শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন, প্রশ্ন ফজলুর রহমানের

ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন, জামায়াত আমির তো যায়নি’— এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন প্রতিক্রিয়া জানান তিনি।

বিএনপি মহাসচিবসহ রাজনীতিকদের নিউইয়র্ক সফরের প্রতিক্রিয়ায় ফজলুর রহমান বলেন, এটা মানুষ সম্ভবত ভালোভাবে দেখে না।

ফজলুর রহমান বলেন, সারা দেশের গুঞ্জন কিন্তু একসঙ্গে কানে আসে। মানুষ কিন্ত জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না। কারণ ইউনূস একটা সরকার চালান। এক বছর আগে ইউনূসের যে সুনাম ছিল এখন তা নেই। এখন তিনি সবচেয়ে তলানিতে আছেন। এই তলানির যে ময়লাটা, দুর্নামটা নেওয়ারতো আমার কোনো দরকার নাই। বিএনপির মহাসচিব যাবেন কেন? জামায়াতের আমির বা মহাসচিব তো যান নাই।

তিনি বলেন, এরকম একটা ছেলের (এনসিপির সদস্য সচিব আখতার হোসেন) সঙ্গে উনি (বিএনপি মহাসচিব) সেইম প্রোটোকলে যাবেন কেন? যে ছেলেটার পার্টিটার এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই। এনসিপির একটা ছেলের সঙ্গে কেন যাবেন উনি?

ফজলুর আরও বলেন, ‘মানুষ কিন্ত বুঝে যে বিএনপি কী এতই অসহায় হয়ে গেছে? যে না গেলে একদম ক্ষমতা পামু না। যে যাই দেখি স্যারে যদি একটু দয়া করে। এটা মানুষ মনে করে। আমি কী মনে করি এটার কিছু আসে যায় না। আমি বলবো রাজনীতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এটা বড় সাংঘাতিক জিনিস।’

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবার (৬বিস্তারিত পড়ুন

  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’