শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সালমান ও পলক ফের রিমান্ডে

ঢাকা কলেজের শিক্ষার্থী শামীমকে হত্যাচেষ্টার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার (১৫ জানুয়ারি) এ আদেশ দেন।

এর আগে নিউমার্কেট থানা পুলিশ এ মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান ও জুনাইদ আহ্‌মেদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সালমান এফ রহমান ও জুনাইদ আহ্‌মেদকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান। পৃথক ৮ মামলায় তাঁর ৫০ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। অন্যদিকে গত ১৪ আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহ্‌মেদ। ৬ মামলায় তাঁর ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া গুলশান থানায় করা আবুজর শেখ হত্যা মামলায় আপিল বিভাগের সাবেক অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আবার কোতোয়ালি থানায় করা এক হত্যাচেষ্টার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর বাইরে আদাবর থানার একটি মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি ও কর্নেল (অব.) ফারুক খান এবং সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সালমানসহ অন্যদের এদিন কড়া নিরাপত্তায় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

একই রকম সংবাদ সমূহ

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতোবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের