরও কয়েকটি শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, আইএফআইসি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সালমান ফজলুর রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা এবংবিস্তারিত পড়ুন
হাসিনাকে দেশে ফেরাতে আ.লীগের নতুন পরিকল্পনা

গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই চলছিল একের পর এক ষড়যন্ত্র। নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত শক্তি। সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা। এবার আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিববিস্তারিত পড়ুন
এলডিসি থেকে উত্তরণ নিয়ে উচ্চপর্যায়ের সভা, যে আলোচনা হলো

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৬টি সিদ্ধান্তের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চারটি, শিল্প মন্ত্রণালয় তিনটি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ দুটি, বাণিজ্য মন্ত্রণালয় তিনটি ও প্রধান উপদেষ্টার কার্যালয় চারটি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে। এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানান,বিস্তারিত পড়ুন
বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসন করবে- মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে, সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে। কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন,বিস্তারিত পড়ুন
নিউইয়র্কে অফিস ভবনে গুলি, বাংলাদেশি বংশোদ্ভূতসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। নিহত একমাত্র পুলিশ সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, মিডটাউনে হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে চারজন মারা গেছেন। এই ঘটনায় নিহত পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী। তিনি আরও বলেন, নিহত অফিসার তিন বছরেরও বেশি সময় ধরে নিউইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন ও তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী। মেয়র অ্যাডামসবিস্তারিত পড়ুন
সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি

১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সময়ে অর্থাৎ ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। সে কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে-বিদেশে ‘ছদ্মবেশে তৎপর’ রয়েছেন দলটির নেতাকর্মীরা। গোপনে তারা একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার চালতেতলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) চালতেতলা বাজারস্থ হাজী সোহারাব আলী মসজিদ মার্কেটে বেলা ১২টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোটাররা বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উক্ত নির্বাচনে ২০০ ভোটারের মধ্যে ১৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোট গণনা শেষে রাত সাড়ে ৮ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শিক্ষক মোঃ নজিবুলবিস্তারিত পড়ুন
দেশের সেরা স্পাইন সার্জনদের একজন ডাঃ মোঃ মাহমুদুল হাসান পলাশ

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা): বাংলাদেশের চিকিৎসা অঙ্গনে এক উজ্জ্বল নাম — ডাঃ মোঃ মাহমুদুল হাসান পলাশ। সেবার ব্রত নিয়ে যিনি নিরলসভাবে কাজ করে চলেছেন দেশ-বিদেশে, সেই গুণী চিকিৎসক বর্তমানে খুলনা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) পদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সংযুক্তভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগেও কর্মরত রয়েছেন। জন্ম ও শৈশব ডাঃ পলাশের জন্ম সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে। তার শৈশব-কৈশোর কেটেছে তালা উপজেলার পাঁচপাড়া গ্রামেবিস্তারিত পড়ুন

