বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর ৫ম দিনে তৃতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলার সভাপতিত্বে ৫ম দিনের তৃতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদস্য মুরশিদা আক্তার, অধ্যক্ষ রেজাউল করিম, মো. শাহাবুদ্দীন।

এ করিম বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান উল্লাস, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা, সাতক্ষীরা পুলিশ লাইনস্ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহিম, শিক্ষক অরুন কুমার মন্ডল প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সামাজিক বনায়ন সাতক্ষীরার সহকারি বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, বাংলাদেশ কৃষি ট্রেডিং কর্পোরেশনের সহকারি প্রকৌশলী মো. ইবনে সিনা, সাতক্ষীরা জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতার পঞ্চম দিনে তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতায় আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আগামী ২৪ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রাবন্ধিক প্রভাষক আব্দুল ওহাব আজাদ।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়