বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন জামায়াতের সীরাত মাহফিল অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ৭ নং আলিপুর ইউনিয়ন শাখার সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাহমুদপুর বাজারে আলিপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়।

আলিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহমুদুন্নবীর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, জামায়াত মনোনীত সাতক্ষীরা-২ আসনের (দাঁড়ীপাল্লা) প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, সদর উপজেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শফিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ডাঃ শফিকুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আব্দুল্লাহ বকুল, সাবেক সেক্রেটারি ডাক্তার আবু জাফর টিম সদস্য আব্দুল গফুর সরদার যুব বিভাগের সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি মোঃ সাইফুদ্দিন, আলিপুর ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সাইবুর, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। ইসলামী আদর্শভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে ত্যাগ, ধৈর্য ও সুদৃঢ় সংগঠনের কোনো বিকল্প নেই।

দেশের বর্তমান সংকট উত্তরণের জন্য জনগণের অধিকার আদায়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, মুসলিম জাতির সকল ভেদাভেদ হলে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে সুন্দর একটি সমাজ গঠন সহজ হবে। এছাড়া ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ ও গুণাবলী তুলে ধরেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়