সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সন্ত্রাসী হামলায় সাতক্ষীরা জর্জ কোর্টের আইনজীবী সহ আহত-২

সাতক্ষীরার কলারোয়ায় মাঠ থেকে পাটের গাড়ী নিয়ে আসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক কৃষক ও এক আইনজীবী আহত হয়েছে।

এঘটনায় শনিবার (১৪আগস্ট) সকালে কলারোয়া থানায় একটি এজাহার দায়ের হয়েছে। কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের ওজিয়ার রহমানের ছেলে সাতক্ষীরা জর্জ কোর্টের আইনজীবী আহত রফিকুল ইসলাম জানান-শনিবার (১৪আগস্ট) সকাল ৮টার দিকে তার রড় ভাই কৃষক অজেদ আলী (৬০) মাঠ থেকে গাড়ীতে করে পাট নিয়ে আসার পথে রাস্তায় পড়ে থাকা একটি কাঠের গুড়ি সরাইয়া দিলে প্রতিপক্ষ উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের তবিবর রহমান ও তার স্ত্রী শাহানারা খাতুনের সাথে কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে কৃষক অজেদ আলীকে একা পেয়ে তারা সন্ত্রাসী কায়দায় ঝাপিয়ে পড়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে কুপিয়ে জখম করে। এসময় সন্ত্রাসীরা কৃষক অজেদ আলীকে হত্যার উদ্দেশ্যে গাছ কাটা দা দিয়ে মাথায় কোপ মারে। এসময় কৃষক অজেদ আলী হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতের বৃদ্ধাঙ্গুলের হাড় কেটে পড়ে যায়।

এসময় ডাক চিৎকারে তার ছোট ভাই সাতক্ষীরা জর্জ কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম এগিয়ে আসলে তাকেও ধরে মারপিট করে গুরুত্বর জখম করে। এসময় সন্ত্রাসীরা ওই আইনজীবীর চোখে দা দিয়ে খোচা দিলে ডাক চোখের নিচে লেগে মারাক্ত জখম প্রাপ্ত হয়। পরে এলাকাবাসী এগিয়ে এসে দুই ভাইকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। এসকল ঘটনা উল্লেখ্য করে সাতক্ষীরা জর্জ কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম বাদী হয়ে ২জনকে আসামী করে কলারোয়া থানায় একটি এজাহার দায়ের করেছে। থানা পুলিশ এজাহারটি আমলে নিয়ে ঘটনা স্থান পরিদর্শন করেছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত