শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সার্কেলের (সদ্য পদোন্নিতপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেছেন, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে কোন ধরণের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। সে যেই দলের বা যেই ব্যক্তি হোক আইন ভঙ্গ করলে শাস্তি পাবে।

তিনি আরো বলেন, সাতক্ষীরা পুলিশ সুপারের ক্লিয়ার বার্তা ধর্মীয় উৎসবকে ঘিরে কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। সব ধর্মের উৎসব পালন হবে আনন্দের সাথে। আপনার যদি ভাল না লাগে চুপচাপ বাড়িতে বসে থাকেন। কোন প্রকার খারাপ মতলব করেছেন তো ভুল করবেন।

মনে রাখবেন শারদীয় দুর্গাপূজা সুন্দর, শান্তিপুর্ণ পরিবেশে শেষ করতে মাঠে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সহ বিভিন্ন প্রশাসন থাকবে। সেই সাথে প্রতিটি মন্দির সিসি ক্যামেরার আওতায়। আপরাধ করে পার পেয়ে যাবেন এসব স্বপ্ন ভুলে যান। সোমবার দেবহাটা থানায় পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দর সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবে সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আর.কে বাপ্পা, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, বিভিন্ন মন্দির কমিটির পক্ষে শরৎ চন্দ্র ঘোষ, পলাশ চন্দ্র মন্ডল, মধুসুধন, নিত্যানন্দ ঘোষ, অনুপ কুমার দাস, অমল পাল, কিশোরী মোহন, সুবিশ সরকার প্রমুখ।

এসআই রিয়াজুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, ইউপি সদস্য মোখলেছুর রহমান, সাজু পারভীন, বিভিন্ন মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকগন।

এদিকে সভায় জানানো হয় প্রতিটি মন্ডপে যাওয়া আসার জন্য আলাদা রাস্তা, বিকল্প বিদ্যুতের ব্যবস্থা, সিসি ক্যামেরা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ব্যবস্থা রাখতে হবে। একই সাথে সড়কে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে মোবাইল কোর্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ভূমিকায় থাকবে পুলিশ।

পাশাপাশি গুজবে কান না দিয়ে প্রশাসনকে অবহিত করা এবং নির্ভয়ে পূজার উৎসব পালন করার বিষয়ে অবগত করা হয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সন্ধ্যা ৭ টার মধ্যে প্রতিটি মন্ডপে প্রতিমা বিসর্জন করার বিষয়েও নির্দেশ দেওয়া হয় এ সভায়।

একই রকম সংবাদ সমূহ

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ