Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
লন্ডন বৈঠকের সিদ্ধান্ত ইসিকে দ্রুত জানান: সরকারকে সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বলব, অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি; সেরকম কার্যক্রম আপনারা নেবেন। সেই হিসেবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা খুব শিগগিরইবিস্তারিত পড়ুন
তারেক রহমানের সঙ্গে একমত পোষণ করে যা বললেন সারজিস

শেখ মুজিবুর রহমানের মতো তার মেয়ে শেখ হাসিনাও একই পথ ধরে তাদের প্রকৃত দর্শন একদলীয় ব্যবস্থার পুনর্প্রবর্তন করেছিল জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নানা কালাকানুন প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর অব্যাহত জুলুম চালিয়েছে তারা। সোমবার (১৬ জুন) সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এসব কথা লেখেন। ওই পোস্টে নেটিজেনদের পাশাপাশি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। ১৯৭৫বিস্তারিত পড়ুন
যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’ গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের রেলগেটপাড়ার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে মদ ও বার্মিজ চাকুসহ তাকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। দীর্ঘ এক যুগ ধরে যশোরে ভয়-ভীতি, হত্যা, ছিনতাই, মাদক ও অস্ত্র বাণিজ্যের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল এই সন্ত্রাসী। পিচ্চি রাজার অপরাধজগতের উত্থান হয় এক যুগ আগে, আরেক শীর্ষ সন্ত্রাসী রমজান আলীর হাত ধরে। মাদক কারবারেবিস্তারিত পড়ুন
মায়ের মৃত্যুতে ফারজানা রুপা ও শাকিল প্যারোলে মুক্ত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, বেসরকারি চ্যানেল একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে প্যরোলে মুক্তি দেওয়া হয়েছে। সন্ধ্যা ৬টায় তারা মুক্তি পেয়েছেন। ফারজানা রুপা মায়ের মৃত্যুতে তারা প্যরোলে মুক্তি পেয়েছেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টায় তারা মুক্তি পেয়েছেন। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একই সময়ে শাকিল আহমেদ মুক্তি পেয়েছেন। কত ঘণ্টার জন্য মুক্তি পেয়েছেন? জানতে চাইলেবিস্তারিত পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল। স্থানীয় সময় বুধবার (১১ জুন) সকালে লন্ডনের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের পর চাথাম হাউজের এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েতিগজ বাজপেইয়ের সঙ্গে দেখা করবেন ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৬টায় সেন্ট জেমস প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে কিংস ফাউন্ডেশনের ৩৫তম বার্ষিকী উপলক্ষে নৈশভোজে অংশ নেবেন প্রফেসরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

এবিএম কাইয়ুম রাজ, সাতক্ষীরা: ঈদুল আজহার ছুটিতে সাতক্ষীরার বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন এসব স্থানে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাতক্ষীরার পর্যটন স্পটগুলো। জেলার বিখ্যাত আকাশলীনা ইকো ট্যুরিজম, আব্দুর রাজ্জাক শিশু পার্ক, মোজাফফর গার্ডেন, উড়াল উড়াল মন ট্যুরিজম, কারামোরা ম্যানগ্রোভ ভিলেজ, লিমপিড গার্ডেন, ঐতিহাসিক বনবিবি তলা (বটগাছ),বিস্তারিত পড়ুন
যশোরের বেনাপোলে দলীয় প্রতিপক্ষের বোমা হামলার বিএনপি কর্মি নিহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল ডুবপাড়া গ্রামে ঈদুল আযহার নামাজকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের হাতে আব্দুল হাই (৫০) নামে এক বিএনপি কর্মিকে বোমা হামলায় হত্যা করেছে। নিহত আব্দুল হাই ডুবপাড়া গ্রামের হারান আলীর ছেলে ও বেনাপোল পৌর বিএনপির নেতা মিয়াদ আলীর ভাগ্নে। হত্যাকান্ডটি শনিবার (৭ জুন) রাত ৯টা সময় ডুবপাড়া জামতলা মোড়ে এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে। স্থানীয়রা জানায়, সকালে ডুবপাড়া গ্রামে আওয়ামীলীগ সমার্থক কিছু লোকজন ঈদগাঁহ মাঠে ঈদুল আযহারবিস্তারিত পড়ুন
যশোরের শার্শায় বিএনপির পক্ষ থেকে ৩শ’ অসহায়-দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় ৩ শতাধিক অসহায়, গরিব ও দুস্থদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সামনে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু। এসময় উপস্থিতবিস্তারিত পড়ুন
যশোরের বেনাপোল সীমান্তে ফেন্সিডিল-মদসহ ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবে যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৯ মে) দিনভর পরিচালিত এসব অভিযানে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা প্রায় ১৩ লাখ ৪৯ হাজার ৮শ’ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেন। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, শাড়ি, কম্বল, থ্রি-পিস, কসমেটিকস ও বিভিন্নবিস্তারিত পড়ুন
গানেই আবেগ ‘কাড়িয়া নিলা ঘুম’ এ পাবেল-হৈমন্তীর কণ্ঠস্বর

বিনোদন প্রতিবেদক: বাংলা গানে নতুন মোড়! “কাড়িয়া নিলা ঘুম” শিরোনামেই আছে আবেগ, ব্যথা আর ভালোবাসার পরশ। আর সেই আবেগ ছুঁয়ে যাচ্ছে হাজারো হৃদয়। এই গানে একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জাহেদ পারভেজ পাবেল ও হৈমন্তী রক্ষিত দাস। সুরে আছেন সাজ্জাদ, আর সংগীতে তরুণ প্রতিভা প্রত্যয় খান যার ছোঁয়ায় গানটি পেয়েছে এক আলাদা মাত্রা। গানটি প্রকাশিত হয়েছে IK Music Station-এর ইউটিউব চ্যানেলে। চমৎকার আয়োজন, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন সেট সব মিলিয়ে একটা সম্পূর্ণ প্রফেশনাল প্যাকেজ।বিস্তারিত পড়ুন

