শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কালিগঞ্জে মাল্টিপারপাস হেলথের অরিয়েন্টেশন

সাতক্ষীরার কালীগঞ্জে মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ার গণের কার্যপরিধির উপর দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। (১৮ আগষ্ট) বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৌতলা ও ধলবাড়িয়ার ইউনিয়নের এমএইচভি, সিএইচসিপি ৪৪ জনকে নিয়ে এই অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। দূ্র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যৌথ অংশীদারত্বে ৮৫৬১১৬ জন প্রত্যক্ষ উপকারভোগীকে উদ্দেশ্য করে খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলা এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। উল্লেখ্য যে, প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নারী ওবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু, শোক

কলারোয়ার জয়নগর ইউনিয়নের চকজয়নগর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হায়দার আলী খাঁ (৬৫) মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকাল ৪টার দিকে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তিনি দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানা গেছে, গত ৪/৫দিন আগে অসুস্থ বোধ করলে হায়দার আলী খাঁ কে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিন বাদবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদানের নিমিত্তে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপির সার্বিক তত্বাবধানে কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট- ২০২১) সকালে মণিরামপুর উপজেলা প্যারেড গ্রাউন্ড মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র, দুস্থ, অসচ্ছল ৫০ জন কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা সহকারী প্রোগ্রামার বাবু প্রহল্লাদ দেবনাথ, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও উপজেলা যুবলীগেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে ভাগ্নে কৃর্তক দরিদ্র মামাদের সম্পত্তি অবৈধভাবে দখল করে ভবন নির্মাণ চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পায়রাডাঙ্গা গ্রামের মৃত নুর আলী মোল্যার ছেলে মোঃ লিয়াকত আলী মোল্যা। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা মৌজায় ৫২৮ ও ৫১১ নং খথিযানের মোট ১১টি দাগে সাড়ে ৪৬ শতক জমি মাত্রিক সূত্রে আমরা তিন ভাই যথাক্রমে আমি নিজেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সন্ত্রাসী হামলায় সাতক্ষীরা জর্জ কোর্টের আইনজীবী সহ আহত-২

সাতক্ষীরার কলারোয়ায় মাঠ থেকে পাটের গাড়ী নিয়ে আসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক কৃষক ও এক আইনজীবী আহত হয়েছে। এঘটনায় শনিবার (১৪আগস্ট) সকালে কলারোয়া থানায় একটি এজাহার দায়ের হয়েছে। কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের ওজিয়ার রহমানের ছেলে সাতক্ষীরা জর্জ কোর্টের আইনজীবী আহত রফিকুল ইসলাম জানান-শনিবার (১৪আগস্ট) সকাল ৮টার দিকে তার রড় ভাই কৃষক অজেদ আলী (৬০) মাঠ থেকে গাড়ীতে করে পাট নিয়ে আসার পথে রাস্তায় পড়ে থাকা একটি কাঠের গুড়ি সরাইয়া দিলেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করলেন ডিডি কামালউদ্দীন

সাতক্ষীরার কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশন আনুষ্ঠানিক পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় প্রধান কামালউদ্দীন ভূঁইয়া। শনিবার সকাল ১০ টার দিকে কলারোয়া পৌর সদরের ইউরেকা তেল পাম্প সংলগ্ন এ ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের ডিএডি তারেক হোসেন ভূঁইয়া, কলারোয়া স্টেশনের প্রধান আব্দুল ওহাব বিশ্বাস, কলারোয়া স্টেশনের লিডার ওবাইদুল ইসলাম, শরিফুল ইসলাম প্রমুখ।

কেশবপুরের পাঁজিয়ায় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের মাঝে ঘর প্রদান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলার পঁাজিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভুমিহীন ও গৃহহীন ৩৭ পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়েছে। জানাগেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের আশ্রায়ন -২ প্রকল্পের সরাসরি তত্ত্বাবধানে ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায়, আশ্রায়ন -২ প্রকল্প এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে ভুমিহীন ও গৃহহীনদেও মাথাগোজার ঠাই হিসাবে মাদারডাঙ্গা ও বেলকাটি গ্রামের ৩৭ জন ভুমিহীন ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রাক ওয়াশ কর্মসূচির উদ্দোগে ২শত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা বিতরন

করোনা ভাইরাস কোভিড-১৯) এর সংক্রমণ রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সাতক্ষীরা ব্রাক ওয়াশ কর্মসূচির উদ্দোগে সাতক্ষীরা শহরের পিএন স্কুল এন্ড কলেজের সামনে হ্যান্ড ওয়াশ স্টেশনে শনিবার বেলা ১১ টায় স্বাস্থ্য বিধি মেনে ২০০ পরিবারের মাঝে বিনামূল্যে সাবান ও মাক্স বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ হাফিজুর রহমান, ব্রাক ওয়াশ কর্মসূচির এরিয়া সুপারভাইজার মো: দেলোয়ার হোসেন, উপজেলা ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, কর্মর্সচি সংগঠক মো: হাফিজুরবিস্তারিত পড়ুন

অসহায় ও কর্মহীনদের মধ্যে যবিপ্রবি ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অতিমারী করোনায় কর্মহীন ও অসহায় ৬০টি পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে যবিপ্রবি ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণের এ কর্মসূচির উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা সম্ভব হয়েছিল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসএমএস পেয়েও মিলছে না টিকা, অপেক্ষায় আড়াই লাখ মানুষ

সাতক্ষীরা সদর হাসপাতালে মজুতকৃত করোনা টিকা শেষ। আর সেকারণে মোবাইলে ম্যাসেজ পেয়েও টিকাদান কেন্দ্র থেকে প্রতিদিন ফিরে যাচ্ছেন মানুষ। হতাশ হয়ে ক্ষোভ প্রকাশ করছেন তারা। সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, টিকা শেষ হওয়ার বিষয়টি স্বাস্থ্য অধিদফতরকে জানানো হয়েছে। গত ১৩ জুলাই টিকার প্রথম ডোজ নিয়েছেন জেলার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের কৃষ্ণপদ সরকার। বুধবার (১১ আগস্ট) তার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার দিন ধার্য ছিল। তবে হাসপাতালে গিয়ে দেখলেন গেট বন্ধ। কৃষ্ণপদ সরকার আরোবিস্তারিত পড়ুন