Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার যুগিখালীতে আ.লীগের কর্মীসভা

কলারোয়ায় যুগিখালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে যুগিখালী বাজারস্থ আ.লীগ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগ সভাপতি আবুল বাসার। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি কর্মীসভায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের সুফল কর্মীদের মাঝেবিস্তারিত পড়ুন
শার্শায় বিপুল পরিমান ফেনসিডিলসহ আটক ২

যশোরের শার্শা উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৩’শ বোতল ভারতীয় ফেনসিডিল সহ রিপন ও মিন্টু নামে দুই মাদক কারবারী কে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯নভেম্বর) ভোর রাতে তাদের আটক করে শার্শা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের ইসমাইল মোড়লের ছেলে রিপন মোড়ল (৩২), শার্শা থানার পান্তাপাড়া আমড়াখালী গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে মিন্টু মিয়া (৩২) পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে, গোড়পাড়া পুলিশ ক্যাম্পেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র। পশ্চিম বন বিভাগের বিশেষ অভিযানে কাটেশ্বরের ছোট চরের ভারানী এলাকা থেকে বৃহস্পতিবার এই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করে বন বিভাগ। সুন্দরবন বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার এসও সুলতান আহমেদ জানান, এবারের রাসপূজা ও পুণ্যস্নান উপলক্ষে সাতক্ষীরা রেঞ্জের ওই এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় সুন্দরবনের ৪৬ নম্বর কম্পার্টমেন্ট এলাকায় মাটির মাটির ওপরে লাল পলিথিনে মোড়ানো কিছু অংশ দেখে সন্দেহ হয়। বন বিভাগের সদস্যরা মাটি খুঁড়লে বেরিয়েবিস্তারিত পড়ুন
কলারোয়ার খোরদো যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

কলারোয়ার খোরদো যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় খোরদো হাইস্কুল ফুটবল মাঠে ২দিন ব্যাপি তাফসীরুল কুরআন মাহফিলের ১ম দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। মাহফিলে দেয়াড়া ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মাহাবুবর রহমান মফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবির। অসংখ্য মুসুল্লিদের উপস্থিতে অনুষ্ঠিত তাফসীরুল কুরআনবিস্তারিত পড়ুন
শার্শায় ১০টি ইউনিয়নে ৩টি পদের জন্য মনোনায়পত্র জমা

তৃতীয় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়নে মনোনায়ন পত্র জমা হয়েছে চেয়ারম্যান পদে ৪৯জন মনোনায়ন পত্র দাখিল করেছেন। এছাড়া ৯০টি সাধারন মেম্বার পদে হিসাবে ৪৫১ জন এবং ৩০টি সংরক্ষিত মহিলা আসনে ৯৭ জন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে শার্শা উপজেলা নির্বাচন কমিশনার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনায়ন পত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার পর্যন্ত ৫জন রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচনে অংশ গ্রহনের জন্য এ মনোনায়নবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় করোনায় মৃত ব্যক্তির দাফন-কাফন ও সৎকারের বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরায় করোনায় মৃত ব্যক্তির দাফন-কাফন ও সৎকার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২নভেম্বর) দুপুর ৩টায় পুরাতন সাতক্ষীরা এলাকায় সেঞ্চুরি কমিউনিটি স্টেন্টারে এ এম আই ও ইউএনডিপির সহায়তায় আল মারকাজুল ইসলামী পরিচালনায় এই কর্মশালার আয়োজন করা হয়। সাতক্ষীরা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্ধোধন করেন সিভিল সার্জন প্রতিনিধি ও মেডিকেল অফিসার ডা. জয়ান্ত সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের করোনায় দাফন টিম লিডার্র ও সাতক্ষীরা সদরবিস্তারিত পড়ুন
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি তুলতে জেনুয়ানের ডুবুরি দল

ডুবে যাওয়া ফেরি তুলতে পাটুরিয়ায় জেনুয়ানের ডুবুরি দল মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠান জেনুয়ান এন্টারপ্রাইজ লিমিটেড-এর ডুবুরি দল ঘাটে পৌঁছেছে। সোমবার সকালের দিকে প্রতিষ্ঠানের একটি দল পাটুরিয়া ঘাটে এসে পৌঁছায়। ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুর রহমান বলেন, ‘রবিবার (৩১ অক্টোবর) নির্দেশ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে সোমবার সকালে পাটুরিয়া ঘাটে এসেছি। আমাদের আরও সদস্য পথে রয়েছে। পথে যানজটে আটকে আছেবিস্তারিত পড়ুন
দেশে গত ২৪ ঘণ্টায় একদিনে হাসপাতালে ভর্তি ১৪৬ ডেঙ্গু রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতে ১২৪ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ২২ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭৫৬ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের তত্বাবাধনে বিজ্ঞান সভা অনুষ্ঠিত

জেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব ও সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের তত্বাবাধনে বিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে স্কুলের একাডেমিক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রতিনিধি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শহীদ বঙ্গমাতা ফজিলতুন্নেছা ফুটবল টুর্নামেন্ট এর উদ্ধোধন

সাতক্ষীরায় শহীদ বঙ্গমাতা ফজিলতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট এর আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকাল ৫টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাহমুদপুর যুব সংঘ এর সার্বিক সহযোগীতায় ৪ দলীয় এ খেলার উদ্ধোধন করা হয়। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মো.সুমন হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র নেতা খাইরুল্লাহ আরাফাত, তৌহিদ হাসান তৌহিদ, ভোমরা ইউনিয়ন ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন

