Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেবহাটায় জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় শিশুদের নিয়মিত অনুশীলন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব সমূহ মোকাবেলায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের নিয়মিত ক্রীড়া অধিবেশন চলমান রয়েছে। বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন এর অর্থায়নে টেরে দেস হোমস ফাউন্ডেশন এর সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলার এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে গত ১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত সখিপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড এ ১২বিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে দেবহাটায় জামায়াতের র্যালী ও আলোচনা সভা

দেবহাটা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে দেবহাটায় জামায়াত ইসলামের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৫টায় পারুলিয়াস্থ জামায়াত অফিস থেকে একটি বিশাল র্যালী বের হয়ে সখিপুর মোড়ে এসে শেষ হয়। মাদক বিরোধী আলোচনা সভায় উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ইয়াছির আরাফাত লিপুর পরিচালানায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহাবুবুল আলম।বিস্তারিত পড়ুন
‘নতুন বাংলাদেশ দিবস’ নিয়ে হাসনাতের প্রতিক্রিয়া

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ও ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এতে আপত্তি জানিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এ প্রতিক্রিয়া জানান। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট না।’ হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লিখেছেন, ‘৫ আগস্টেরবিস্তারিত পড়ুন
স্বীকার করছি আমি ডামি নির্বাচন করেছি: আউয়াল

রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানার মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি আদালতে ডামি নির্বাচন করার কথা স্বীকার করেছেন। হাবিবুল আউয়াল আরও বলেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। বাংলাদেশের কোন নির্বাচন বিতর্কিত হয়নি? ১৯৭২-এর ডিসেম্বরে সংবিধান রচনার তিন মাস পর ৭৩-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে শেখ মুজিবের মতো নেতা নির্বাচনে কারচুপি করেছেন। এখানে সাধু সাজার সুযোগ নেই।বিস্তারিত পড়ুন
এপিএসএস স্পাইন কনফারেন্স ২০২৫-এ অংশগ্রহণ করে দেশে ফিরলেন ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশ

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা): মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক স্পাইন সোসাইটি (APSS) এর স্পাইন কনফারেন্স ২০২৫-এ অংশগ্রহণ করে দেশে ফিরেছেন বাংলাদেশের তরুণ স্পাইন সার্জন ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশ। এই আন্তর্জাতিক মানের কনফারেন্সে অংশ নিয়ে তিনি স্পাইন সার্জারির আধুনিক প্রযুক্তি, ট্রেন্ড এবং বৈশ্বিক নেটওয়ার্কিং সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন। ডা. পলাশ জানান, “এই কনফারেন্সে এসে বুঝেছি, আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে কাজ করতে হয়, কীভাবে একজন সার্জনকে নিজেকে বিশ্বমানে উপস্থাপন করতে হয়। এসববিস্তারিত পড়ুন
মব সৃষ্টি না হলে কি নুরুল হুদাকে গ্রেফতার করত পুলিশ, প্রশ্ন রাশেদের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যেই আছে আওয়ামী প্রেতাত্মা বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার (২৫ জুন) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। পোস্টে রাশেদ খান লেখেন, মব সৃষ্টি হওয়ায় নুরুল হুদাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ। মব সৃষ্টি না হলে কি নুরুল হুদাকে গ্রেফতার করত? না করত না। তার প্রমাণ রকিব উদ্দীন ও হাবিবুল আউয়াল! (বুধবার দুপুরে সাবেক সিইসি হাবিবুল আওয়ালকে গ্রেফতার করাবিস্তারিত পড়ুন
হাসিনার পক্ষের আইনজীবী সরে দাঁড়ালেন কেন?

আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়ছেন না রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি (টিটু)। তার পরিবর্তে নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামীপন্থি আইনজীবী আমির হোসেনকে। বুধবার (২৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির সময় আমিনুল গনি দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন জানান। ট্রাইব্যুনালও তার আবেদনে সম্মতি দিয়েছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন
সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিসমিল্লাহ’ সংযোজন চায় জামায়াত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ ও ‘বিসমিল্লাহির রহমানির রাহিমের’ সংযোজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনের আলোচনার মধ্যাহ্নভাগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ দাবির কথা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, সিপিবি ও দুই-একটি বাম দল ছাড়া বেশির ভাগ দলই এবিস্তারিত পড়ুন
লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে নাপিত পিতা-পুত্র আটক, কী ঘটেছে সেখানে?

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাটের সদর থানার গোশলা বাজার এলাকার সনাতন ধর্মাবলম্বী দুই ব্যক্তিকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে স্থানীয় একদল ব্যক্তি হেনস্থার পর পুলিশ তাকে আটক করেছে। আটক ব্যক্তির পরিবারের সদস্যরা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, চুল কাটানোর পর টাকা কম দেয়া নিয়ে তর্কের জের ধরে ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগ তুলে ওই দুজনকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে। ওই দুই ব্যক্তি সম্পর্কে পিতা ও পুত্র এবং তারা পেশায় নরসুন্দর, যা বাংলাদেশে নাপিত হিসেবেইবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ জুলাই দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এর আগে, গত ১৭ জুন জুলাই-আগস্টেবিস্তারিত পড়ুন

