Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভারতে বসে নানা সমস্যার সৃষ্টি করছেন শেখ হাসিনা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা শুধু ভারতে আশ্রয়ই নেননি, নানা সমস্যার সৃষ্টি করছেন। বিখ্যাত টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) টাইম ম্যাগাজিনে প্রকাশিত ওই সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, আমাকে সরকারের দায়িত্ব নিতে বলায় শুরুতে আমি তা এড়ানোর চেষ্টা করেছিলাম। কিন্তু পরে বললাম, ‘ঠিক আছে, তোমরা (সমন্বয়করা) তোমাদের জীবন দিয়েছো, তোমার বন্ধুরাও জীবন দিয়েছে, তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ জুলাইবিস্তারিত পড়ুন
বাংলাদেশের ১০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে পাকিস্তান

বাংলাদেশের ১০০ শিক্ষার্থীর জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই স্কলারশিপের বিষয়ে অনুমোদন দিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে ১০০ বাংলাদেশিকে শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে বাংলাদেশিদের পাকিস্তানে উচ্চশিক্ষা নেওয়ার পথ সুগম হলো। একটি সূত্রের বরাতে সামা নিউজ আরও জানিয়েছে, বাংলাদেশের ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার স্কলারশিপের বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছেন। সরকারের অনুমোদনেরবিস্তারিত পড়ুন
তালায় জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে তালায় দক্ষিণ নলতা বাদামতলা ঈদগাহ মাঠে সাতক্ষীরা জেলা জাকের পার্টির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা জাকের পার্টির সভাপতি শেখ মর্তুজা আল- মামুন রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির মহাসচিব মো: শামীম হায়দার। বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য মো: হুমায়ুন কবির, বাস্তহারা ফ্রান্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো:বিস্তারিত পড়ুন
১ লাখ টাকা প্রদান
সাফজয়ী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন

আবু সাঈদ, সাতক্ষীরা: সাফজয়ী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় প্রত্যেক খেলোয়াড়কে ১ লাখ টাকা ও ক্রেস্ট দিয়েছে জেলা প্রশাসন। নিজ জেলার মাটিতে সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত নারী ফুটবলাররা। ক্রীড়াঙ্গনের জন্য উর্ববভূমি সাতক্ষীরা জেলার মাটি। ক্রিকেটে মুস্তাফিজ ও সৌম্য, দ্রুততম মানবী শিরিন আক্তারসহ ক্রীড়াঙ্গনের অনেক তারকার বাড়ি সাতক্ষীরায়। জাতীয় নারী দলের ক্যাপ্টেন ও দুই ডিফেন্ডারের বাড়িও সাতক্ষীরায়। দ্বিতীয়বারের মতো সাফ নারীবিস্তারিত পড়ুন
নড়াইল জেলা আ.লীগ সভাপতি সুবাস চন্দ্র বোস কারাগারে

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জেলা আ.লীগ সভাপতি কারাগারে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন সুবাস চন্দ্র বোস। নড়াইলে ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার মামলায় নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টারবিস্তারিত পড়ুন
সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন। বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপাসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। ২০১৮ সালের পর খালেদা জিয়া এই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন তিনি। জানা যায়, খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পরবিস্তারিত পড়ুন
আঃ লীগকে পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা নিয়ে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দীর্ঘ ১৩ বছর পর ফেনীর ফুলগাজীতে শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণবিস্তারিত পড়ুন
সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া এখনো চলছে। সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালিয়েছেন এমন অভিযোগে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের প্রধান ফটকের সামনে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় এলাকায় অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরপরইবিস্তারিত পড়ুন
কলারোয়ার বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজে ছাত্রদল নেতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: কলারোয়ার বেগম খালেদা জিয়া ডিগ্রি ছাত্রদল নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১৯ নভেম্বর) মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সঙ্গে কলারোয়া উপজেলার বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে বেগম খালেদা ডিগ্রি কলেজ, প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ সময়বিস্তারিত পড়ুন
ভারতে পালানোর সময় আওয়ামী লীগের প্যানেল মেয়র বিজিবি’র হাতে গ্রেফতার

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজিপুরের সাবেক প্যানেল মেয়র ও আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণকে (৬০) গ্রেফতার করেছে শিকারপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসাদুর রহমান ঢাকার গাজিপুর জেলার পাগান গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে। তিনি গাজিপুর সদর থানায় দুটি হত্যাসহ ৫ মামলার এজাহারভুক্ত আসামি। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজরবিস্তারিত পড়ুন

