বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা বিভাগীয় কমিশনারের কলারোয়ায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

কলারোয়া প্রতিনিধি: খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত–শিক্ষা ও আইসিটি) জনাব দেব প্রসাদ পাল সোমবার (২২ সেপ্টেম্বর) কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

তিনি প্রথমে কলারোয়া সরকারি জি.কে.এম.কে. পাইলট হাই স্কুলে যান এবং শ্রেণিকক্ষ পরিদর্শনসহ শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ এবং কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বিদ্যালয়গুলোর পরিবেশ, শিক্ষার্থীদের শৃঙ্খলা, পাঠদান পদ্ধতি ও শিক্ষার মান সরাসরি পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষার মানোন্নয়ন ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়। এজন্য শিক্ষক-শিক্ষার্থী সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, এসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নৈতিকতা, মেধা ও মানবিক গুণাবলি বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে এবং অন্যদের জন্যও অনুকরণীয় হবে।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জহুরুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জনাব আবু মুসা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আসাদুল ইসলামসহ স্থানীয় শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দ-উদ্দীপনা দেখা দেয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত