বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিসিবির নির্বাচনে জিতলে ক্রিকেট ছাড়বেন তামিম

গত মার্চে হার্ট অ্যাটাকের পর থেকেই তামিম ইকবাল একটা প্রশ্ন শুনে আসছেন, ‘কবে ফিরবেন ক্রিকেটে?’ বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক প্রায় সব কবারই বলেছিলেন, ‘দ্রুতই।’ তবে এবার জানিয়ে দিয়েছেন যাত্রায় দাড়ি পড়ার সময়।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, বিসিবিতে নির্বাচিত হলেই সব ধরণের ক্রিকেট ছেড়ে দেবেন। অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। সেখানে অংশ নেবেন তামিম।

নিজের অবসর প্রসঙ্গে গণমাধ্যমটিকে তামিম বলেন, ‘বোর্ড পরিচালক হলে আমি আর খেলব না। আমার মনে হয় না এটা ভালো দেখাবে। যদি নির্বাচিত হই, তাহলে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানব। তবে নির্বাচিত না হলে বিপিএলসহ ক্রিকেট নিয়েই থাকব।’

তামিম আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার বা বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি কীভাবে চিন্তা করি। এটা এরকম না যে ধরেন ক্রিকেট ছেড়ে দেয়ার পর থেকে এই শখটা আমার আসছে।’

আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। যেখানে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও প্রার্থী হবেন। ইতোমধ্যেই বিসিবি তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার, তার সঙ্গে আছেন সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক।

তফসিল অনুযায়ী ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। ২১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা, ২২-২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২৫ সেপ্টেম্বর জমার শেষ দিন, ২৬ সেপ্টেম্বর প্রার্থী তালিকা প্রকাশ। ২৮ সেপ্টেম্বর প্রার্থী প্রত্যাহারের শেষ সময় ও পোস্টাল ও ই-ব্যালট বিতরণ হবে। ৪ অক্টোবর ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফল এবং ৫ অক্টোবর চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

২৫ পরিচালকের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন। যার মধ্যে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০, ক্লাব প্রতিনিধিদের থেকে ১২, সাবেক অধিনায়ক বা প্রতিষ্ঠানের প্রতিনিধি থেকে ১ এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন থাকবেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়